সিরাজগঞ্জ , রবিবার, ১০ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo বিদ্যুৎমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর ৭৬তম জন্মদিন আজ Logo আইনজীবী আলিফ হত্যা মামলা: চিন্ময় দাশকে জামিন দেননি হাইকোর্ট Logo বিনামূল্যে বিদ্যুৎ ও মাদকমুক্ত তামিলনাড়ুর প্রতিশ্রুতি বিজয়ের Logo রায়গঞ্জে গরু চুরি রোধে ‘বাঁশ ব্যারিয়ার: ব্যতিক্রমী উদ্যোগে খামারিদের স্বস্তি  Logo কোটি টাকার হেরোইনসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার Logo রায়গঞ্জে ব্র্যাক সিড অ্যান্ড অ্যাগ্রো এন্টারপ্রাইজের উদ্যোগে ধানের অধিক ফলন নিশ্চিতে প্রশিক্ষণ কর্মশালা Logo রায়গঞ্জে ঝুঁকিপূর্ণ ব্রিজ, লাল নিশানায় চলছে সতর্কতা Logo কামারখন্দে সড়ক দুর্ঘটনায় বুদ্ধি প্রতিবন্ধী যুবকের মৃত্যু Logo শপথ নিয়ে আনুষ্ঠানিকভাবে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হলেন বিজয় Logo সিরাজগঞ্জে নির্মিত হচ্ছে আধুনিক ‘আল-আকসা কেন্দ্রীয় জামে মসজিদ’ কমপ্লেক্স

এক ইলিশ ১০ হাজার টাকা

  • রিপোর্টার:
  • আপডেট টাইম : ১২:০১:০০ অপরাহ্ন, শনিবার, ৪ অক্টোবর ২০২৫
  • 45

ন্যাশনাল ডেস্ক। জনতার কণ্ঠ.কম

লক্ষ্মীপুরের রামগতির জেলেদের জালে ধরা পড়েছে তিন কেজি ৪০০ গ্রাম ওজনের একটি বড় ইলিশ। এই একটি ইলিশ মাছ ডাকে (নিলামে) ১০ হাজার টাকায় বিক্রি হয়েছে।

শুক্রবার (০৩ অক্টোবর) দুপুরে উপজেলার রামগতি মাছঘাটে হেলাল ব্যাপারীর আড়তে ওই বড় মাছটি ডাকে সর্বোচ্চ দামে কিনে নেন অজি উল্যাহ ব্যাপারী।

এর আগে সাগরে মাছ শিকার করতে গেলে রামগতি উপজেলার চরগাজী ইউনিয়নের জেলে মফিজ মাঝির জালে মাছটি ধরা পড়ে।

মফিজ মাঝি জানান, গত তিনদিন আগে ১০জন জেলেকে নিয়ে তিনি সাগরে মাছ শিকারে যান। বৃহস্পতিবার (০২ অক্টোবর) রাতে সাগরে জাল ফেলে তোলার সময় তাদের জালে ওই বড় ইলিশটি ধরা পড়ে। পরে মাছটি আড়তে আনলে ১০ হাজার টাকায় তা বিক্রি হয়েছে।

স্থানীয় ব্যবসায়ী মুসা আহম্মেদ হিমু জানান, অভিযানের শেষ দিনে এমন ইলিশ দেখে আমরা সবাই খুশি। এ মাছটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল। মফিজ মাঝি আমাদের মাছ ঘাটে ওই বড় মাছটিসহ প্রায় আড়াই লাখ টাকার মাছ বিক্রি করেছেন।

আড়তদার হেলাল ব্যাপারী জানান, স্থানীয় মফিজ মাঝি আমার গদিতে একটি বড় ইলিশসহ অনেকগুলো মাছ নিয়ে সাগর থেকে আসে। এরমধ্যে একটি বড় ইলিশ ১০ হাজার টাকা দাম ওঠে। পরে সর্বোচ্চ দামে কিনে নেন স্থানীয় অজি উল্যাহ ব্যাপারী। এ প্রথম এক ইলিশের দাম ১০ হাজার টাকায় বিক্রি হতে দেখলাম।

অজি উল্যাহ ব্যাপারী জানান, ইলিশটি ১০ হাজার টাকায় কিনে নিয়েছি। মাছটি ঢাকার মোকামে পাঠাব, আশা করছি সেখানে ১৪-১৫ হাজার টাকায় বিক্রি করতে পারব। এমন বড় ইলিশ সচরাচর দেখা মেলে না। ঢাকার মোকামে বড় ইলিশের অনেক চাহিদা রয়েছে বলেও তিনি জানান।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

বিদ্যুৎমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর ৭৬তম জন্মদিন আজ

এক ইলিশ ১০ হাজার টাকা

আপডেট টাইম : ১২:০১:০০ অপরাহ্ন, শনিবার, ৪ অক্টোবর ২০২৫