সিরাজগঞ্জ , সোমবার, ০২ নভেম্বর ২০২৬

ফুলজোড় নদীর বালুর নিলাম কার্যাদেশ বাতিলে হাইকোর্টের আদেশ

সিরাজগঞ্জের নলকায় ফুলজোড় নদী ড্রেজিংয়ে উত্তোলিত বালু নিলামে ইজারা পাওয়া ঠিকাদারি প্রতিষ্ঠান মান ইঞ্জিনিয়ারিংয়ের রিট আবেদেনর প্রেক্ষিতে বিভিন্ন আদেশ দিয়েছেন উচ্চ আদালত। আদেশে নিলামপ্রাপ্ত ঠিকাদারি প্রতিষ্ঠান মান ইঞ্জিনিয়ারিংয়ের নিলাম কেন বাতিল করা হলো সেই মর্মে রুল জারি করেছেন আদালত। অপরদিকে জব্দ করা স্তুপীকৃত বাজেয়াপ্তের আদেশ বাতিল এবং ওই বালু পুণ: নিলামের কার্যাদেশ বাতিলের করে নিলাম স্থগিতের আদেশ দেওয়া হয়েছে।

সোমবার ( ২ নভেম্বর) হাইকোর্টের বিচারপতি শিকদার মাহমুদুর রাজি ও বিচারপতি ফাতেমা আনোয়ারের দ্বৈত বেঞ্চ পানি উন্নয়ন বোর্ডের চেয়ারম্যানসহ অন্যান্য বিবাদীর প্রতি এমন আদেশ দেন।

এর আগে গত বৃহস্পতিবার (২৯ অক্টোবর) মান ইন্জিনিয়ারিংয়ের পক্ষে হাইকোর্টে রিট (কেস নং-১৫৩৩০/২০২৬) দায়ের করা হয়। রোববার (১ নভেম্বর) রিটের শুনানি শেষে বিচারক এমন আদেশ দেন।

রিট দায়েরকারি আইনজীবি এ্যাড. ফয়সাল মাহমুদ ফাইজি এ তথ্য নিশ্চিত করে জানান, বাঙ্গালি-ফুলঝোড়-হুরাসাগড়-করতোয়া নদী সিস্টেম ড্রেজিং ও তীর সংরক্ষন প্রকল্পে উত্তোলিত বালির সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার আলোকদিয়া পয়েন্টের স্তুপ থেকে বালি অপসারনের নিলাম লাভ করে মান ইঞ্জিনিয়ারিং। চলতি বছরের ২রা ফেব্রুয়ারি বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীর দপ্তর সিরাজগঞ্জ পানি উন্নয়ন বিভাগের স্মারক নং-ডব্লিউ-১৪/৪৮২ নং পত্রে কার্যাদেশ পাওয়ার পর প্রতিষ্ঠানটির প্রধান মো: আবুল কালাম আযাদ বালি অপসারন শুরু করে। অপসারন করা বালির একাংশ জেলার রায়গঞ্জ উপজেলার নলকা সেতু সংলগ্ন এলাকায় ইজারাকৃত জমিতে স্তুপ আকারে জমা করে।

কিন্তু হঠাৎই মেয়াদ উত্তিন হওয়ার কারন দেখিয়ে ৭ই সেপ্টেম্বর ২০২৬ এ জেলা প্রশাসকের সভাপতিত্বে অনুষ্ঠিত জেলা ড্রেজিং ও ড্রেজড ম্যোটেরিয়ালস ব্যাবস্থাপনা ও মনিটরিং কমিটির সভার সিদ্ধান্ত মোতাবেক পানি উন্নয়ন বোর্ডের এক চিঠিতে বালির নিলাম কার্যাদেশ বাতিল করা হয়। কমিটির ঐ সভার ৫নং সিদ্ধান্তবলে নলকায় স্তুপকৃত বালি নিলামে বিক্রি করা হয়। অথচ নিলাম কার্যাদেশের মেয়াদ বৃদ্ধির আবেদন দায়ের করা ছিলো।

এতে আর্থিক ও ব্যাবসায়িকভাবে ক্ষতিগ্রস্থ হয়ে মান ইন্জিনিয়ারিংয়ের পক্ষে মো: আবুল কালাম আযাদ হাইকোর্টে রিট দায়ের করলে রাষ্ট্রপক্ষের অংশগ্রহনে শুনানি শেষে দ্বৈত বেঞ্চ উত্তোলিত বালু অপসারনের নিলাম কার্যাদেশ বাতিলের আদেশ বিষয়ে রুল এবং বাজেয়াপ্ত বালু নিলামে বিক্রিতে ইনজাংশন জারি করেন।

জনতার কণ্ঠ/জেডএইচ

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

ফুলজোড় নদীর বালুর নিলাম কার্যাদেশ বাতিলে হাইকোর্টের আদেশ

আপডেট টাইম : ০৭:১৫:০৫ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬