সিরাজগঞ্জ , বুধবার, ০৪ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo সুবিধা নিয়ে পণ্য ছাড়েন সহকারী কমিশনার সাকিব Logo মজুরি বোর্ডের চেয়ারম্যান পদ থেকে অপসারণ করা হলো আশফাকুর রহমানকে Logo হেমায়েতপুরে শ্রমিক বিক্ষোভে আহত ওসি, থমথমে পরিস্থিতি Logo জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে প্রধানমন্ত্রীর স্মারক ডাকটিকিট প্রকাশ Logo ডেমোক্র্যাটদের প্রশংসা করে ফক্স নিউজকে যা বললেন ট্রাম্প Logo ৫ কোটি ভিউয়ের মাইলফলক পেরোল ইমরান-তারেকের ‘বর্ষা চোখ’ Logo পোশাক শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে প্রথম সভা Logo পর্নোগ্রাফি মামলায় গ্রেপ্তার কনটেন্ট ক্রিয়েটর মামুন Logo মাদ্রাসায় নিপীড়নের অভিযোগ কিছুটা সত্য, অধিকাংশই ভিত্তিহীন Logo এমবাপ্পের রেকর্ড ভেঙে চ্যাম্পিয়ন্স লিগে ইয়ামালের নতুন কীর্তি

জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানালেন চীনের পররাষ্ট্রমন্ত্রী

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন করেন চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিষয়ক মন্ত্রী লিউ হাই সিং। ছবি: সংগৃহীত

বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন করেছেন বাংলাদেশে সফররত চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিষয়ক মন্ত্রী লিউ হাই সিং।

এর আগে বুধবার (৪ নভেম্বর) সকালে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে একটি প্রতিনিধিদল রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত জিয়াউর রহমানের মাজারে যান। পরে তারা জিয়াউর রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীর ব্যক্তিগত সহকারী আরিফুর রহমান তুষার এসব তথ্য জানান।

শ্রদ্ধা নিবেদন শেষে চীনের আন্তর্জাতিক মন্ত্রী শহীদ জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করে কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন। পরে প্রতিনিধিদলের সদস্যরা বেগম খালেদা জিয়ার স্মৃতির প্রতিও শ্রদ্ধা জানান এবং তার প্রতি সম্মান প্রদর্শন করেন।

জিয়াউর রহমানের মাজারে চীনের আন্তর্জাতিক মন্ত্রীর শ্রদ্ধা

শ্রদ্ধা নিবেদন শেষে অতিথি বইয়ে স্বাক্ষর করেন লিউ হাই সিং। এ সময় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী চীনা প্রতিনিধিদলকে স্বাগত জানান এবং বাংলাদেশ ও চীনের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও কূটনৈতিক সহযোগিতার কথা স্মরণ করেন।

অনুষ্ঠানে বিএনপির উচ্চপর্যায়ের নেতা এবং ঢাকাস্থ চীনা দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এসময় বিএনপির ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী এমপি, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন এমপি, যুগ্ম মহাসচিব ও মুন্সীগঞ্জ-২ আসনের এমপি অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ প্রমুখ উপস্থিত ছিলেন।

জনতার কন্ঠ/এস এ

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

সুবিধা নিয়ে পণ্য ছাড়েন সহকারী কমিশনার সাকিব

জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানালেন চীনের পররাষ্ট্রমন্ত্রী

আপডেট টাইম : ১০:৩৮:০৫ পূর্বাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬