সিরাজগঞ্জ , শনিবার, ০৭ নভেম্বর ২০২৬

নোয়াখালীতে দেড় কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার

নোয়াখালী পৌরসভার সোনাপুর কাঠপট্টি এলাকায় অভিযান চালিয়ে দেড় কেজি গাঁজাসহ মো. সাদ্দাম হোসেন (৩২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

মঙ্গলবার (২৭ অক্টোবর) রাত ১০টা ৫৫ মিনিটে সুধারাম থানাধীন পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কাঠপট্টি এলাকায় সাদ্দামের বসতঘরে এ অভিযান চালানো হয়।

ডিবি পুলিশের প্রেস বিজ্ঞপ্তি অনুযায়ী, পুলিশ সুপারের নির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তার তত্ত্বাবধানে এসআই মো. ওসমান গনির নেতৃত্বে একটি দল অভিযান পরিচালনা করে। এ সময় সাদ্দামের দেহ তল্লাশি করে ১ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেপ্তার সাদ্দাম সোনাপুর কাঠপট্টি এলাকার বাসিন্দা। তাঁর বাবার নাম শাহ আলম এবং মায়ের নাম নুর জাহান বেগম।

এ ঘটনায় সাদ্দামের বিরুদ্ধে সুধারাম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে ডিবি পুলিশ।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

নোয়াখালীতে দেড় কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার

আপডেট টাইম : ১২:১৯:৪৩ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬