সিরাজগঞ্জ , শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬

যমুনা সেতু পশ্চিম মহাসড়কে অজ্ঞাত ব্যক্তির মরদেহ, পরিচয় শনাক্তে তৎপর পুলিশ

প্রতীকী ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জে যমুনা সেতু পশ্চিম মহাসড়কে গাড়ির ধাক্কায় প্রায় ৫০ বছর বয়সী অজ্ঞাত এক ব্যক্তির মৃত্যু হয়েছে বলে ধারণা করছে পুলিশ। বৃহস্পতিবার (২২ অক্টোবর) ভোরে নলকা সেতুর পূর্ব পাশে মহাসড়ক থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

যমুনা সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিরুল ইসলাম জানান, নলকা সেতুর প্রায় ১০০ গজ পূর্বে মহাসড়কের ওপর ওই ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অজ্ঞাত কোনো গাড়ির ধাক্কায় গুরুতর আহত হয়ে তার মৃত্যু হয়েছে।

নিহতের পরনে ছিল কালো টি-শার্ট ও লুঙ্গি। স্থানীয়দের জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পেরেছে, ওই ব্যক্তি মানসিক ভারসাম্যহীন ছিলেন। তাকে প্রায়ই নলকা সেতু এলাকায় দেখা যেত।

ওসি আরও জানান, নিহতের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। মরদেহ উদ্ধার করে সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

যমুনা সেতু পশ্চিম মহাসড়কে অজ্ঞাত ব্যক্তির মরদেহ, পরিচয় শনাক্তে তৎপর পুলিশ

আপডেট টাইম : ১২:৩৪:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬