সম্প্রতি অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত শরীয়তপুরের জাজিরা উপজেলার জয়নগর ইউনিয়নের উত্তর কেবল নগর গ্রামে অসহায় নারী সূচনা আক্তারের পাশে দাঁড়িয়েছে মানবতার আলো ফাউন্ডেশন। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সন্ধ্যায় অসহায় নারীর বাড়িতে গিয়ে সংগঠনের পক্ষ থেকে নগদ অর্থ প্রদান করেন মানবতার আলো ফাউন্ডেশনের সভাপতি শেখ মোহাম্মদ ইয়াছিন।
সহায়তা প্রদানকালে শেখ মোহাম্মদ ইয়াছিন বলেন, “মানুষ মানুষের জন্য। সমাজের অসহায় ও বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। অগ্নিকাণ্ডে সূচনা আক্তার ক্ষতিগ্রস্ত হয়েছেন। তার এই দুর্দিনে সামর্থ্য অনুযায়ী পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। মানবতার আলো ফাউন্ডেশন সব সময় মানবিক ও সামাজিক কার্যক্রমের মাধ্যমে অসহায় মানুষের পাশে থাকতে চায়। সমাজের বিত্তবান ও সামর্থ্যবান ব্যক্তিদেরও এমন মানুষের সহযোগিতায় এগিয়ে আসার আহ্বান জানাই।”
নগদ অর্থ সহায়তা পেয়ে আবেগাপ্লুত সূচনা আক্তার বলেন, “অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হয়ে আমি খুব অসহায় অবস্থায় পড়েছি। এই কঠিন সময়ে মানবতার আলো ফাউন্ডেশন আমার পাশে দাঁড়িয়েছে। তাদের এই সহযোগিতা আমার জন্য অনেক বড় পাওয়া। আমি সংগঠনের সকলের প্রতি কৃতজ্ঞতা জানাই।”
স্থানীয়রা জানান, মানবতার আলো ফাউন্ডেশন দীর্ঘ যাবৎ অসহায় মানুষের জন্য কাজ করে যাচ্ছেন। বিপদে মানুষের পাশে দাঁড়ানোর এমন উদ্যোগ সমাজে মানবিকতা, সহমর্মিতা ও পারস্পরিক সহযোগিতার দৃষ্টান্ত হয়ে থাকবে।

শরীয়তপুর প্রতিনিধি। জনতার কণ্ঠ.কম। 

















