সিরাজগঞ্জ , শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬

আইইডিসিআরে পরিচালককে মারধরের অভিযোগ, কঠোর প্রতিক্রিয়া জামায়াত আমিরের

রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালকের কক্ষে ঢুকে তাকে মারধরের অভিযোগকে বাংলাদেশের চিকিৎসাসেবার ইতিহাসে ‘কালো অধ্যায়’ হিসেবে আখ্যায়িত করেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

বুধবার (২৮ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে দেওয়া পোস্টে তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন।

কালবেলার পাঠকদের জন্য ডা. শফিকুর রহমানের ফেসবুক পোস্টটি নিম্নে হুবহু তুলে ধরা হলো-

রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালকের কার্যালয়ে ঢুকে তার কক্ষের ভেতরে তাকে মারধর করা হয়েছে।

সূত্র মারফত জানা গেছে, বিএনপিপন্থি চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) কর্মীরা মব সৃষ্টি করে এ ঘটনাটি ঘটিয়েছেন।

আজকে সকাল ১১টায় আইইডিসিআর (IEDCR)-এ যে ঘটনা ঘটেছে- সমাজের একটি বিশেষায়িত উচ্চশিক্ষিত সমাজেও যদি এই ধরনের মব স্পষ্ট দিবালোকে বেপরোয়াভাবে তৈরি করা হয়, তাহলে ভাবা যায় দেশ কোন পথে?

একটার পর একটা অঘটন ঘটেই চলছে। রাড্ডা মেডিকেল সেন্টার ভাঙচুর ও লুটপাটের ক্ষত এখনো তাজা। সেই অবস্থায় সরকারি দলের চিকিৎসকদের সংগঠন ড্যাব-এর নেতাকর্মীরা আজকে যে ঘটনা ঘটালেন, তা বাংলাদেশের চিকিৎসা সেবার ইতিহাসে এক কালো অধ্যায় রচনা করলেন।

এটি নিঃসন্দেহে সীমালঙ্ঘন, ধৃষ্টতা ও অপরাধমূলক কাজ। এর সুষ্ঠু তদন্ত করে এর বিচার হতেই হবে। তা না হলে ভঙ্গুর স্বাস্থ্যসেবা কোনো অবস্থাতেই উঠে দাঁড়াতে পারবে না।

আইইডিসিআরে পরিচালককে মারধরের অভিযোগ, ‘কালো অধ্যায়’ বললেন জামায়াত আমির 
জনতার কণ্ঠ পিআর

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

আইইডিসিআরে পরিচালককে মারধরের অভিযোগ, কঠোর প্রতিক্রিয়া জামায়াত আমিরের

আপডেট টাইম : ০৬:১৮:৫৬ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬