মোঃ শিবলী নোমান
শরৎকালের সকাল বেলায়
শিউলি গাছের তলে।
যেন দূর্বা ঘাসে ছড়িয়ে আছে
সাদা শিউলি ফুলে।
শিউলি ফুলের মালা গেঁথে
কত পড়েছি গলে।
সেই শিউলি ফুলের ভালোবাসা
শরতের কথা বলে।
শরতের দুপুরে নীল আকাশ
ছবির মত লাগে।
শরৎকালের সেই কত স্মৃতি
মনের মাঝে জাগে।
ওই নীল আকাশে সাদা মেঘ
ভেসে বেড়ায় তাতে।
তখন ইচ্ছে করে মেঘগুলোকে
ছুঁয়ে দেখতে হাতে।
বিকাল হলে নদীর ধারে
বসে মানুষের মেলা।
চক্ষু জুড়ায় শীতল বাতাসে
কাশফুলের দোলা।
বিকেল বেলার গোধূলির আলো
মনে সাড়া ফেলে।
একটু পরেই আলো হারায়
সূর্য ডুবে গেলে।

রিপোর্টার: 























