সিরাজগঞ্জ , সোমবার, ০২ নভেম্বর ২০২৬

রোগীকে বাঁচাতে নিজেই রক্তদাতা হলেন চিকিৎসক

স্বজনরা অনেক চেষ্টা করেও রক্তদাতা জোগাড় করতে পারেননি। এমন সংকটাপন্ন পরিস্থিতিতে মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করে মুমূর্ষু এক গর্ভবতী নারীকে নিজেই রক্ত দিয়ে বাঁচালেন বরিশালের উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মাহিদুল ইসলাম তুহিন।

হাসপাতাল সূত্রে জানা যায়, গত ৩১ অক্টোবর ‘ইনকমপ্লিট অ্যাবরশন’ বা গর্ভজনিত জটিলতা নিয়ে এক গর্ভবতী নারী উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। পরীক্ষা-নিরীক্ষায় তার শরীরে হিমোগ্লোবিনের মাত্রা অত্যন্ত কম পাওয়া যায় এবং রক্তক্ষরণ অব্যাহত থাকায় তার অবস্থা আশঙ্কাজনক হয়ে পড়ে।

চিকিৎসকরা দ্রুত তাকে ‘এ পজিটিভ’ রক্ত দেওয়ার পরামর্শ দেন।

কিন্তু পরদিন সকাল পর্যন্ত রোগীর স্বজনরা অনেক খোঁজাখুঁজি করেও রক্তের ব্যবস্থা করতে পারেননি।

বিষয়টি জানতে পেরে দেরি না করে রোগীর পাশে এসে দাঁড়ান ডা. মাহিদুল ইসলাম তুহিন। তার নিজের রক্তের গ্রুপ রোগীর সঙ্গে মিলে যাওয়ায় হাসপাতালের ব্যস্ততার মধ্যেই তিনি নিজ শরীর থেকে রক্তদান করেন।
চিকিৎসকের এই সময়োপযোগী পদক্ষেপে রক্ষা পায় প্রসূতির জীবন।

পরে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ডা. মাহিদুল ইসলাম তুহিন উজিরপুরে জরুরি রক্তদাতার সংকটের বিষয়টি তুলে ধরেন। তিনি উল্লেখ করেন, নিজের রক্তের গ্রুপ মিলে যাওয়ায় এ যাত্রায় রোগীকে রক্ত দিতে পেরেছেন ঠিকই, কিন্তু অন্য কোনো গ্রুপের জরুরি প্রয়োজন দেখা দিলে তা কীভাবে মেটানো হবে– তা নিয়ে তিনি উদ্বিগ্ন।

উজিরপুর উপজেলায় জরুরি প্রয়োজনে রক্তদাতাদের একটি শক্তিশালী ও কার্যকর নেটওয়ার্ক গড়ে তুলতে এবং স্থানীয় স্বেচ্ছাসেবীদের এগিয়ে আসার আহ্বান জানান এই চিকিৎসক।

জনতার কণ্ঠ/জেডএইচ

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

রোগীকে বাঁচাতে নিজেই রক্তদাতা হলেন চিকিৎসক

আপডেট টাইম : ১২:৫৩:৩৭ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬