সিরাজগঞ্জ , শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo সিরাজগঞ্জে নিষিদ্ধ সংগঠনের দুই নেতার বিরুদ্ধে পুলিশের অভিযান Logo জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দেশজুড়ে সরকারের নানা কর্মসূচি Logo আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরার সুযোগ দেবে না জনগণ: স্বরাষ্ট্রমন্ত্রী Logo ‘দাপ্তরিক খরচ কমান, শ্রমিকদের বেতন বাড়বে’ Logo পোশাকশিল্পসহ বিভিন্ন খাতে অস্থিরতা সৃষ্টির ষড়যন্ত্র: রিজভী Logo আইনজীবীর প্রধান শক্তি মানবিক মূল্যবোধ, দক্ষতা ও সততা: আইনমন্ত্রী Logo রায়গঞ্জে অটোচালক কছিমুদ্দিন হত্যা মামলার আসামি ঢাকায় গ্রেপ্তার Logo ১০ নভেম্বর পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা Logo পেকিন হাঁস পালনে লাখপতি সিংড়ার জাহিদ Logo জয়পুরহাটে বিজিবির অভিযানে প্রায় ৩ কোটি টাকার বৈদেশিক মুদ্রা ও কষ্টিপাথরের মূর্তিসদৃশ বস্তু উদ্ধার

সিরাজগঞ্জ প্রেসক্লাবের সকল কার্যক্রমে স্থিতাবস্থা জারি

সিরাজগঞ্জ প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটি গঠনসহ সকল কার্যক্রমে স্থিতাবস্থা জারির আদেশ দিয়েছেন আদালত। চলমান অচলাবস্থা নিরসনে বুধবার সকালে আদালত এই আদেশ দেন।

সিরাজগঞ্জ প্রেসক্লাবের সদস্য ও নিউজ২৪ এবং বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি আব্দুস সামাদ সায়েমের করা এক আবেদনের প্রেক্ষিতে বুধবার (৭ অক্টোবর) সিরাজগঞ্জ সদর আদালতের বিচারক সিনিয়র সহকারী জজ মো. জাকির হোসেন এই আদেশ দেন। মূল মামলার শুনানী না হওয়া পর্যন্ত এই স্থিতাবস্থা বলবৎ থাকবে।

মামলায় বাদীপক্ষের আইনজীবী সুলতানা খাতুন এ তথ্য নিশ্চিত করে জানান, আগে সাংবাদিক আব্দুস সামাদ সায়েম বাদী হয়ে প্রেসক্লাবের তালা ভেঙে দখলের অভিযোগে আদালতে মামলা দায়ের করেন। পাশাপাশি প্রেসক্লাবের সকল কার্যক্রমে নিষেধাজ্ঞার আবেদনও করেন। শুনানী শেষে নির্বাচনসহ প্রেসক্লাবের কার্যক্রমে স্থিতাবস্থা জারি করেছে। ১০ দিন পর মামলার পরবর্তী শুনানি অনুষ্ঠিত হবে।

মামলায় বাদী উল্লেখ করেছেন, ২০২৪ সালের ৫ আগষ্টের পর সিরাজগঞ্জ প্রেসক্লাবের আজীবন বহিস্কৃত সদস্য শরিফুল ইসলাম ইন্না তালা ভেঙ্গে প্রেসক্লাব দখল করেন। এরপর নিজে আহবায়ক হয়ে ৩ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করেন। এর কিছুদিন পর ২০২৪ সালের ১৯ সেপ্টেম্বর প্রেসক্লাবের ২১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। যেখানে ইন্না সাধারন সম্পাদকের পদে ছিলেন। এই কমিটি কয়েক দফায় অবৈধভাবে ৭৮জন সদস্য অন্তর্ভুক্ত করে। এ অবস্থায় পুনরায় অবৈধভাবে কমিটি গঠনের জন্য ২০২৬ সালের ২৬ আগস্ট প্রেসক্লাবে সাধারন সভা আহবান করা হয়। এ নিয়ে প্রেসক্লাবের সদস্যদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হলে প্রশাসনের হস্তক্ষেপে প্রেসক্লাবের সভাপতি হারুন অর রশিদ খান হাসান সাধারন সভা স্থগিত ঘোষনা করেন।

এরপর কমিটি গঠনের লক্ষ্যে চলতি বছরের ২৬ সেপ্টেম্বর সাধারণ সভা আহ্বান করা হলে উত্তেজনা তৈরি হয়। পরে প্রশাসনের হস্তক্ষেপে ওই সভা স্থগিত করা হয়।

এ অবস্থায় অনিয়ম ও অচলাবস্থার কারণে বাদী আদালতের শরণাপন্ন হয়েছেন বলে উল্লেখ করেন।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

সিরাজগঞ্জে নিষিদ্ধ সংগঠনের দুই নেতার বিরুদ্ধে পুলিশের অভিযান

সিরাজগঞ্জ প্রেসক্লাবের সকল কার্যক্রমে স্থিতাবস্থা জারি

আপডেট টাইম : ০৭:৩৬:০১ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬