সিরাজগঞ্জ , মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

পটুয়াখালীতে ১৯ হাজার টাকায় বিক্রি হলো বিশাল আকৃতির পাঙ্গাস

১৮ কেজি ওজনের পাঙ্গাস মাছ

পটুয়াখালীর তেঁতুলিয়া নদীতে জেলের জালে ধরা পড়ে প্রায় ১৮ কেজি ওজনের পাঙ্গাস। পরে এ বিশাল আকারের পাঙ্গাসটি বিক্রি হয়েছে ১৯ হাজার টাকায়।

শুক্রবার (৬ নভেম্বর) বাউফলে জেলে দুলালের জালে মাছটি ধরা পড়ে। পরে স্থানীয় বাজার থেকে মাছটি কিনে নেন স্থানীয় আড়তদার রাশেদ।

আড়তদার রাশেদ জানান, রাতের লঞ্চে মাছটি ঢাকার মোকামে পাঠিয়েছেন। সেখানে প্রতি কেজি ১ হাজার ৫০০ থেকে ১ হাজার ৮০০ টাকা দরে মাছটি বিক্রি হতে পারে। সে হিসাবে মাছটির দাম ৩০-৩২ হাজার টাকা পাওয়া যেতে পারে। নদীর পাঙ্গাস হওয়ায় বাজারে এ মাছের চাহিদা ও দাম দুটোই বেশি।

জেলে দুলাল জানান, তেঁতুলিয়া নদীতে তার জালে মাছটি ধরা পড়ে। ভালো দামে তিনি মাছটি বিক্রি করে দিয়েছেন। নদীর পাঙ্গাসের দাম বেশি হওয়ায় তারা সাধারণত এ মাছ বিক্রি করেন। নিজেরা খাওয়ার জন্য তুলনামূলক কম দামের চাষের পাঙ্গাস কিনে থাকেন।

স্থানীয় বাজারে বড় আকারের নদীর পাঙ্গাস মাছ ধরা পড়ার খবর ছড়িয়ে পড়লে মাছটি দেখতে উৎসুক মানুষের ভিড় জমে।

রাসেদুল নামের স্থানীয় এক ব্যক্তি বলেন, তেঁতুলিয়া নদীর মাছের আলাদা কদর রয়েছ। এ নদীর পানি মিঠা। শুধু পাঙ্গাস মাছ নয়, ইলিশসহ অন্যান্য মাছের আলাদা চাহিদার কারণে দাম ভালো পাওয়া যায়। তবে এসব মাছ সাধারণত এলাকায় বিক্রি হয় না। মোকামে পাঠানো হয়। আমরা শুধু দেখে চোখ জুড়াই।

জনতার কন্ঠ/এস এ

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

পটুয়াখালীতে ১৯ হাজার টাকায় বিক্রি হলো বিশাল আকৃতির পাঙ্গাস

আপডেট টাইম : ১১:১৬:১০ পূর্বাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬