সিরাজগঞ্জ , সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo ১৮ দিনে পোশাক খাতে ক্ষতি ৫ হাজার কোটি টাকা: বিজিএমইএ Logo রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে বরেন্দ্র ছাত্র কল্যাণ সমিতির নতুন কমিটি ঘোষণা Logo পাঠ্যপুস্তক বিতরণ শেষ না হওয়া পর্যন্ত নোট-গাইড ছাপা বন্ধ Logo সোমবার ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় Logo নিজ বাসায় ৪০ কিলোওয়াট সোলার প্যানেল স্থাপন করলেন বিদ্যুৎমন্ত্রী Logo ২২ বছর পর সুনামগঞ্জ যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান Logo হঠাৎ হালুয়াঘাট থানায় আগুন Logo কামারখন্দে প্রবাসীর বাড়ির চারপাশে কাঁটাতারের বদলে বাঁশ-কাঁটার বেড়া, অবরুদ্ধ পরিবার Logo নিলামে ৪ লাখ টাকার বেশি দামে বিক্রি হলো প্রথম মার্কিন প্রেসিডেন্টের চুল Logo নতুন মজুরি বোর্ডে শ্রমিকদের প্রত্যাশা পূরণের আশ্বাস শ্রমমন্ত্রীর

কোটি টাকা ব্যয়ে নির্মিত বগুড়ার চার গ্রোয়ার্স মার্কেট, সুফল পাচ্ছেন না কৃষক

কাজে আসছে না বগুড়ার চার গ্রোয়ার্স মার্কেট

উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করতে বগুড়ায় নির্মাণ করা চারটি গ্রোয়ার্স মার্কেট কৃষকদের কোনো কাজেই আসছে না। ১৯ বছর আগে প্রায় ৪ কোটি টাকা ব্যয়ে এই মার্কেট চারটি নির্মাণ করা হয়েছিল। এসব মার্কেটে কৃষকদের উৎপাদিত পণ্য সরাসরি পাইকারদের কাছে বিক্রির কথা ছিল। এ জন্য রাখা হয়েছিল গ্রেডিং, প্যাকিং, ওয়াশিং, পণ্য ওঠানো-নামানো ও সংরক্ষণের ব্যবস্থাও ছিল। ছিল নারী কৃষকদের জন্য আলাদা কর্নারও। চারটি গ্রোয়ার্স মার্কেট হলো—বগুড়ার শেরপুরে, শিবগঞ্জের মহাস্থানে, শাজাহানপুরের দুবলাগাড়ি এবং শেরপুরের মির্জাপুরে।

খোঁজ নিয়ে দেখা গেছে, প্রায় দুই দশক পর এসব বাজারের অনেকটাই কৃষকদের কাজে আসছে না। শেরপুরের পল্লী উন্নয়ন একাডেমি (আরডিএ) পাইকারি বাজারে কৃষকদের জন্য বরাদ্দ দোকান অন্য ব্যবসায়ীদের কাছে ভাড়া দেওয়া হয়েছে। শাজাহানপুরের দুবলাগাড়ি হাটের বাজার সপ্তাহে দুদিনের বেশি সচল থাকে না বলে স্থানীয় ব্যবসায়ীরা জানান। শিবগঞ্জের মহাস্থান হাটে খুচরা বাজার ইজারাদার ব্যবসায়ীদের নিয়ন্ত্রণে। শেরপুরের মির্জাপুর এলাকার খুচরা বাজারেও আগের মতো কার্যক্রম নেই। কৃষকের ন্যায্যমূল্য নিশ্চিত করতে যে অবকাঠামো তৈরি হয়েছিল, সেখানে এখন কৃষকের চেয়ে মধ্যস্বত্বভোগী ব্যবসায়ীদের উপস্থিতিই বেশি বলে অভিযোগ উঠেছে।

‘উত্তর-পশ্চিম শস্য বহুমুখীকরণ’ প্রকল্পের (এনসিডিপি) আওতায় বগুড়ায় বাজার চারটি তৈরি হয়। ২০০৭-০৮ অর্থবছরে প্রায় ৩ কোটি ৬০ লাখ টাকা ব্যয়ে এসব বাজার নির্মাণ করা হয়। এশীয় উন্নয়ন ব্যাংকের অর্থায়নে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) অবকাঠামো নির্মাণ করে। প্রকল্পটির মূল লক্ষ্য ছিল উত্তর-পশ্চিমাঞ্চলের কৃষকদের উচ্চমূল্যের ফসল উৎপাদন ও বাজারজাতকরণে সহায়তা করা। প্রকল্পের মেয়াদ ২০০৯ সালে শেষ হয়।

বগুড়ার বাজারগুলোতে ৩৩টি উচ্চ মূল্যের ফসল, যেমন সবজি, ফল, মসলা ও দানা শস্যের বহুমুখীকরণ ও নিবিড় উৎপাদনের মাধ্যমে কৃষকের আয় বাড়ানো, দারিদ্র্য কমানো এবং কর্মসংস্থান তৈরির লক্ষ্য নেওয়া হয়েছিল। পরিকল্পনা অনুযায়ী, বাজারের এক থেকে দেড় কিলোমিটারের মধ্যে থাকা কৃষকরা তাদের উৎপাদিত পণ্য এখানে এনে বিক্রি করবেন। পরে এসব পণ্য বড় পাইকারের মাধ্যমে ঢাকা ও দেশের বিভিন্ন এলাকায় পাঠানো হবে। কৃষকদের এ জন্য বিভিন্ন ধাপে প্রশিক্ষণও দেওয়া হয়েছিল।

কৃষকদের জন্য তৈরি বাজারে প্যাকিং হাউস, গ্রেডিং, সর্টিং, ওয়াশিং ও ড্রাইং ইউনিট, লোডিং-আনলোডিং এলাকা, স্টোরেজ গোডাউন, নারী কর্নার, বাজার ব্যবস্থাপনা কমিটির কার্যালয় ও প্রশিক্ষণকেন্দ্রসহ বিভিন্ন সুবিধা রাখা হয়।

শেরপুরের (আরডিএ) এলাকার পাইকারি বাজারের একাধিক ব্যবসায়ী বলেন, দুই বছর আগেও বাজারটি ভালো চলত। তবে মহাসড়কে ফ্লাইওভার না থাকায় সড়কের আইল্যান্ডের কারণে যানবাহন পারাপারে সমস্যা হচ্ছে। বরাদ্দ পাওয়া ১৬ জনের মধ্যে ১৫ জন অন্যত্র ব্যবসা করছেন। তাদের বরাদ্দ পাওয়া দোকানগুলো মুদি দোকান, লুঙ্গির দোকান ও ওষুধের ফার্মেসি হিসেবে অন্যদের কাছে ভাড়া দেওয়া হয়েছে বলে স্থানীয়রা জানান।

শেরপুরের মির্জাপুর এলাকার এনসিডিপি মার্কেটটি এখন কার্যত অচল। কৃষকের উৎপাদিত পণ্য সরাসরি এখানে এনে বিক্রির যে ব্যবস্থা থাকার কথা ছিল, তা নেই। ছয়জন মহাজন অন্য জেলা থেকে পণ্য কিনে এনে বিক্রি করছেন। মার্কেটের বাইরে ৩৪টি কাঁচামাল দোকান থেকে প্রতি মাসে ১৫০ থেকে ২০০ টাকা ভাড়া নেন মহাজনরা। সেখানে নারী কর্নার শুধু খাতায়। এমনটিই জানান মাসুদ রানা ও মহাজন আবদুল মান্নানসহ একাধিক ব্যবসায়ী।

শাজাহানপুর উপজেলার দুবলাগাড়ি হাটের গ্রোয়ার্স মার্কেটেও একই ধরনের চিত্র দেখা গেছে। স্থানীয় ব্যবসায়ীদের ভাষ্য, সপ্তাহে দুদিন বাজারটি কিছুটা সচল থাকে। মার্কেট প্রতিষ্ঠার পর থেকে নারী কর্নার চালু হয়নি। স্থানীয় কৃষকদের বাইরে ইজারাদাররা বাজারটি পরিচালনা করছে।

শিবগঞ্জ উপজেলার মহাস্থানে পাইকারি সবজির বাজারে কর্মচাঞ্চল্য দেখা গেলেও কৃষকদের জন্য নির্ধারিত লক্ষ্য পুরোপুরি পূরণ হচ্ছে না বলে অভিযোগ রয়েছে। স্থানীয় এক কৃষক বলেন, খুচরা বাজারটি স্থানীয় প্রভাবশালী ব্যবসায়ীদের নিয়ন্ত্রণে। বাজার কমিটির কার্যক্রমও কম।

বগুড়ার সিনিয়র কৃষি বিপণন কর্মকর্তা (দায়িত্বপ্রাপ্ত) মোরশেদ আল মাহমুদ বলেন, ২০০৯ সালে প্রকল্পটি একটি এনজিওর সঙ্গে যুক্ত ছিল। কৃষকদের একটি গ্রুপের সদস্যদের নিয়ে বাজার পরিচালনার ব্যবস্থা করা হয়। তাদের মধ্য থেকে নির্দিষ্টসংখ্যক সদস্যকে বরাদ্দ দেওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হয়েছে। বাজারে কৃষকদের পণ্য গ্রেডিং এবং লোড-আনলোডের ব্যবস্থা রয়েছে। এসব স্থাপনা সংস্কার করা হলে কৃষকরা আরও সুবিধা পাবেন। বাজারের সদস্যরাই পরিচালনার দায়িত্বে রয়েছেন।

দোকান বরাদ্দ নিয়ে অভিযোগের বিষয়ে তিনি বলেন, অনেক ব্যবসায়ী আবেদন করেননি। এ কারণে তারা বরাদ্দ পাননি। নিয়ম মেনেই বরাদ্দ দেওয়া হয়েছে।

নারীদের অংশগ্রহণ প্রসঙ্গে মোরশেদ আল মাহমুদ বলেন, নারীদের সম্পৃক্ত করার চেষ্টা করা হবে। কিছু নীতিমালা পরিবর্তন করা হলে বাজারগুলো আরও সুষ্ঠুভাবে পরিচালনা করা সম্ভব হবে।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

১৮ দিনে পোশাক খাতে ক্ষতি ৫ হাজার কোটি টাকা: বিজিএমইএ

কোটি টাকা ব্যয়ে নির্মিত বগুড়ার চার গ্রোয়ার্স মার্কেট, সুফল পাচ্ছেন না কৃষক

আপডেট টাইম : ০১:২৪:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬