সিরাজগঞ্জ , মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

শারদীয় দুর্গোৎসবে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের পরিচ্ছন্নতাকর্মীদের বস্ত্র বিতরণ

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশের পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে বস্ত্র বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-৩-এ এ বস্ত্র বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

উৎসবের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দেওয়া এবং পরিচ্ছন্নতা কর্মীদের প্রতি সম্মান, ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশের লক্ষ্যে ছাত্রদল যুগ্ম সাধারণ সম্পাদক গণেশ  চন্দ্র রায় এ উদ্যোগ নেন। বিশ্ববিদ্যালয়ের পরিচ্ছন্নতা কর্মীরা নিরলস পরিশ্রমের মাধ্যমে ক্যাম্পাসের পরিবেশ পরিচ্ছন্ন ও সুন্দর রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাঁদের অবদানের স্বীকৃতি দেওয়া এবং উৎসবের আনন্দে তাঁদের সম্পৃক্ত করতেই এ আয়োজন।

এ উদ্যোগের বিষয়ে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক গণেশ চন্দ্র রায় বলেন, পরিচ্ছন্নতা কর্মীদের প্রতি সম্মান ও কৃতজ্ঞতা প্রকাশ এবং তাঁদের সঙ্গে উৎসবের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, শারদীয় দুর্গোৎসব সাম্য, সম্প্রীতি, সৌহার্দ্য ও মানবিকতার বার্তা বহন করে। ধর্ম-বর্ণ ও শ্রেণি-পেশার ঊর্ধ্বে উঠে পারস্পরিক শ্রদ্ধা, সহমর্মিতা ও ভালোবাসার বন্ধন সুদৃঢ় করার মধ্য দিয়েই উৎসবের প্রকৃত তাৎপর্য ফুটে ওঠে। এ ধরনের মানবিক উদ্যোগ সমাজে পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সম্প্রীতি প্রতিষ্ঠায় ইতিবাচক ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

শারদীয় দুর্গোৎসবে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের পরিচ্ছন্নতাকর্মীদের বস্ত্র বিতরণ

আপডেট টাইম : ০৫:০৭:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬