ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেসব শিক্ষক ১০ নভেম্বর ক্লাস নেননি, তাদের তালিকা করছে ঢাকা বিশ্ববিদ্যালয়।
মঙ্গলবার (১০ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য চাওয়া হয়েছে।
১১ নভেম্বর এটি প্রকাশ্যে এসেছে।
সকল অনুষদের ডিন ও ইনস্টিটিউটের পরিচালকদের কাছে এই তালিকা চাওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, তারিখ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো কোনো বিভাগে এবং ইনস্টিটিউটে কিছুসংখ্যক শিক্ষক ক্লাস নেননি বলে কর্তৃপক্ষের নিকট তথ্য এসেছে। কোন কোন বিভাগে এবং ইনস্টিটিউটে কর্তৃপক্ষের পূর্বানুমতি ব্যতীত কোন কোন শিক্ষক ক্লাস নেননি তাদের তালিকা আগামীকাল ১১ নভেম্বর বিকেল ৪টার মধ্যে রেজিস্ট্রারের কাছে পাঠানোর নির্দেশ প্রেরণের অনুরোধ করছি।
জনতার কণ্ঠ / কেএম

ন্যাশনাল ডেস্ক। জনতার কণ্ঠ.কম 



















