সিরাজগঞ্জ , মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬

সিরাজগঞ্জে আওয়ামী লীগের তিন নেতাকর্মী জেলহাজতে

সিরাজগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের তিন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ।

বুধবার (৭ অক্টোবর) দুপুরে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। এর আগে মঙ্গলবার (৬ অক্টোবর) দিবাগত রাতে সদর উপজেলার বিভিন্ন গ্রামে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন, সদর উপজেলার ব্রাহ্মণবয়রা গ্রামের মৃত মহির উদ্দিন শেখের ছেলে ও স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মো. আব্দুর রহমান (৫৮), পাঁচিল গ্রামের মৃত সিরাজ মণ্ডলের ছেলে আওয়ামী লীগ নেতা মো. আতিকুর রহমান (৪৫) ও দত্তবাড়ী গ্রামের আলাউদ্দিনের ছেলে স্বেচ্ছাসেবক লীগ নেতা মো. তুহিন মালেক (৩০)।

সদর থানার ওসি মো. রাকিবুল হাসান এ তথ্য নিশ্চিত করে বলেন, রাতে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠন স্বেচ্ছাসেবক লীগের তিন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা রয়েছে। বুধবার বিকেলে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

সিরাজগঞ্জে আওয়ামী লীগের তিন নেতাকর্মী জেলহাজতে

আপডেট টাইম : ০৬:৩০:৪৫ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬