সিরাজগঞ্জ , মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

ঘূর্ণিঝড়ের প্রভাবে ফসল নিয়ে উদ্বেগে উত্তরাঞ্চলের কৃষক

আমন-আলুতে প্রকৃতির আঘাত দুশ্চিন্তায় উত্তরাঞ্চলের কৃষক

দুই বছরের লোকসান পুষিয়ে নেওয়ার স্বপ্নে নতুন মৌসুমের আলু চাষ শুরু করেছিলেন জয়পুরহাটের কৃষকরা। রাজশাহী, নওগাঁ ও বগুড়ায় তখনো আমন ধান ঘরে তোলার ব্যস্ততা। কোথাও পাকা ধান কাটছেন কৃষক, কোথাও চলছে মাড়াই ও শুকানোর কাজ। ঠিক এমন সময় ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে টানা বৃষ্টি ও দমকা বাতাসে বদলে গেছে উত্তরাঞ্চলের কৃষি মাঠের চিত্র। পানিতে তলিয়ে গেছে কেটে রাখা আমন ধান, হেলে পড়েছে পাকা ধানের গাছ। জলাবদ্ধতায় বিপাকে পড়েছেন আগাম আলু, সরিষা ও শীতকালীন সবজি চাষিরাও। ফসল ঘরে তোলার মুহূর্তে প্রকৃতির বিরূপ আচরণে কৃষকের স্বপ্ন ভেঙে যাচ্ছে।

রাজশাহী, বগুড়া, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ ও জয়পুরহাটের বিভিন্ন এলাকায় টানা বৃষ্টিতে কৃষিজমিতে পানি জমেছে। কোথাও কাটা ধানের আঁটি পানিতে ভিজে আছে, কোথাও আধাপাকা ও পাকা ধানগাছ নুয়ে পড়েছে। আবার আলু রোপণের জন্য প্রস্তুত জমিতে পানি জমায় আটকে গেছে চাষাবাদ। সদ্য রোপণ করা আলু, সরিষা ও শীতকালীন সবজির চারা নিয়েও দেখা দিয়েছে শঙ্কা।

কৃষকদের আশঙ্কা, বৃষ্টি দীর্ঘস্থায়ী হলে কাটা ধানের গুণগত মান নষ্ট হওয়া, শীষে অঙ্কুরোদগম, খড় পচে যাওয়া এবং জমিতে থাকা ধানের ফলন কমে যেতে পারে। একই সঙ্গে জলাবদ্ধতায় আলু ও অন্যান্য রবি ফসলের বীজ-চারা পচে যাওয়ার ঝুঁকি রয়েছে। উৎপাদন খরচ, শ্রমিক সংকট ও ফসলের ন্যায্যমূল্য নিয়ে আগে থেকেই চাপে থাকা কৃষকদের জন্য অসময়ের বৃষ্টি নতুন বিপদের কারণ হয়ে দাঁড়িয়েছে।

রাজশাহীর গোদাগাড়ী, তানোর, পবা, মোহনপুর ও দুর্গাপুরের বিভিন্ন বিল ও নিচু জমিতে বৃষ্টির পানি জমে কাটা ধান ভিজে গেছে। অনেক জমিতে পাকা ধানগাছ হেলে পড়েছে। কৃষকরা দ্রুত পানি নিষ্কাশন ও রোদ ওঠার অপেক্ষায় রয়েছেন। মোহনপুরের কেশরহাটের কৃষক বুলবুল বলেন, জমিতে যে পরিমাণ পানি জমেছে, তা দ্রুত না সরলে ধানের শিষে অঙ্কুর গজাতে পারে। এতে কৃষক ক্ষতিগ্রস্ত হবেন। একই এলাকার আশরাফুল জানান, দেরিতে রোপণ করা আমন এখনো অনেক জমিতে কাটার উপযোগী হয়নি। বৃষ্টিতে ধান কাটতে দেরি হবে। ঝড় হলে ধানগাছ নুয়ে পড়ার আশঙ্কাও রয়েছে।

পবার কৃষক আনোয়ার হোসেন বলেন, জমিতে ধান কেটে রেখেছিলেন। টানা বৃষ্টির পানিতে সেগুলো ডুবে গেছে। বৃষ্টি না থামলে বড় ক্ষতির আশঙ্কা রয়েছে। কৃষক উজ্জ্বলও জানান, পাকা ধানের ওপর বৃষ্টিতে সমস্যা তৈরি হয়েছে। দ্রুত রোদ উঠলে ক্ষতি কিছুটা কমবে।

রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যমতে, চলতি মৌসুমে জেলার ৯টি উপজেলা ও মহানগরীর দুটি থানায় মোট ৮৩ হাজার ৬৭০ হেক্টর জমিতে আমন আবাদ হয়েছে। উৎপাদন লক্ষ্যমাত্রা ৪ লাখ ৭১ হাজার ৫০০ মেট্রিক টন। এ পর্যন্ত প্রায় ৫৭ শতাংশ ধান কাটা সম্পন্ন হয়েছে।

রাজশাহী আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাহিদুল ইসলাম কালবেলাকে জানান, শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে শনিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় রাজশাহীতে ৩৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। পরবর্তী সময়ে বৃষ্টিপাতের পরিমাণ কমে ২৬ মিলিমিটারে দাঁড়ায়। রোববার ও সোমবার বিকাল ৩টা পর্যন্ত আরও ৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। তিনি জানান, আগামীকাল থেকে বৃষ্টির প্রবণতা কিছুটা কমতে পারে।

রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোস্তফা কামাল হোসেন কালবেলাকে বলেন, দ্রুত জমির পানি নিষ্কাশন করা গেলে বৃষ্টিতে আমন ধানের ক্ষতি তেমন হবে না। কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হচ্ছে। তবে দু-তিন দিনের মধ্যে ক্ষয়ক্ষতির প্রকৃত চিত্র নিরূপণ করা সম্ভব নয়। আরও দুদিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া স্বাভাবিক হওয়ার পর অন্তত দুই দিন মাঠ পর্যবেক্ষণ করে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা হবে।

তিনি আরও বলেন, জমিতে সরিষা ও আলু চাষের জন্য কৃষকদের আরও কিছুদিন অপেক্ষা করার পরামর্শ দেওয়া হচ্ছে। যারা ইতোমধ্যে সরিষা, আলু ও শাকসবজির বীজ বপন বা রোপণ করেছেন, তারা বৃষ্টিতে ক্ষতির মুখে পড়তে পারেন।

নওগাঁয় ধান-সবজিতে শঙ্কা খাদ্যশস্য ভান্ডারখ্যাত নওগাঁর মাঠজুড়ে আমন ধানের সোনালি সমারোহ থাকলেও টানা বৃষ্টিতে বিপাকে পড়েছেন কৃষকরা। পাকা ও কাটা ধান ভিজে যাওয়ার পাশাপাশি নিচু জমিতে পানি জমে শীতকালীন সবজি ও বীজতলার ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। লাউ, আলু, শিম, বেগুন, করলা ও ফুলকপির ক্ষেতেও জলাবদ্ধতা তৈরি হয়েছে।

জেলার বাগাচারা এলাকার কৃষক মোয়াজ্জেম হোসেন প্রায় দুই একর জমিতে আমন আবাদ করেছেন। ফলন ভালো হলেও বৃষ্টির কারণে ধান সময়মতো ঘরে তুলতে পারবেন কি না, তা নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন। রাণীনগরের কৃষক মিজানুর সরদার তিন একর জমির ধান কেটে মাঠে রেখেছেন। বৃষ্টি অব্যাহত থাকলে ধান নষ্ট হয়ে বড় ধরনের লোকসানের আশঙ্কা করছেন তিনি।

নিয়ামতপুরের কৃষক মোতাহের আলী ও এনতাজ আলীর ভাষ্য, ধানের দাম কম, শ্রমিক সংকট এবং উৎপাদন খরচ বেশি। তার ওপর বৃষ্টিতে ফসল নষ্ট হলে লাভের পরিবর্তে ঋণের বোঝা বাড়বে। সদর উপজেলার খামার আতিতা গ্রামের সবজিচাষি নাজমুল হোসেন জানান, এক বিঘা জমিতে আলু চাষে প্রায় ২০ হাজার টাকা খরচ করেছেন। বৃষ্টিতে ক্ষেতের ক্ষতি হওয়ায় লাভের প্রত্যাশা অনিশ্চিত হয়ে পড়েছে। একই গ্রামের ফারুক হোসেনের এক বিঘা শিম ও এক বিঘা ফুলকপির ক্ষেতও বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয়েছে।

নওগাঁ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যমতে, চলতি মৌসুমে জেলায় ১ লাখ ৯৬ হাজার ১৩০ হেক্টর জমিতে আমন আবাদ হয়েছে। অনুকূল আবহাওয়া ও নিবিড় পরিচর্যায় হেক্টরপ্রতি গড়ে ৫ দশমিক ৭৫ টন ফলন পাওয়ার তথ্য জানিয়েছে কৃষি বিভাগ। উৎপাদিত ধান থেকে প্রায় ৬ লাখ মেট্রিক টন চাল পাওয়ার আশা করা হচ্ছে। এ ছাড়া প্রায় ৩ হাজার ৩৫০ হেক্টর জমিতে আগাম শীতকালীন সবজির আবাদ হয়েছে।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক (শস্য) মো. খলিলুর রহমান বলেন, জমিতে জমে থাকা পানি দ্রুত নিষ্কাশন করা গেলে সম্ভাব্য ক্ষতি অনেকটাই কমানো সম্ভব। কৃষি বিভাগের মাঠপর্যায়ের কর্মকর্তারা কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ দিচ্ছেন।

বগুড়ায় ধান ভিজেছে, রবি ফসলেও জলাবদ্ধতা বগুড়ার শিবগঞ্জ, নন্দীগ্রাম, আদমদীঘি, শেরপুর, ধুনট, শাজাহানপুর, সারিয়াকান্দি, গাবতলী ও সোনাতলার বিভিন্ন মাঠে বৃষ্টির পানিতে আধাপাকা ও পাকা আমন ধান ভিজে গেছে। কেটে রাখা ধানের আঁটি পানিতে ডুবে থাকায় ধান শুকানো ও মাড়াই ব্যাহত হচ্ছে। একই সঙ্গে আগাম আলু, সরিষা, মরিচ, পেঁয়াজ, রসুন ও শীতকালীন শাকসবজির জমিতে পানি জমেছে।

নন্দীগ্রামের গোপালপুর, মধুকুড়ি ও নিমগ্রামসহ বিভিন্ন মাঠে কোথাও পাকা ধান, কোথাও কেটে রাখা ধানের আঁটি পানিতে ডুবে থাকতে দেখা গেছে। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে নন্দীগ্রামে ১৯ হাজার ৫৪৫ হেক্টর জমিতে আমন আবাদ হয়েছে। ইতোমধ্যে প্রায় ৫০ শতাংশ ধান কাটা হয়েছে। অবশিষ্ট ধানের প্রায় ৯০ শতাংশ পেকে গেছে।

শিবগঞ্জের বন্তেঘড়ী গ্রামের কৃষক বজলুর রহমান বলেন, দীর্ঘ সময় পানির নিচে থাকলে কাটা ও পাকা ধানের গুণগত মান নষ্ট হবে। একই গ্রামের কৃষক সুকুমার বলেন, অনেক কষ্টে ফসল ফলিয়েছেন। ধান ঘরে তুলতে পারলে দেনা পরিশোধ ও সংসারের খরচ মেটানোর আশা ছিল। এখন বৃষ্টির পানিতে ফসল নষ্ট হচ্ছে।

আদমদীঘির কায়েতপাড়া গ্রামের কৃষক শফির উদ্দিন ৫৮ বিঘা জমিতে আমন আবাদ করেছেন। এর মধ্যে ১২ বিঘার ধান কেটে রেখেছিলেন। টানা বৃষ্টিতে কাটা ধান ভিজে যাওয়ার পাশাপাশি জমিতে থাকা ধান হেলে পড়েছে। এতে ধান শুকানো ও মাড়াইয়ে বাড়তি শ্রমিক খরচের আশঙ্কা করছেন তিনি।

বগুড়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক সোহেল মো. শামসুদ্দিন ফিরোজ বলেন, জেলার বিভিন্ন এলাকায় খোঁজ নেওয়া হয়েছে। বৃষ্টিতে কৃষকদের বড় ধরনের ক্ষতির আশঙ্কা আপাতত কম। জমিতে জমে থাকা পানি দ্রুত নিষ্কাশনের পরামর্শ দেওয়া হচ্ছে।

চাঁপাইনবাবগঞ্জে জলাবদ্ধতা, আয় বন্ধ দিনমজুরদের চাঁপাইনবাবগঞ্জের নাচোলে টানা তিন দিনের বৃষ্টিতে নিম্নাঞ্চল ও গ্রামীণ জনপদের বিভিন্ন স্থানে জলাবদ্ধতা তৈরি হয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন দিনমজুর, ক্ষুদ্র ব্যবসায়ী ও নিম্ন আয়ের মানুষ। মাঠের পাকা আমন ধান ও অন্যান্য ফসলের ক্ষতির আশঙ্কাও দেখা দিয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, গত তিন দিনে জেলায় ৫০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আমন ধান কাটার মৌসুমের শুরুতে এ বৃষ্টিতে জেলার ৪৯০ হেক্টর জমির ধান আক্রান্ত হয়েছে। এ ছাড়া বৃষ্টির কারণে শীতকালীন সবজি, মসুর, খেসারি ও ভুট্টার আবাদও ক্ষতির মুখে পড়েছে।

নাচোলের কৃষ্ণপুর গ্রামের কৃষক আমির হোসেন বলেন, সার, বীজ, কীটনাশক ও শ্রমিকের পেছনে অনেক টাকা খরচ করে আমন ধান ফলিয়েছেন। এখন জমিতে পানি জমে থাকায় ফসল নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন। কৃষক মনিরুল ইসলাম জানান, পাকা ধান কাটার সময় এমন বৃষ্টি বড় বিপদ হয়ে দাঁড়িয়েছে। ধানের ফলন কমার পাশাপাশি খড় পচে যাওয়ার আশঙ্কা রয়েছে।

বৃষ্টিতে কাজ বন্ধ থাকায় আয় কমেছে শ্রমজীবীদেরও

নাচোল উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সন্ধিপনা সরকার বলেন, চলতি আমন মৌসুমে উপজেলায় ২২ হাজার ১২৫ হেক্টর জমিতে আবাদ হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকায় ভালো ফলনের সম্ভাবনা ছিল। বৃষ্টি আর না হলে তেমন ক্ষতির আশঙ্কা নেই। তবে বৃষ্টির স্থায়িত্ব বাড়লে কৃষকদের লোকসান হতে পারে।

জয়পুরহাটে আলু রোপণে বাধা, আক্রান্ত ৫ হাজার ৬২৬ হেক্টর জমি

গত দুই বছরের লোকসান পুষিয়ে নেওয়ার আশায় নতুন মৌসুমে আলু চাষ শুরু করেছিলেন জয়পুরহাটের কৃষকরা। কিন্তু টানা বৃষ্টিতে জমিতে পানি জমে আগাম আলু রোপণ ব্যাহত হচ্ছে। কোথাও সদ্য রোপণ করা আলু পানিতে তলিয়ে গেছে, কোথাও জমি প্রস্তুত থাকলেও পানি না নামায় রোপণ করা যাচ্ছে না। একই সঙ্গে কেটে রাখা আমন ধান ভিজে যাওয়ায় ধান ও খড় নষ্ট হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

ক্ষেতলালের খলিশাগাড়ি মাঠের মুন্দাইল গ্রামের কৃষক আব্দুল লতিফ ২০ শতক জমিতে এস্টারিক্স জাতের আলু রোপণ করেছেন। তিনি বলেন, আলু চাষে শুরুতেই বড় বিনিয়োগ করতে হয়। বীজ, সার, কীটনাশক, শ্রমিক ও সেচের খরচ মিলিয়ে উৎপাদন ব্যয় অনেক বেশি। ফলন ভালো হলে এবং বাজারে দাম পেলে কিছুটা লাভের আশা রয়েছে। কিন্তু বৃষ্টিতে জমিতে পানি জমে সেই আশা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।

ধনকুড়াইল গ্রামের কৃষক শাজাহান বলেন, গত দুই বছর আলু চাষ করে ভালো দাম পাননি। এবার নতুন আশা নিয়ে চাষ শুরু করেছিলেন। কিন্তু বৃষ্টিতে জমিতে পানি জমে সেই আশাও ম্লান হয়ে যাচ্ছে।

জয়পুরহাট জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী, জেলার খরিপ-২ ও রবি মৌসুম মিলিয়ে মোট ৫ হাজার ৬২৬ হেক্টর ফসলি জমি আক্রান্ত হয়েছে। এর মধ্যে ৪ হাজার ১১৫ হেক্টর আমন ধান, ১ হাজার ২৩৭ হেক্টর আলু, ১৯২ হেক্টর সরিষা, ৪৫ হেক্টর শাকসবজি, ২২ হেক্টর পেঁয়াজ, ১১ হেক্টর গম, ৩ হেক্টর মরিচ ও ১ হেক্টর রসুনের জমি আক্রান্ত হয়েছে। ক্ষয়ক্ষতির আর্থিক পরিমাণ ও ক্ষতিগ্রস্ত কৃষকের সংখ্যা এখনো চূড়ান্ত হয়নি।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক সাদিয়া সুলতানা বলেন, অসময়ের বৃষ্টি ও বৈরী আবহাওয়ায় কৃষকরা বেকায়দায় পড়েছেন। কেটে রাখা পাকা ধান পানিতে তলিয়ে যাওয়ার পাশাপাশি আলু রোপণেও বাধা সৃষ্টি হয়েছে। তবে বৃষ্টি কমে এসেছে। আবহাওয়া ভালো থাকলে জমি শুকিয়ে কৃষকরা দ্রুত ধান ঘরে তুলতে পারবেন এবং আলু রোপণ শুরু করতে পারবেন। ক্ষয়ক্ষতি নিরূপণ করে প্রতিবেদন পাঠানো হয়েছে। ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকাও প্রস্তুত করা হচ্ছে। প্রণোদনা পাওয়া গেলে তা দ্রুত বিতরণ করা হবে।

জনতার কণ্ঠ/এসএ

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

ঘূর্ণিঝড়ের প্রভাবে ফসল নিয়ে উদ্বেগে উত্তরাঞ্চলের কৃষক

আপডেট টাইম : ০১:৪৯:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬