সিরাজগঞ্জ , শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬

একটি ব্যাংক ধসের জেরে পদত্যাগ করছেন প্যারাগুয়ের প্রেসিডেন্ট

নিজের সঙ্গে সংশ্লিষ্ট একটি ব্যাংক ধসে রাজনৈতিক সংকট তৈরি হওয়ার পর পদত্যাগের ঘোষণা দিয়েছেন প্যারাগুয়ের প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনা। তবে তার পদত্যাগের বিষয়টি এখনো কংগ্রেসের অনুমোদন পায়নি। এরই মধ্যে তার বিরুদ্ধে অভিশংসন প্রক্রিয়া এগিয়ে নেওয়ার পক্ষে ভোট দিয়েছেন দেশটির পার্লামেন্টের নিম্নকক্ষের সদস্যরা।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা এক ভিডিও বার্তায় পেনা বলেন, কোনো সময় মানুষের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়ে থাকলে তিনি ক্ষমা চাইছেন। জনগণের আস্থার সঙ্গে বিশ্বাসঘাতকতা করা তার উদ্দেশ্য ছিল না বলেও জানান তিনি।

পেনাকে ঘিরে সংকটের সূত্রপাত উয়েনো ব্যাংকের কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ার পর। ব্যাংকটি দেউলিয়া হওয়ার প্রক্রিয়ায় প্রবেশ করায় এর সব কার্যক্রম স্থগিত করা হয়। গত বছর পর্যন্ত ব্যাংকটির মালিকানাধীন প্রতিষ্ঠানের অংশীদার ছিলেন পেনা। এ কারণে তার বিরুদ্ধে স্বার্থের সংঘাত ও অনিয়মের অভিযোগ তুলেছেন আইনপ্রণেতারা। তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন তিনি।

বৃহস্পতিবার প্যারাগুয়ের কংগ্রেস ভবনের কাছে পেনার পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেন সাধারণ মানুষ। এ সময় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। প্রেসিডেন্টের পদত্যাগ কার্যকর করতে কংগ্রেসের অনুমোদন প্রয়োজন। তবে বৃহস্পতিবার এ বিষয়ে বিশেষ অধিবেশন শুরু হলেও পদত্যাগের প্রস্তাবের বদলে অভিশংসন প্রক্রিয়া এগিয়ে নেওয়ার সিদ্ধান্ত হয়।পেনাকে ঘিরে সংকটের সূত্রপাত উয়েনো ব্যাংকের কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ার পর। ব্যাংকটি দেউলিয়া হওয়ার প্রক্রিয়ায় প্রবেশ করায় এর সব কার্যক্রম স্থগিত করা হয়। গত বছর পর্যন্ত ব্যাংকটির মালিকানাধীন প্রতিষ্ঠানের অংশীদার ছিলেন পেনা। এ কারণে তার বিরুদ্ধে স্বার্থের সংঘাত ও অনিয়মের অভিযোগ তুলেছেন আইনপ্রণেতারা। তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন তিনি।

বৃহস্পতিবার প্যারাগুয়ের কংগ্রেস ভবনের কাছে পেনার পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেন সাধারণ মানুষ। এ সময় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। প্রেসিডেন্টের পদত্যাগ কার্যকর করতে কংগ্রেসের অনুমোদন প্রয়োজন। তবে বৃহস্পতিবার এ বিষয়ে বিশেষ অধিবেশন শুরু হলেও পদত্যাগের প্রস্তাবের বদলে অভিশংসন প্রক্রিয়া এগিয়ে নেওয়ার সিদ্ধান্ত হয়।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, শুক্রবার কংগ্রেসের বিশেষ অধিবেশনে নিজের পক্ষে বক্তব্য দেওয়ার কথা রয়েছে পেনার। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তিনি জানিয়েছেন, সিনেটে অভিশংসন প্রক্রিয়ায় অংশ নিয়ে নিজের আত্মপক্ষ সমর্থনের অধিকার প্রয়োগ করবেন। তিনি বলেন, নাগরিকদের সত্য জানার অধিকার রয়েছে এবং এ বিষয়ে কোনো কিছু গোপন করা উচিত নয়।

পেনা এর আগে বলেছিলেন, দেশের স্থিতিশীলতা, সামাজিক শান্তি ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর স্বার্থেই তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।

উয়েনো ব্যাংক জানিয়েছে, তাদের গ্রাহকসংখ্যা প্রায় ৩০ লাখ, যা প্যারাগুয়ের প্রাপ্তবয়স্ক জনসংখ্যার প্রায় ৬০ শতাংশ। ব্যাংকটিতে পেনশনসহ সরকারের কিছু তহবিলও জমা ছিল। চলতি সপ্তাহের শুরুতে ব্যাংকটির কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ার পর লাখ লাখ গ্রাহক নিজেদের হিসাবের টাকা তুলতে পারছেন না।

ব্যাংকটির নিয়ন্ত্রণ নিয়েছে দেশটির কেন্দ্রীয় ব্যাংক। আমানতকারীদের অর্থ ফেরত দেওয়ার প্রক্রিয়াও অনুমোদন করেছে কংগ্রেস। এদিকে প্যারাগুয়ের কেন্দ্রীয় ব্যাংকের নতুন প্রেসিডেন্ট নিয়োগ দেওয়া হয়েছে।

২০২৩ সালের নির্বাচনে ক্ষমতাসীন রক্ষণশীল কলোরাডো পার্টির প্রার্থী হিসেবে জয়ী হয়েছিলেন পেনা। তার পর পদত্যাগের ঘোষণা দেওয়ায় পরবর্তী প্রেসিডেন্ট হওয়ার কথা ভাইস প্রেসিডেন্ট পেদ্রো আলিয়ানার। তার বিরুদ্ধে অভিশংসন প্রক্রিয়া শুরুর উদ্যোগ অবশ্য এরই মধ্যে বাতিল করেছে কলোরাডো পার্টি।

সূত্র: বিবিসি

জনতার কন্ঠ / কেএম

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

একটি ব্যাংক ধসের জেরে পদত্যাগ করছেন প্যারাগুয়ের প্রেসিডেন্ট

আপডেট টাইম : ০৯:২০:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬