সিরাজগঞ্জ , শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo পোশাকশিল্পসহ বিভিন্ন খাতে অস্থিরতা সৃষ্টির ষড়যন্ত্র: রিজভী Logo আইনজীবীর প্রধান শক্তি মানবিক মূল্যবোধ, দক্ষতা ও সততা: আইনমন্ত্রী Logo রায়গঞ্জে অটোচালক কছিমুদ্দিন হত্যা মামলার আসামি ঢাকায় গ্রেপ্তার Logo ১০ নভেম্বর পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা Logo পেকিন হাঁস পালনে লাখপতি সিংড়ার জাহিদ Logo জয়পুরহাটে বিজিবির অভিযানে প্রায় ৩ কোটি টাকার বৈদেশিক মুদ্রা ও কষ্টিপাথরের মূর্তিসদৃশ বস্তু উদ্ধার Logo বদলে গেল জাতীয় চার নেতার নামে থাকা জাহাজের নাম Logo রোজা শুরুর সম্ভাব্য তারিখ প্রকাশ Logo সিরাজগঞ্জে উৎসবমুখর পরিবেশে চলছে মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচন Logo সিরাজগঞ্জে আ.লীগ ও কৃষকলীগের দুই নেতা গ্রেপ্তার

জয়পুরহাটে বিজিবির অভিযানে প্রায় ৩ কোটি টাকার বৈদেশিক মুদ্রা ও কষ্টিপাথরের মূর্তিসদৃশ বস্তু উদ্ধার

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে আন্তর্জাতিক মুদ্রা পাচারকারী চক্রের নিকট থেকে বিভিন্ন দেশের ৫৭০টি বৈদেশিক মুদ্রা (কয়েন) এবং ৭০০ গ্রাম ওজনের কষ্টিপাথরের একটি মূর্তিসদৃশ বস্তু উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধারকৃত বৈদেশিক মুদ্রা ও মূর্তির মোট সিজার মূল্য ২ কোটি ৯৭ লাখ ৭ হাজার ৬০ টাকা।

​বৃহস্পতিবার (০৫ নভেম্বর) রাতে জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি) থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

​বিজিবি জানায়, বিশ্বস্ত সূত্রের প্রাপ্ত তথ্যের ভিত্তিতে জানা যায়, গত ৪ নভেম্বর রাত আনুমানিক ৯টা ৫০ মিনিটের দিকে পাঁচবিবি এলাকা থেকে একটি আন্তর্জাতিক মুদ্রা পাচারকারী চক্রের সদস্যরা যানবাহনযোগে হিলির মাধ্যমে বৈদেশিক মুদ্রা ও কষ্টিপাথরের বস্তু ভারতে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছে।

​এই তথ্যের ভিত্তিতে জয়পুরহাট ব্যাটালিয়ন সদরের একটি বিশেষ টহল দল পাঁচবিবি-হিলি সড়কের পাঁচবিবি চেকপোস্ট এলাকায় তল্লাশি অভিযান পরিচালনা করে। এ সময় ৬০ প্রকারের বিভিন্ন দেশের মোট ৫৭০টি কয়েন জব্দ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ২ কোটি ৯৬ লাখ ৩৭ হাজার ৬০ টাকা। এছাড়া অভিযানে ৭০০ গ্রাম ওজনের কষ্টিপাথরের একটি মূর্তিসদৃশ বস্তু উদ্ধার করা হয়, যার সিজার মূল্য ৭০ হাজার টাকা।

​প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, বর্তমানে উদ্ধারকৃত বৈদেশিক মুদ্রা ও মূর্তির খণ্ডিত অংশ ব্যাটালিয়ন সদরের নিরাপত্তা কাস্টোডিতে সংরক্ষিত রয়েছে। প্রত্নতাত্ত্বিক নিদর্শন সম্বলিত মূর্তিটি নওগাঁর বদলগাছীর ঐতিহাসিক পাহাড়পুর বৌদ্ধবিহারের প্রত্নতত্ত্ব অধিদপ্তরের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ সাপেক্ষে জমাকরণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

ট্যাগ :

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

পোশাকশিল্পসহ বিভিন্ন খাতে অস্থিরতা সৃষ্টির ষড়যন্ত্র: রিজভী

জয়পুরহাটে বিজিবির অভিযানে প্রায় ৩ কোটি টাকার বৈদেশিক মুদ্রা ও কষ্টিপাথরের মূর্তিসদৃশ বস্তু উদ্ধার

আপডেট টাইম : ০৩:২১:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬