সিরাজগঞ্জ , শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo দলের বিপর্যয়ে হাল ধরে সেরা ইনিংস উপহার নাঈমের Logo ৬.৩ বিলিয়ন ডলারের ক্রিপ্টো চুরি, সন্দেহের তির উত্তর কোরিয়ার দিকে Logo ইয়েমেনের প্রেসিডেন্ট প্রাসাদ- বিমানবন্দর লক্ষ্য করে হুতিদের হামলা Logo প্রকাশিত হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল Logo ল্যাভরভের সঙ্গে ছবি তুলতে নারাজ ইইউ কূটনীতিকরা, ফটোসেশন বাতিল যুক্তরাষ্ট্রের Logo এইচএসসি ও সমমানে পাসের হার ৫২.১২ শতাংশে দাঁড়িয়েছে Logo সরকার জনগণের রায় না মানলে কঠিন পরিণতি ভোগ করতে হবে: জামায়াত আমির Logo ঠাকুরগাঁওয়ে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার Logo তীর্থযাত্রা শেষে বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় নিহত শিক্ষিকা Logo বাসুরচরের পরিচিত মুখ জাকির হোসেন মেম্বার, হ্যাটট্রিক জয়ের প্রত্যাশায়

তাহসিফের সেই মোটরসাইকেল উদ্ধার, জানাল পিবিআই

ছবি: সংগৃহীত

তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা কে এম তাহসিফ সাউরীর (২৮) ভাসমান মরদেহ উদ্ধারের স্থানটির কাছেই পাওয়া গেছে তার ব্যবহৃত মোটরসাইকেল।

শুক্রবার (৩০ অক্টোবর) সকালে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) প্রধান মোস্তফা কামাল এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘আমরা ঘটনাস্থলের কাছাকাছি থেকে তাহসিফের মোটরসাইকেলটি উদ্ধার করেছি।’

এর আগে মঙ্গলবার সন্ধ্যায় দ্বীপ নামের এক ব্যক্তির সঙ্গে বাসা থেকে বের হয়েছিলেন তাহসিফ। পরে তুরাগ নদ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

পিবিআইয়ের এক পুলিশ সুপার বলেন, ‘লাশ যেখান থেকে উদ্ধার করা হয়, তার ৫০ গজ দূরে মোটরসাইকেলটি পাওয়া গেছে।’

তাহসিফফের মৃত্যুর ঘটনায় আহমেদ শাহরিয়ার রেজা দীপকে জিজ্ঞাসাবাদের জন্য বৃহস্পতিবার রাতে হেফাজতে নেয় পিবিআই ঢাকা মেট্রো উত্তর।

দীপকে নিয়ে রাতভর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করার তথ্য দিয়ে ওই পুলিশ সুপার বলেন, দীপ বলেছে, ‘আমরা সেখানে (ঘটনাস্থল) কথা বলছিলাম। এসময় কিছু লোক ধাওয়া করে। তাহসিফ নদীতে ঝাঁপ দেয়। আর আমি পালিয়ে আসি’।

দীপের এ কথাসহ জিজ্ঞাসাবাদে পাওয়া অন্যান্য তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে।

অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক মোস্তফা কামাল বলেন, ‘দীপকে হেফাজতে নেওয়ার পর আমরা বেশ কিছু তথ্য পেয়েছি।’

তদন্তের স্বার্থে সেসব এখনই প্রকাশ করতে চাননি তিনি।

উদ্ধার হওয়া মোটরসাইকেলের বিষয়ে পিবিআই সদর দপ্তরের পুলিশ সুপার আবু ইউসুফ বলেন, ‘মোটরসাইকেলটি কার তা যাচাই করা হচ্ছে। আমরা তদন্তে নৌ পুলিশকে সহায়তা করছি।’

জনতার কণ্ঠ/জেডএইচ

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

দলের বিপর্যয়ে হাল ধরে সেরা ইনিংস উপহার নাঈমের

তাহসিফের সেই মোটরসাইকেল উদ্ধার, জানাল পিবিআই

আপডেট টাইম : ১১:৫০:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬