নিজস্ব প্রতিবেদক। জনতার কণ্ঠ.কম
সিরাজগঞ্জ সদর উপজেলার বহুলী ইউনিয়নে বাগডুমুর ইসলামিয়া আলীম মাদ্রাসা ও প্রীতিলতা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক গ্রীষ্মকালীন আন্ত:শ্রেণি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে।
২৫ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) সকালে বাগডুমুর ইসলামিয়া আলীম মাদ্রাসা ও প্রীতিলতা উচ্চ বিদ্যালয় মাঠে এই খেলা অনুষ্ঠিত হয়। ফুটবল খেলায় অংশগ্রহণ করে আলীম ও দাখিল শ্রেণির শিক্ষার্থীরা।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগডুমুর ইসলামিয়া আলীম মাদ্রাসার গভনিং বডির সভাপতি ও প্রীতিলতা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সোহেল মাহমুদ রঞ্জু।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাগডুমুর ইসলামিয়া আলীম মাদ্রাসার সুপার আবুল হাশেম, সহকারি প্রিন্সিপাল আবু মুসা কারিমুল্লাহ, অভিভাবক সদস্য আলতাফ হোসেন, শিক্ষক প্রতিনিধি জাহিদুল ইসলাম, শিক্ষার্থীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
খেলা শুরুর পুর্বে বাগডুমুর ইসলামিয়া আলীম মাদ্রাসার আলীম শিক্ষার্থীদের ছবক ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়।
খেলায় ২-০ গোলে দাখিল শ্রেণী বিজয়ী হয়। বিজয়ী ও রানার্স অ্যাপ’র মাঝে পুরষ্কার বিতর করা হয়।
অপরদিকে প্রীতিলতা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক গ্রীষ্মকালীন আন্ত:শ্রেণি ফুটবল খেলায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়নুল আবেদিন, সহকারি শিক্ষিকা আফরোজা বেগম, অভিভাবক সদস্য আব্দুল মোমিন, ছাত্র-ছাত্রী, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বার্ষিক গ্রীষ্মকালীন আন্ত:শ্রেণি ফুটবল খেলায় ১০ম শ্রেণি ও ৮ম শ্রেণির মধ্য অনুষ্ঠিত হয়। ২- ০ গোলে ১০শ্রেণি বিজয় লাভ করে। বিজয়ী ও রানার্স আপ’র মাঝে পুরষ্কার বিতরন করা হয়।

রিপোর্টার: 




















