সিরাজগঞ্জ , সোমবার, ০২ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo কুড়িগ্রামে ‘মাদকাসক্ত’ ছেলের প্রাণনাশের হুমকিতে পালিয়ে বেড়াচ্ছেন মা Logo নতুন উদ্যোক্তাদের ২০ লাখ টাকা ঋণ দেওয়ার আবেদন শুরু Logo আগৈলঝাড়ায় বসতঘরের মেঝেতে দুটি কবর, এলাকায় চাঞ্চল্য Logo জুলাই স্মৃতিস্তম্ভে আগুন, দায়িত্বে থাকা ২ পুলিশ সদস্য ক্লোজড Logo ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, মন্ত্রিসভার অনুমোদন Logo স্থানীয় নির্বাচনে কারা পাবেন বিএনপির মনোনয়ন, জানালেন রিজভী Logo রায়গঞ্জে এক রাতে দুই শিক্ষকের বাড়িতে চুরি, হাসপাতালে মা-মেয়ে Logo তেল কম দেওয়ার প্রমাণ, ফিলিং স্টেশন মালিককে ৪ লাখ টাকা জরিমানা Logo চার ফান্টা ও এক বোতল পানির দাম ৪ হাজার টাকা! Logo শরীয়তপুর কৃষি বিশ্ববিদ্যালয় সদর এলাকায় স্থাপনের দাবিতে কানার বাজারে বিক্ষোভ

তেল কম দেওয়ার প্রমাণ, ফিলিং স্টেশন মালিককে ৪ লাখ টাকা জরিমানা

মতিঝিলে পূবালী ফিলিং স্টেশনে বিএসটিআইয়ের অভিযান। ছবি: সংগৃহীত

রাজধানীর মতিঝিল এলাকায় অভিযান চালিয়ে জ্বালানি তেল পরিমাপে অনিয়মের দায়ে মেসার্স পূবালী ফিলিং স্টেশনকে ৪ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। একই সঙ্গে অনিয়মের প্রমাণ পাওয়ায় প্রতিষ্ঠানটির দুটি জ্বালানি তেল সরবরাহকারী ডিসপেন্সিং ইউনিট বন্ধ করে দেওয়া হয়েছে।

সোমবার (২ নভেম্বর) বিএসটিআইয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট লুৎফুন্নেসা খানমের নেতৃত্বে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সহযোগিতায় মতিঝিল এলাকায় এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

অভিযানকালে মেসার্স পূবালী ফিলিং স্টেশনের ৫টি ডিসপেন্সিং ইউনিট যাচাই করা হয়। এ সময় একটি পেট্রোল ডিসপেন্সিং ইউনিটে প্রতি ১০ লিটারে ৪৬০ মিলিলিটার এবং একটি ডিজেল ডিসপেন্সিং ইউনিটে প্রতি ১০ লিটারে ১০০ মিলিলিটার জ্বালানি তেল কম দেওয়ার প্রমাণ পাওয়া যায়। এ ছাড়া পরিদর্শন কাজে বাধা প্রদানের অভিযোগও পাওয়া যায়।

এসব অপরাধে ‘ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮’ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ৪ লাখ টাকা জরিমানা করা হয় এবং অনিয়মের সঙ্গে সংশ্লিষ্ট দুটি ডিসপেন্সিং ইউনিট বন্ধ করে দেওয়া হয়।

মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআইয়ের ফিল্ড অফিসার (সিএম) মো. তারেক রহমান এবং পরীক্ষক (মেট্রোলজি) শিখন সাহা।

বিএসটিআই কর্তৃপক্ষ জানিয়েছে, ভোক্তাদের স্বার্থ সংরক্ষণ, সঠিক পরিমাপে জ্বালানি সরবরাহ নিশ্চিত করা এবং পণ্য ও সেবার মান নিয়ন্ত্রণে জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

জনতার কণ্ঠ/জেডএইচ

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

কুড়িগ্রামে ‘মাদকাসক্ত’ ছেলের প্রাণনাশের হুমকিতে পালিয়ে বেড়াচ্ছেন মা

তেল কম দেওয়ার প্রমাণ, ফিলিং স্টেশন মালিককে ৪ লাখ টাকা জরিমানা

আপডেট টাইম : ০৮:৪৩:০৭ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬