সিরাজগঞ্জ , মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo ইউপি ভোট: রাজনৈতিক দল-ইসির সংলাপ ২৯-৩০ নভেম্বর ও ১ ডিসেম্বর Logo নভেম্বর-ডিসেম্বর-জানুয়ারির কোনো তারিখ নিয়ে ভয় পাওয়ার কিছু নেই: এসআরবি Logo ডিএম খালী ইউনিয়নের উন্নয়নে আবারও রফিকুল ইসলাম সরদারকে চেয়ারম্যান হিসেবে পেতে চান এলাকাবাসী Logo এমপিওভুক্ত শিক্ষকদের জন্য সুখবর Logo চুলের রং নিয়ে প্রশ্ন করায় চটলেন নেইমার Logo বাঁকখালী ঘাটে জাহাজ ছাড়ার অনিশ্চয়তা, দুর্ভোগে পর্যটক Logo কোটালীপাড়ায় আওয়ামী লীগের মিছিলে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০ Logo পেট্রাপোলে আ. লীগ নেতাদের বৈঠক ও সহিংসতা গভীর ষড়যন্ত্র: রিজভী Logo হিন্দুকুশ-হিমালয়ে প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা, ঝুঁকিতে বাংলাদেশ Logo যুক্তরাজ্যে বাংলাদেশি রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধের দাবিতে সমাবেশ

রেলপথে নাশকতার চেষ্টা, নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতা আটক

আটককৃতরা

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ইয়াছিন মার্কেট সংলগ্ন রেললাইনে আগুন দেওয়ার চেষ্টার অভিযোগে নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতাকে আটক করা হয়েছে। পরে তাদের বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির মাধ্যমে পুলিশের কাছে সোপর্দ করা হয়। এ সময় ছাত্রলীগের আরও এক নেতা পালিয়ে যান।

সোমবার (৯ নভেম্বর) রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের ইয়াছিন মার্কেট সংলগ্ন রেললাইন এলাকায় এ ঘটনা ঘটে।

আটককৃতরা হলেন, আনন্দ মোহন কলেজ শাখা ছাত্রলীগের অর্থ সম্পাদক ঝিনুক ও তার সহযোগী নির্জন। পালিয়ে যাওয়া ব্যক্তি একই কলেজ শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শৈবাল বলে জানা গেছে।

বাকৃবির সহকারী প্রক্টর অধ্যাপক ড. কাজী ফরহাদ কাদির বলেন, বিশ্ববিদ্যালয়ের ইয়াছিন মার্কেট সংলগ্ন রেললাইনে টায়ার জ্বালানোর সময় দুজনকে আটক করা হয়েছে। এ সময় তাদের সঙ্গে থাকা আরও একজন পালিয়ে যান। আটক দুজন আনন্দ মোহন কলেজ শাখা ছাত্রলীগের নেতা। পরে তাদের ময়মনসিংহের কোতোয়ালি থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।

বাকৃবি শাখা ছাত্রদলের আহ্বায়ক মো. আতিকুর রহমান বলেন, বিশ্ববিদ্যালয়ের ইয়াছিন মার্কেট সংলগ্ন রেললাইন এলাকায় তিনজন আগুন দেওয়ার চেষ্টা করছিলেন। এ সময় সাধারণ শিক্ষার্থী ও অন্যরা ওই পথ দিয়ে যাওয়ার সময় তাদের দেখতে পেয়ে হাতেনাতে আটক করেন। একপর্যায়ে ধস্তাধস্তির সুযোগে আনন্দ মোহন কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শৈবাল পালিয়ে যান। পরে অপর দুজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়।

ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শিবিরুল ইসলাম বলেন, ‘বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) ক্যাম্পাসের রেললাইনে আগুন দেওয়ার চেষ্টাকালে দুজনকে আটক করে পুলিশে সোপর্দ করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। পরে তাদের থানায় হস্তান্তর করা হয়। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।’

জনতার কণ্ঠ/এসএ

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

ইউপি ভোট: রাজনৈতিক দল-ইসির সংলাপ ২৯-৩০ নভেম্বর ও ১ ডিসেম্বর

রেলপথে নাশকতার চেষ্টা, নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতা আটক

আপডেট টাইম : ১১:৩৭:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬