সিরাজগঞ্জ , সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo ১৮ দিনে পোশাক খাতে ক্ষতি ৫ হাজার কোটি টাকা: বিজিএমইএ Logo রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে বরেন্দ্র ছাত্র কল্যাণ সমিতির নতুন কমিটি ঘোষণা Logo পাঠ্যপুস্তক বিতরণ শেষ না হওয়া পর্যন্ত নোট-গাইড ছাপা বন্ধ Logo সোমবার ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় Logo নিজ বাসায় ৪০ কিলোওয়াট সোলার প্যানেল স্থাপন করলেন বিদ্যুৎমন্ত্রী Logo ২২ বছর পর সুনামগঞ্জ যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান Logo হঠাৎ হালুয়াঘাট থানায় আগুন Logo কামারখন্দে প্রবাসীর বাড়ির চারপাশে কাঁটাতারের বদলে বাঁশ-কাঁটার বেড়া, অবরুদ্ধ পরিবার Logo নিলামে ৪ লাখ টাকার বেশি দামে বিক্রি হলো প্রথম মার্কিন প্রেসিডেন্টের চুল Logo নতুন মজুরি বোর্ডে শ্রমিকদের প্রত্যাশা পূরণের আশ্বাস শ্রমমন্ত্রীর

শেষ ওয়ানডেতে ২০৯ রানেই অলআউট ভারত

ছবি: ক্রিকইনফো

চতুর্থ ওয়ানডেতে ৮৯ রানে অলআউট হওয়ার পর পঞ্চম ও শেষ ওয়ানডেতেও ব্যাটিংয়ে ভালো করতে পারেনি ভারত। নিউজিল্যান্ডের বোলারদের তোপে ২০৯ রানেই গুটিয়ে গেছে ভারতের ইনিংস।

রোববার (১৫ নভেম্বর) মাউন্ট মঙ্গানুইতে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন নিউজিল্যান্ড অধিনায়ক মিচেল স্যান্টনার। তিনিসহ বাকি বোলাররাও চেপে ধরেন ভারতকে। ফলে ২০৯ রানে অলআউট হয়েছে সফরকারীরা। এই ম্যাচ স্বাগতিকরা জিততে পারলে সিরিজ ড্র হবে। ক্রিশ্চিয়ান ক্লার্ক ছাড়া সবাই পেয়েছেন উইকেট।

তবে ভারতের ইনিংসে কোনো ব্যাটারই পায়নি অর্ধশতকের দেখা। সর্বোচ্চ ৪৬ করে রান করেন অক্ষর প্যাটেল ও ইশান কিষান। ইনিংসে ৩৪ রানেই ৩ উইকেট হারিয়ে ফেলে ভারত। রোহিত শর্মা ৭, বিরাট কোহলি ৫ ও ঋতুরাজ গায়কোয়াড় আউট হন ১৮ রানে। রোহিত ও কোহলি আউট হন ম্যাথু ফিশারের বলে আর ঋতুরাজকে ফেরান জ্যাকব ডাফি।

অধিনায়ক শ্রেয়াস আইয়ার ২২ রান করে আউট হন টিকনারের বলে। ১০০ রানের আগে ৮৬-তেই ৪ উইকেট হারায় তার দল। এরপর অক্ষর প্যাটেল দলীয় ১২১ রানে ব্রেসওয়েলের বলে আউট হলে পঞ্চম উইকেট হারিয়ে বসে ভারত। এরপর একে একে নামান ধির (২২), আকিব নবি (৫) ও যশ ঠাকুর (০) সাজঘরে ফেরেন কিউই অধিনায়ক মিচেল স্যান্টনারের বলে। ১৬৬ রানে ৮ উইকেট হারায় অতিথিরা।

বাকি দুটি উইকেট নেন জ্যাকব ডাফি। ইশান কিষান ও আর্শদিপ সিং (১৪)। তাতে ২০৯ রানে অলআউট হয় ভারত। ১৪ রানে অপরাজিত ছিলেন মোহাম্মদ সিরাজ।

নিউজিল্যান্ডের হয়ে ৩টি করে উইকেট পান জ্যাকব ডাফি ও মিচেল স্যান্টনার। দুটি নেন ম্যাথু ফিশার ও সমান একটি করে ব্লেয়ার টিকনার ও মাইকেল ব্রেসওয়েল।

জনতার কণ্ঠ/জেডএইচ

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

১৮ দিনে পোশাক খাতে ক্ষতি ৫ হাজার কোটি টাকা: বিজিএমইএ

শেষ ওয়ানডেতে ২০৯ রানেই অলআউট ভারত

আপডেট টাইম : ১২:৩৩:১৮ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬