সিরাজগঞ্জ , সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo ১৮ দিনে পোশাক খাতে ক্ষতি ৫ হাজার কোটি টাকা: বিজিএমইএ Logo রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে বরেন্দ্র ছাত্র কল্যাণ সমিতির নতুন কমিটি ঘোষণা Logo পাঠ্যপুস্তক বিতরণ শেষ না হওয়া পর্যন্ত নোট-গাইড ছাপা বন্ধ Logo সোমবার ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় Logo নিজ বাসায় ৪০ কিলোওয়াট সোলার প্যানেল স্থাপন করলেন বিদ্যুৎমন্ত্রী Logo ২২ বছর পর সুনামগঞ্জ যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান Logo হঠাৎ হালুয়াঘাট থানায় আগুন Logo কামারখন্দে প্রবাসীর বাড়ির চারপাশে কাঁটাতারের বদলে বাঁশ-কাঁটার বেড়া, অবরুদ্ধ পরিবার Logo নিলামে ৪ লাখ টাকার বেশি দামে বিক্রি হলো প্রথম মার্কিন প্রেসিডেন্টের চুল Logo নতুন মজুরি বোর্ডে শ্রমিকদের প্রত্যাশা পূরণের আশ্বাস শ্রমমন্ত্রীর

নোয়াখালী যুবদল সভাপতিকে ঘিরে বিতর্ক, আটকে আছে তদন্ত প্রতিবেদন

নোয়াখালী যুবদল সভাপতির বিরুদ্ধে অভিযোগের পাহাড়

বাংলাদেশ জাতীয়তবাদী যুবদলের কেন্দ্রীয় সহসভাপতি ও নোয়াখালী জেলা শাখার সভাপতি মো. মঞ্জুরুল আজিম সুমন। আওয়ামী লীগের সাড়ে ১৫ বছরে স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা জেল-জুলুমের মধ্যে থাকলেও তিনি ছিলেন খুবই আরাম-আয়েশে। এজন্য আপন ভায়রার প্রভাবকে কাজে লাগান সুমন।

শেখ হাসিনার পতনের পর এ যুবদল নেতা এলাকায় দখল ও চাঁদাবাজির জন্য গড়ে তুলেছেন নিজস্ব বলয়। জমি দখল, ক্ষমতার অপব্যবহার, ব্যবসা প্রতিষ্ঠান নিয়ন্ত্রণ, বিতর্কিত ব্যক্তিদের রাজনৈতিক আশ্রয়-প্রশ্রয় দেওয়া এবং দলীয় শৃঙ্খলাভঙ্গের একাধিক অভিযোগ উঠেছে যুবদল নেতা সুমনের বিরুদ্ধে।

সুমনের নানা বিতর্কিত কর্মকাণ্ড নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীর কাছে লিখিত অভিযোগও দেওয়া হয়েছে। অভিযোগ তদন্ত করে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন একজন কেন্দ্রীয় নেতা।

অভিযোগকারীদের দাবি, সুমনের এসব কর্মকাণ্ডের কারণে স্থানীয় পর্যায়ে বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে এবং দলের তৃণমূলের নেতাকর্মীদের মধ্যে তৈরি হয়েছে নানা অসন্তোষ ও ক্ষোভ। দখল ও চাঁদাবাজির ঘটনায় স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে সমালোচনার ঝড় উঠেছে। ভয়ে অনেকে প্রকাশ্যে মুখ খুলতে পারছে না। এর আগে ২০২৫ সালের ১৪ এপ্রিল বিএনপির তৎকালীন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে তার বিরুদ্ধে লিখিত অভিযোগ দেওয়া হয়েছিল। কিন্তু অদৃশ্য কারণে সে অভিযোগের বিষয়ে তদন্ত করেনি দল।

দলীয় সূত্র জানায়, ২০২৪ সালের ৫ আগস্টের পর এলাকায় দখল ও চাঁদাবাজির পাশাপাশি সুমনকে নিয়মিত বিভিন্ন মন্ত্রণালয়ে তদবির-বাণিজ্য করতে দেখা যায়। সচিবালয়ে তার তদবির-বাণিজ্য নিয়ে কালবেলার কাছে বিস্তারিত তথ্য রয়েছে।

এলাকায় নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে আলোচনা রয়েছে, চাঁদাবাজি ও দখল-বাণিজ্যের টাকায় নোয়াখালীর গণিপুর এলাকায় গড়েছেন বিলাসবহুল দোতলা বাড়ি। জনমনে প্রশ্ন—হঠাৎ এত টাকা ও সম্পত্তির মালিক কীভাবে হলেন সুমন?

সূত্র আরও জানায়, ২০২৫ সালে সুমনের দখল ও চাঁদাবাজির লিখিত অভিযোগপত্র জমা দেওয়ার পর তদন্তের দায়ভার পড়ে বিএনপির যুগ্ম মহাসচিব এমরান সালেহ প্রিন্সের ওপর। পরবর্তীতে অদৃশ্য কারণে সেই তদন্ত রিপোর্ট আর আলোর মুখ দেখেনি।

কেন্দ্রীয় যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না কালবেলাকে বলেন, মঞ্জুরুল আজিম সুমনের বিরুদ্ধে আমাদের কাছে কেউ লিখিত অভিযোগ করেনি। তবে মৌখিকভাবে কিছু অভিযোগ আমরা শুনেছি। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

ফ্ল্যাট ও জমি দখলের অভিযোগ: চৌমুহনী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের আলীপুর কুরিপাড়ার বাসিন্দা কাজল রেখার একটি ফ্ল্যাট সুমনের লোকজন দখল করে নিয়েছেন বলে অভিযোগ।

এ ঘটনার প্রতিবাদে ২০২৫ সালের ১৯ মে সংবাদ সম্মেলনে ভুক্তভোগী কাজল রেখা অভিযোগ করেছিলেন, ২০১০ সাল থেকে বেগমগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি নূর হোসেন ফ্ল্যাটটি দখল করে রাখেন। আওয়ামী লীগের পতনের পর নূর হোসেন আত্মগোপন করলে গত ৮ মার্চ কাজল রেখা সেটি উদ্ধার করেন। এরপর নূর হোসেন মঞ্জুরুল আজিম সুমনের সহায়তায় পুনরায় ফ্ল্যাটটি দখল নেন। তখন দেশের প্রথম সারির একাধিক গণমাধ্যমে সুমনের দখল-বাণিজ্য নিয়ে সংবাদ প্রকাশ হয়।

এ ছাড়া আওয়ামী লীগের আমলে চৌমুহনী ডেল্টা গেটসংলগ্ন একটি জমি জোরপূর্বক দখল করে ছয়তলা ভবন নির্মাণের অভিযোগও আনা হয়েছে। সুমনের ভায়রা ইসতিয়াক আলম সোহানকে সামনে রেখে তৎকালীন সংসদ সদস্য মামুনুর রশিদ কিরণের প্রভাব ব্যবহার করে ওই জমিতে ভবন নির্মাণ করা হয়। কিরণের মাধ্যমেই ভবনের মার্কেটটি উদ্বোধন করা হয়।

জানা গেছে, সুমনের ভায়রা সোহান বেগমগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি। সোহানকে এমপি কিরণের ‘ডান হাত’ বা ‘ক্যাশিয়ার’ হিসেবে চেনেন অনেকেই। আওয়ামী আমলে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা ও হামলার নেপথ্যে বা হুকুমকারীদের মধ্যে অন্যতম ছিলেন এই সোহান। তার প্রভাব খাটিয়ে সেই সময়ে সুমন বেগমগঞ্জ ও চৌমুহনীতে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে লিপ্ত ছিলেন। সুমন ও সোহান দুজনই এখন শতকোটি টাকার মালিক বলে মন্তব্য করেছেন স্থানীয় নেতাকর্মীরা। এখন সোহান ও তার লোকজনকে আশ্রয়-প্রশয় দিচ্ছেন সুমন।

অন্যদিকে, সুমনের বিরুদ্ধে সবচেয়ে গুরুতর আরেকটি অভিযোগ হলো সরকারি জমি দখল। ৫ আগস্টের পর দলীয় প্রভাব ব্যবহার করে প্রায় ১৫ কোটি টাকা মূল্যের ২০ শতাংশ সরকারি জমি দখল করেন তিনি। ওই জমি সুমনের বড় ভাই, ভাতিজি, মেয়েসহ মোট ৩২ জনের নামে নেওয়া হয়েছে বলে অভিযোগ রয়েছে।

হকার্স মার্কেটের কমিটি পরিবর্তন, দোকান উচ্ছেদ এবং দখল: চৌমুহনী হকার্স মার্কেটের বিএনপিপন্থি কমিটি ভেঙে দিয়ে আওয়ামী লীগের সংসদ সদস্য কিরণকে সভাপতি এবং ইসতিয়াক আলম সোহানকে সহসভাপতি করার পেছনেও সুমনের ভূমিকা ছিল।

স্থানীয়রা অভিযোগ করেন, ২০২৪ সালের ৫ আগস্টের আগে ওই মার্কেট থেকে বিএনপিপন্থি অনেক দোকানদারকে উচ্ছেদ করা হয় এবং এ প্রক্রিয়ায় বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেন মঞ্জুরুল আজিম সুমন। এসব কর্মকাণ্ডে বিএনপির সাংগঠনিক অবস্থান ও ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে তারা মনে করেন।

রাজনৈতিক পালাবদলের পর অন্য রাজনৈতিক দলের দোকানও সুমনের দখলদারিত্বের কবল থেকে রেহাই পায়নি। চৌমুহনী বাজারে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য মোরশেদ আলমের মোরশেদ কমপ্লেক্সে জুলাই শহীদ আবু সাঈদের নামে ব্যানার লাগিয়ে ভবনটি প্রথমে দখল নেন। কমপ্লেক্সটির ১০ থেকে ১২টি দোকান দখল করা হয়। কয়েক দিন পর বড় অঙ্কের টাকার বিনিময়ে ওই ব্যানার সরিয়ে ফেলা হয়। তবে সুমনের ভয়ে ফ্ল্যাট ও জমি দখল এবং দোকান উচ্ছেদ ও দখল নিয়ে কথা বলতে রাজি হননি ভুক্তভোগীরা।

জুলাই হত্যা মামলার আসামিকে প্রত্যয়নপত্র: জুলাই-আগস্টের আন্দোলনের হত্যা মামলার আসামি যুবলীগ নেতাকে যুবদলের নেতা হিসেবে প্রত্যয়নপত্র দেন সুমন। এ বিষয়ে ২০২৫ সালে বিএনপির তৎকালীন মহাসচিবের কাছে লিখিত অভিযোগ দেওয়া হয়। তবে দল থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

জানা গেছে, জুলাই শহীদ মো. সানির বাবা মো. সাহিদ ঢাকার আদাবর থানায় ২০২৪ সালের ৯ সেপ্টম্বর একটি হত্যা মামলা করেন। মামলাটিতে শেখ হাসিনাকে ১ নম্বর আসামি এবং যুবলীগ নেতা দেলোয়ার হোসেন সবুজকে এজাহারভুক্ত ৪৬ নম্বর আসামি করা হয়। ওই মামলায় গ্রেপ্তার হওয়ার পর ২০২৪ সালের ১৩ নভেম্বর নোয়াখালী জেলা যুবদলের প্যাড ব্যবহার করে সবুজকে বিএনপির পদধারী কর্মী বলে প্রত্যয়নপত্র দেন সুমন। পরে জামিন পান সবুজ। সবুজের জামিন নিয়ে স্থানীয় যুবদল-ছাত্রদলের নেতাকর্মীদের মাঝে ক্ষোভ দেখা দিয়েছে।

সূত্র জানায়, বিএনপির নেতাকর্মীদের ওপর হামলা, জুলুম-নির্যাতনের সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন সুবজ। তার নেতৃত্বে ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে জমিদারহাট বাজারে বিএনপি প্রার্থী বরকত উল্লাহ বুলুর নির্বাচনি জনসভায় হামলা, গুলি ও বোমা বিস্ফোরণ ঘটান এই সবুজ। অথচ তাকে দলের পদধারী নেতা উল্লেখ করে প্রত্যয়ন দিয়েছেন যুবদল নেতা সুমন।

আওয়ামী লীগ নেতাদের পুনর্বাসন: স্থানীয় বিএনপি নেতারা কালবেলাকে জানান, গত ১৭ বছরে বেগমগঞ্জে বিএনপির বিভিন্ন আন্দোলন-সংগ্রামে যুবদল নেতা সুমনকে সক্রিয়ভাবে দেখা যায়নি। তিনি দীর্ঘদিন ধরে পরিবারসহ ঢাকায় বসবাস করছেন। কিন্তু ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর এলাকায় এসে আবারও দখল-বাণিজ্য শুরু করেছেন। রাজনৈতিক প্রভাব খাটিয়ে এবং আর্থিক সুবিধা নিয়ে আওয়ামী লীগের একাধিক বিতর্কিত নেতাকে চৌমুহনী বাজারে পুনর্বাসন করেছেন। এ ধরনের কর্মকাণ্ড অব্যাহত থাকলে আগামী দিনে বিএনপির রাজনৈতিক অবস্থান ও সাংগঠনিক ভাবমূর্তি আরও ক্ষতিগ্রস্ত হবে বলে আশঙ্কা করছেন অনেকেই।

একবার বহিষ্কারও হন: দলের ভেতরে কোন্দল, সংঘাত এবং দলীয় শৃঙ্খলাবিরোধী কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে ২০১১ সালের ১০ জানুয়ারি প্রাথমিক সদস্য পদসহ সব সাংগঠনিক পদ থেকে সুমনকে বহিষ্কার করে বিএনপি। প্রায় সাত বছর পর ক্ষমা প্রার্থনা ও শর্তসাপেক্ষে ২০১৮ সালে তার বহিষ্কার আদেশ প্রত্যাহার করে দলটি। কিন্তু বহিষ্কার আদেশ প্রত্যাহারের পর সুমন আবারও এলাকায় দখল ও ত্রাসের রাজত্ব শুরু করেন। বহিষ্কার আদেশ প্রত্যাহারের পর থেকে সুমন ও তার অনুসারীরা চৌমুনী বাজারে দলীয় শৃঙ্খলাবিরোধী একাধিক কাজে যুক্ত।

স্থানীয় নেতাকর্মী ও ভুক্তভোগীরা বলেন, ২০১১ সালে পৌরসভা ও উপজেলা নির্বাচনে দলের ‘বিদ্রোহী’ প্রার্থী হওয়ার কারণে বিএনপি মনোনীত প্রার্থীরা ক্ষতিগ্রস্ত হন। বিশেষ করে চৌমুহনী পৌরসভা নির্বাচনে বিএনপির প্রার্থী জুলফিকার আলী ভুট্টু এবং বেগমগঞ্জ উপজেলা নির্বাচনে বিএনপির প্রার্থী অ্যাডভোকেট আবদুর রহিম পরাজিত হন। এ ঘটনায় সুমনকে দল থেকে বহিষ্কার করা হয়েছিল।

বিরোধীদের সঙ্গে আঁতাত করে ‘বিদ্রোহী’ প্রার্থী দাঁড় করানোর প্ল্যান: আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে জামায়াতের সঙ্গে আতাঁত করে যুবদল নেতা সুমন বিএনপি মনোনীত প্রার্থীদের বিরুদ্ধে ‘বিদ্রোহী’ প্রার্থী দাঁড় করানোর পরিকল্পনা করছেন বলে অভিযোগ। তার এমন অপতৎপরতায় ইউনিয়ন, পৌরসভা ও উপজেলা নির্বাচনে বিএনপির প্রার্থীরা পরাজিত হওয়ার আশঙ্কা রয়েছে। ২০১১ সালের স্থানীয় নির্বাচনে বিএনপির প্রার্থী পরাজিত হয়েছিলেন সুমনের কারণেই।

নোয়াখালী জেলা বিএনপির এক নেতা কালবেলাকে বলেন, রাজনৈতিক প্রভাবের অপব্যবহার এবং দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের অভিযোগগুলো তদন্ত করে সুমনের বিরুদ্ধে প্রয়োজনীয় সাংগঠনিক ব্যবস্থা নেওয়া জরুরি। অন্যথায় স্থানীয় পর্যায়ে বিএনপির ভাবমূর্তি আরও ক্ষতিগ্রস্ত হতে পারে। যার প্রভাব পড়তে পারে স্থানীয় সরকার নির্বাচনের ওপর।

জেলা বিএনপির আরেক নেতা বলেন, মঞ্জরুল আজিম সুমন জেলা যুবদলের সভাপতি। কিন্তু তিনি সবসময় ঢাকায় থাকেন। শুধু কর্মসূচি হলে এলাকায় আসেন। তার আপন ভায়রা আওয়ামী লীগ নেতা ইসতিয়াক আলম সোহান বিগত সময়ে বিএনপির নেতাকর্মীদের ওপর বহু জুলুম-নির্যাতন করেছেন। অথচ তখন সুমন চুপ ছিলেন।

অভিযোগের বিষয়ে নোয়াখালী জেলা যুবদলের সভাপতি মঞ্জুরুল আজিম সুমন কালবেলাকে বলেন, স্থানীয় নেতাকর্মীদের অনুরোধে দেলোয়ার হোসেন সবুজকে আমি প্রত্যয়নপত্র দিয়েছি। সবুজ আমার সঙ্গে মন্দির ভাঙার মামলায় জেল খেটেছেন। দ্বিতীয়ত, হকার্স মার্কেটের অভিযোগের সঙ্গে আমার সম্পৃক্ততার কোনো প্রমাণ কেউ দেখাতে পারবে না। এগুলো সব আওয়ামী লীগের আমলে হয়েছে। তৃতীয়ত, কাজল রেখা আওয়ামী লীগ করেন। তার ফ্ল্যাট দখলের সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই। তার ফ্ল্যাট দখল করেছে উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নুর হোসেন মাসুদ। পরে রেখার বিরুদ্ধে আমি মানহানির মামলা করেছি, যার তদন্ত চলমান। আর সচিবালয়ে এলাকার বিভিন্ন কাজ করার জন্য গেছি।

ভায়রা সোহানের বিষয়ে তিনি বলেন, সোহান আওয়ামী লীগের কোনো পদে নেই। কেউ কোনো প্রমাণ দেখাতে পারবে না। জামায়াতের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই।

জনতার কণ্ঠ/এসএ

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

১৮ দিনে পোশাক খাতে ক্ষতি ৫ হাজার কোটি টাকা: বিজিএমইএ

নোয়াখালী যুবদল সভাপতিকে ঘিরে বিতর্ক, আটকে আছে তদন্ত প্রতিবেদন

আপডেট টাইম : ১০:২১:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬