সিরাজগঞ্জ , রবিবার, ২২ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo ১৮ দিনে পোশাক খাতে ক্ষতি ৫ হাজার কোটি টাকা: বিজিএমইএ Logo রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে বরেন্দ্র ছাত্র কল্যাণ সমিতির নতুন কমিটি ঘোষণা Logo পাঠ্যপুস্তক বিতরণ শেষ না হওয়া পর্যন্ত নোট-গাইড ছাপা বন্ধ Logo সোমবার ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় Logo নিজ বাসায় ৪০ কিলোওয়াট সোলার প্যানেল স্থাপন করলেন বিদ্যুৎমন্ত্রী Logo ২২ বছর পর সুনামগঞ্জ যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান Logo হঠাৎ হালুয়াঘাট থানায় আগুন Logo কামারখন্দে প্রবাসীর বাড়ির চারপাশে কাঁটাতারের বদলে বাঁশ-কাঁটার বেড়া, অবরুদ্ধ পরিবার Logo নিলামে ৪ লাখ টাকার বেশি দামে বিক্রি হলো প্রথম মার্কিন প্রেসিডেন্টের চুল Logo নতুন মজুরি বোর্ডে শ্রমিকদের প্রত্যাশা পূরণের আশ্বাস শ্রমমন্ত্রীর

পল্লীবিদ্যুৎ কর্মীদের সঙ্গে অসদাচরণ, গ্রাহকের সংযোগ বিচ্ছিন্ন

মিটার থেকে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে

বিদ্যুৎ বিল নিয়ে পল্লীবিদ্যুতের কর্মীকে গালাগাল ও কর্মকর্তাকে হত্যার হুমকির অভিযোগে নেত্রকোনার মোহনগঞ্জে এক গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেছে পল্লীবিদ্যুৎ সমিতি। বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেলে উপজেলার সুয়াইর ইউনিয়নের আলীপুর গ্রামে স্বপন মিয়ার বাড়ির সংযোগ বিচ্ছিন্ন করা হয়। তবে গ্রাহক পরিবারের দাবি, বেশি বিলের বিষয়ে জানতে চাওয়ায় প্রতিশোধমূলকভাবে তাদের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।

স্থানীয় ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, স্বপন মিয়ার বাড়িতে জুলাই, আগস্ট ও সেপ্টেম্বর মাসের বিদ্যুৎ বিল একসঙ্গে আসে ৩ হাজার ১০০ টাকা। ওই বিল পরিশোধের পর অক্টোবর মাসের বিল আসে ৮৭০ টাকা। বৃহস্পতিবার দুপুরে বিল পৌঁছে দিতে বাড়িতে যান পল্লীবিদ্যুতের মিটার রিডিং কাম ম্যাসেঞ্জার (এমআরসি) রাশেদ মিয়া। এ সময় বিলের পরিমাণ নিয়ে প্রশ্ন করায় স্বপন মিয়ার স্ত্রী আসমা আক্তারের সঙ্গে তার কথা-কাটাকাটি হয়।

আসমা আক্তার বলেন, সারাদিনে মাত্র কয়েক ঘণ্টা বিদ্যুৎ থাকে। বাড়িতে একটি ফ্রিজ ও দুটি ফ্যান চলে। এরপরও এত বিল আসে কেন, তা জানতে চেয়েছি। তখন ওই কর্মী বলেন, বেশি কথা বললে মিটার খুলে নিয়ে যাবেন। কিছুক্ষণ পর মোটরসাইকেলে দুজন এসে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেন।

তিনি আরও বলেন, শুধু তাদের বাড়িতে নয়, আশপাশের অনেক গ্রাহকেরও বেশি বিল আসছে। সংযোগ বিচ্ছিন্ন করায় ফ্রিজে রাখা মাছ-মাংস নষ্ট হয়েছে। এখন পরিবার নিয়ে অন্ধকারে থাকতে হচ্ছে।

তবে পল্লীবিদ্যুতের কর্মকর্তাদের দাবি, বেশি বিল নিয়ে প্রশ্ন করায় নয়, কর্মীদের গালাগাল ও কর্মকর্তাকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।

আদর্শনগর অভিযোগ কেন্দ্রের ইনচার্জ হামিদুর রহমান বলেন, প্রতিবার বিল দিতে গেলে ওই গ্রাহক তাদের কর্মী রাশেদ মিয়াকে অকথ্য ভাষায় গালাগাল করেন। এমনকি ডিজিএমের হাত কেটে ফেলার হুমকিও দেন। বিষয়টি ডিজিএমকে জানানোর পর তার নির্দেশে সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।

মোহনগঞ্জ পল্লীবিদ্যুতের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) ইমদাদুল হক বলেন, ওই গ্রাহকের মিটার ও রিডিংয়ে কোনো সমস্যা পাওয়া যায়নি। এরপরও বিল দিতে গেলে কর্মীদের গালাগাল ও হাত কেটে ফেলার হুমকি দেওয়ার অভিযোগ রয়েছে। এ কারণে সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।

তিনি জানান, বিষয়টি নিয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা আলোচনায় বসবেন। ভবিষ্যতে এমন আচরণ করবেন না, এমন নিশ্চয়তা পেলে পুনরায় বিদ্যুৎ সংযোগ চালু করে দেওয়া হবে।

জনতার কণ্ঠ/এসএ

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

১৮ দিনে পোশাক খাতে ক্ষতি ৫ হাজার কোটি টাকা: বিজিএমইএ

পল্লীবিদ্যুৎ কর্মীদের সঙ্গে অসদাচরণ, গ্রাহকের সংযোগ বিচ্ছিন্ন

আপডেট টাইম : ১২:৩৬:৪১ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬