নিজস্ব প্রতিবেদক। জনতার কণ্ঠ.কম
সিরাজগঞ্জের তাড়াশে এক কৃষকের বাড়িতে ১৫টি বিষধর সাপ পাওয়া গেছে। পরে এসব সাপ পিটিয়ে মেরে ফেলেছে স্থানীয়রা।
১ অক্টোবর (বুধবার) দুপুরের দিকে উপজেলার তালম ইউনিয়নের লাউতা গ্রামে এই ঘটনা ঘটে।
এলাকাবাসী জানায়, লাউতা গ্রামের কৃষক আব্দুল লতিফের বাড়িতে ১৫টি ভয়ংকর সাপ একে একে বেরিয়ে আসে। পরে সেই সব পিটিয়ে মেরে ফেলে স্থানীয়রা। সাপগুলো বিষধর কিং কোবার (গোখরা) বলে স্থানীয় সূত্র জানায়।

রিপোর্টার: 



















