সিরাজগঞ্জ , শনিবার, ০৭ নভেম্বর ২০২৬

আনভীর ক্রিকেট স্টেডিয়ামে দুই দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে ওয়েস্ট ইন্ডিজ

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের প্রস্তুতি ম্যাচের দৈর্ঘ্য কমানো হয়েছে। সফরকারী দলের অনুরোধে তিন দিনের পরিবর্তে দুই দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে ক্যারিবীয়রা।

সংশোধিত সূচি অনুযায়ী, আগামী ২২ ও ২৩ অক্টোবর এবিজি স্পোর্টস সিটির আনভীর ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচটি।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সূচিতেও পরিবর্তন এনেছে। আগামী ১৯ ও ২৪ অক্টোবর বিশ্রামের দিন হিসেবে নির্ধারণ করা হয়েছে।

প্রস্তুতি ম্যাচের পর বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ওয়েস্ট ইন্ডিজ। সিরিজের প্রথম টেস্ট শুরু হবে আগামী ২৮ অক্টোবর মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। দ্বিতীয় টেস্ট শুরু হবে ৫ নভেম্বর চট্টগ্রামে। ম্যাচটি শেষ হবে ৯ নভেম্বর।

প্রস্তুতি ম্যাচের সময় কমলেও মূল টেস্ট সিরিজের সূচিতে কোনো পরিবর্তন আনা হয়নি। আসন্ন সিরিজকে সামনে রেখে প্রস্তুতি ম্যাচে নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ পাবে দুই দল।

আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হওয়ায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এই সিরিজ বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ। টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার দৌড়ে এগিয়ে থাকতে হলে দুই ম্যাচেই ভালো ফল করার লক্ষ্য থাকবে বাংলাদেশের।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

আনভীর ক্রিকেট স্টেডিয়ামে দুই দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে ওয়েস্ট ইন্ডিজ

আপডেট টাইম : ০৯:২৯:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬