পাবনা জেলার সদর উপজেলার মালঞ্চির সোনাপাতিল বিলে বজ্রপাতে ৬ কৃষকের মৃত্যু হয়েছে। শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে এ ঘটনা ঘটে। এ ঘটনায় হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।
মালঞ্চি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির হোসেন বাবু এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, বৃষ্টির সঙ্গে বজ্রপাতের সময় ভুক্তভোগীরা একটি ঘরে আশ্রয় নিয়েছিলেন। ঘরটি ছিল পলিথিনের।
সেখানেই বজ্রপাত ঘটে। নিহতরা সবাই কিশোর ও তরুণ।
তিনি বলেন, বজ্রপাতে ঘটনাস্থলেই ছয়জন মারা গেছেন। আহত তিনজনকে আমরা উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছি।

ন্যাশনাল ডেস্ক । জনতার কন্ঠ.কম 


















