সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার সগুনা গ্রামের মো. আজিম উদ্দিন নামে এক ব্যক্তি নিখোঁজ হয়েছেন। গত ৫ জুলাই ২০২৬, রোববার থেকে তাঁর কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না।
নিখোঁজ আজিম উদ্দিনের বাবার নাম মো. জহুরুল ইসলাম। তিনি মানসিকভাবে কিছুটা অসুস্থ বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।
এ ঘটনায় গত ১২ জুলাই বেলকুচি থানায় একটি সাধারণ ডায়েরির (জিডি) আবেদন করা হয়েছে। জিডির নম্বর ৫৯৬।
কোনো সহৃদয় ব্যক্তি তাঁর সন্ধান পেয়ে থাকলে অথবা তাঁর সম্পর্কে কোনো তথ্য জানতে পারলে নিচের মোবাইল নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানানো হচ্ছে।
📞 যোগাযোগ: ০১৭৮৪২৬৮১৮১

নিখোঁজ ব্যক্তির সন্ধান পেতে পোস্টটি শেয়ার করে সহযোগিতা করুন।

নিজস্ব প্রতিবেদক। জনতার কণ্ঠ.কম। 



















