সিরাজগঞ্জ , বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo ইব্রাহিমের গোলে এগিয়ে বাংলাদেশ Logo পোশাক শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর Logo সরকার আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সম্পূর্ণ ব্যর্থ: নাহিদ ইসলাম Logo হরমুজ প্রণালিতে ভারত-চীনসহ ৪ দেশকে বিশেষ ছাড় দিল ইরান Logo একের পর এক সুযোগ নষ্ট, প্রথমার্ধে গোল পায়নি বাংলাদেশ Logo চালু হচ্ছে পাবনা-ঢাকা রুটে নতুন দুই আন্তঃনগর ট্রেন Logo গোপালগঞ্জ জেলা স্কুলে ‘জয়বাংলা’ স্লোগান, ছাড়পত্র পেল ৯ শিক্ষার্থী Logo স্বরাষ্ট্রমন্ত্রীসহ নতুন দায়িত্ব পেলেন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী Logo নতুন করে দুটি গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী Logo নদীভাঙন কবলিত জনগোষ্ঠীর অন্তর্ভুক্তি ও মানবিক সক্ষমতা বৃদ্ধিতে গবেষণার প্রাথমিক ফলাফল উপস্থাপন

এনসিপির ৪৬০০ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী দেওয়ার পরিকল্পনা

সংবাদ সম্মেলনে বক্তব্য দেন সারজিস আলম। ছবি: সংগৃহীত

আগামী ৩০ অক্টোবরের মধ্যে ৫০০ উপজেলায় আহ্বায়ক কমিটি গঠন এবং ৩০ নভেম্বরের মধ্যে দেশের ৪ হাজার ৬০০ ইউনিয়নে কমিটি গঠন ও দল-সমর্থিত চেয়ারম্যান প্রার্থী ঘোষণার লক্ষ্য নির্ধারণ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে তৃণমূল পর্যায়ে সাংগঠনিক শক্তি বাড়ানো ও নির্বাচনী প্রস্তুতি জোরদার করতে এ উদ্যোগ নিয়েছে দলটি।

বুধবার (২৮ অক্টোবর) দুপুরে রাজবাড়ী পৌর মিলনায়তনে সংবাদ সম্মেলনে এ পরিকল্পনার কথা জানান এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ও রাজনৈতিক পর্ষদের সদস্য সারজিস আলম।

সারজিস আলম বলেন, ইতোমধ্যে দেশের প্রায় সাড়ে চারশ উপজেলায় আহ্বায়ক কমিটি গঠনের প্রক্রিয়া শেষ হয়েছে। আগামী ৩০ অক্টোবরের মধ্যে ৫০০ উপজেলায় কমিটি গঠনের কাজ সম্পন্ন করতে সাংগঠনিক ইউনিটগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

তিনি বলেন, স্থানীয় পর্যায়ে সাংগঠনিক ভিত্তি পর্যালোচনা, নেতৃত্বকে দিকনির্দেশনা দেওয়া এবং আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে প্রস্তুতি নিতে আঞ্চলিক সমন্বয় সভা করা হচ্ছে। এসব সভায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী বাছাই ও নির্বাচনী কৌশল নিয়ে আলোচনা হচ্ছে।

আগামী ৩০ নভেম্বরের মধ্যে ৪ হাজার ৬০০ ইউনিয়নে আহ্বায়ক কমিটি গঠন এবং প্রতিটি ইউনিয়নে একজন করে দল-সমর্থিত চেয়ারম্যান প্রার্থী ঘোষণার লক্ষ্য রয়েছে জানিয়ে সারজিস বলেন, নভেম্বর থেকে ধাপে ধাপে জেলা পর্যায়ের নেতৃত্বের মাধ্যমে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের প্রার্থীদের নাম ঘোষণা করা হবে।

মাঠপর্যায়ে দলীয় কার্যক্রম পরিচালনায় বাধার অভিযোগ তুলে এনসিপির এ নেতা বলেন, বিভিন্ন এলাকায় বিএনপির নেতাকর্মীদের অসহযোগিতা ও বাধার মুখে পড়তে হচ্ছে তাদের। কিছু ক্ষেত্রে প্রশাসন সহযোগিতার চেষ্টা করলেও সব জায়গায় তা সম্ভব হচ্ছে না।

দেশের বিভিন্ন স্থানে রাজনৈতিক সহিংসতা ও প্রতিরোধের ঘটনা সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি করছে বলেও মন্তব্য করেন তিনি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক পর্ষদের সদস্য আরিফুল ইসলাম আদীব, ঢাকা দক্ষিণ বিভাগের সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ মোহাম্মদ হোসাইন, সহ-সাংগঠনিক সম্পাদক হাসিবুর রহমান অপু এবং সাহিত্য ও প্রকাশনা সম্পাদক সাইয়েদ জামিল। এ ছাড়া রাজবাড়ী, গোপালগঞ্জ, শরীয়তপুর, মাদারীপুর ও ফরিদপুর জেলার দলটির শীর্ষ নেতা এবং স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

জনতার কণ্ঠ/জেডএইচ

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

ইব্রাহিমের গোলে এগিয়ে বাংলাদেশ

এনসিপির ৪৬০০ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী দেওয়ার পরিকল্পনা

আপডেট টাইম : ০৫:২৮:২১ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬