সিরাজগঞ্জ , শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::

নরসিংদী মহিলা পরিষদের সভানেত্রী আশালতা সাহার মৃত্যু

নরসিংদী জেলা মহিলা পরিষদের সভানেত্রী আশালতা আর নেই

নরসিংদী জেলা মহিলা পরিষদের সভানেত্রী, বিশিষ্ট নারী উদ্যোক্তা ও সমাজকর্মী আশালতা সাহা (৯০) পরলোকগমন করেছেন। শুক্রবার (৬ নভেম্বর) সকাল পৌনে ১০টার দিকে নরসিংদী শহরের হেমেন্দ্র সাহার মোড় এলাকার জয় টাওয়ারে নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বিকেল ৪টায় নরসিংদী মহাশ্মশান ঘাটে তার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়।

মৃত্যুকালে তিনি দুই ছেলে, চার মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়স্বজন, শুভাকাঙ্ক্ষী ও গুণগ্রাহী রেখে গেছেন। তার বড় ছেলে বিশ্বজিৎ সাহা দৈনিক যুগান্তর ও এনটিভির নরসিংদী জেলা প্রতিনিধি এবং ছোট ছেলে সঞ্জিত সাহা দৈনিক বাংলাদেশ প্রতিদিন ও চ্যানেল ২৪’র স্টাফ রিপোর্টার হিসেবে কর্মরত।

আশালতা সাহা জীবদ্দশায় নারী উন্নয়ন, ক্ষমতায়ন ও স্বাবলম্বিতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। নারী উদ্যোক্তা ও সমাজকর্মী হিসেবে তিনি দীর্ঘদিন ধরে নারীদের কল্যাণে কাজ করেছেন। সেলাই প্রশিক্ষণের মাধ্যমে অসংখ্য নারীকে স্বাবলম্বী করে তুলতে ভূমিকা রাখেন তিনি। সামাজিক ও সাংগঠনিক কর্মকাণ্ডেও তার সক্রিয় অবদান ছিল।

তার মৃত্যুতে নরসিংদী প্রেস ক্লাব, বাংলাদেশ মহিলা পরিষদের নরসিংদী জেলা শাখা, নরসিংদী জেলা পূজা উদযাপন পরিষদসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় সংগঠনের নেতারা গভীর শোক প্রকাশ করেছেন। তারা শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

৩২ কেজির বস্তু ঘিরে পাপুয়া নিউগিনিতে যুক্তরাষ্ট্র-চীনের বিরোধ

নরসিংদী মহিলা পরিষদের সভানেত্রী আশালতা সাহার মৃত্যু

আপডেট টাইম : ০৭:০৪:১১ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬