সিরাজগঞ্জ , শুক্রবার, ০৮ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা Logo কবিগুরুর জন্মবার্ষিকী উদযাপনে প্রস্তুত শাহজাদপুরের কাছারিবাড়ি Logo নিকার অনুমোদন: ভূল্লী উপজেলা গঠনে জনসাধারণের উচ্ছ্বাস Logo ধর্ষণ মামলায় নির্দোষ ইমাম জেলে, ডিএনএ পরীক্ষায় বেরিয়ে এলো আসল তথ্য Logo অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা দখলমুক্ত হবে: পানি সম্পদ মন্ত্রী Logo বিদ্যুৎ মূল্যবৃদ্ধি নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: বিদ্যুৎমন্ত্রী Logo  বৈদ্যুতিক সরঞ্জাম ও ট্রান্সফরমার চোর চক্রের ৯ সদস্য গ্রেফতার Logo মাদক সেবনের দায়ে কারাদণ্ড, কলেজ ছাত্রদল সভাপতি বহিষ্কার Logo মাসুদ উদ্দিনকে জুলাই হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছেন ট্রাইব্যুনাল Logo ইসরায়েলকে হুমকি দিলে কঠিন পরিণতি: নেতানিয়াহুর হুঁশিয়ারি

খাগড়াছড়িতে সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ চলছে

  • রিপোর্টার:
  • আপডেট টাইম : ১২:১১:৩৮ অপরাহ্ন, শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫
  • 32

ন্যাশনাল ডেস্ক। জনতার কণ্ঠ.ক

অষ্টম শ্রেণির এক শিক্ষার্থীকে দলবদ্ধ ধর্ষণের ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে খাগড়াছড়িতে সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ চলছে। জুম্ম ছাত্র-জনতার ডাকে এই কর্মসূচি পালিত হচ্ছে।

শনিবার (২৭ সেপ্টেম্বর) সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এ অবরোধ চলবে।

অবরোধের কারণে খাগড়াছড়ির সঙ্গে অভ্যন্তরীণ ও দূরপাল্লার সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। শহরের চেঙ্গী স্কোয়ার, দীঘিনালা, পানছড়ি, রামগড়সহ বিভিন্ন স্থানে গাছ কেটে, গাছের গুড়ি ফেলে ও টায়ারে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধের সমর্থনে পিকেটিং করছে স্থানীয়রা। পরিস্থিতি নিয়ন্ত্রণে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এর আগে একই দাবিতে গত বুধবার জেলায় আধাবেলা সড়ক অবরোধ পালন করা হয়েছিল।

গত মঙ্গলবার সন্ধ্যায় জেলা সদরের সিঙ্গিনালা এলাকায় প্রাইভেট পড়া শেষে ফেরার পথে কয়েকজন যুবক ওই কিশোরীকে চেতনানাশক ওষুধ খাইয়ে অজ্ঞান করে দলবদ্ধ ধর্ষণ করে বলে অভিযোগ ওঠে। এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে শায়ন শীল (১৯) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। ভিকটিমের বাবা বাদী হয়ে সদর থানায় মামলা দায়ের করেছেন।

এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাতেন মৃধা জানান, ঘটনার সঙ্গে জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

সূত্র: বাংলানিউজটোয়েন্টিফোর

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা

খাগড়াছড়িতে সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ চলছে

আপডেট টাইম : ১২:১১:৩৮ অপরাহ্ন, শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫