সিরাজগঞ্জ , মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo গুদাম থেকে ২২ হাজার কেজি চাল জব্দ, মামলার নির্দেশ দিলেন ইউএনও Logo সড়ক নিরাপত্তায় সিংড়ায় নিসচার নতুন কমিটি গঠন Logo গোপালগঞ্জ, গাজীপুর ও নারায়ণগঞ্জে ১৮ প্লাটুন আনসার মোতায়েন Logo ১৯ নভেম্বর লালমনিরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী Logo শিশু রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদণ্ড বহাল রাখল হাইকোর্ট Logo স্হানীয় সরকার নির্বাচনে দ্বিতীয় দফায় আরও ১০০ প্রার্থীর নাম ঘোষণা এনসিপির Logo গণমাধ্যমের নতুন নীতিমালা আসছে, অনিবন্ধিত পোর্টালে ব্যবস্থা Logo আনভীর ক্রিকেট স্টেডিয়ামে শ্রীলঙ্কাকে পাত্তাই দিল না বাংলাদেশ Logo মোবাইল ব্যাংকিংয়ে প্রতারণা ঠেকাতে কঠোর পদক্ষেপ নিচ্ছে সরকার Logo হলুদ রঙের বিরল মাছ দেখে বিস্মিত বিজ্ঞানীরা

পটুয়াখালীতে গ্রামীণ ব্যাংকের অফিসে আগুন, তদন্তে সংশ্লিষ্টরা

সকালে ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ।

পটুয়াখালীর কলাপাড়ায় ভোররাতে গ্রামীণ ব্যাংকের একটি শাখা কার্যালয়ে অগ্নিসংযোগ করা হয়েছে। তবে আগুন দেওয়ার পরপরই ব্যাংকের নিরাপত্তাকর্মীর ডাক চিৎকারে স্থানীয়রা ছুটে গেলে তাদের সহযোগিতায় আগুন নেভানো হয়।

মঙ্গলবার (১৭ নভেম্বর) ভোররাত ৪টার দিকে পৌর শহরের রহমতপুরে গ্রামীণ ব্যাংকের কলাপাড়া শাখা ব্যবস্থাপক ভবনে এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কেউ হতাহত কিংবা তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছে ব্যাংক সংশ্লিষ্টরা।

গ্রামীণ ব্যাংকের কলাপাড়া শাখা ব্যবস্থাপক মো. আলাউদ্দিন কালবেলাকে বলেন, ‘ভোররাতে শাখা কার্যালয়ের দোতলায় আগুন দেয় দুর্বৃত্তরা। এসময় নৈশপ্রহরী কিশোর বিষয়টি দেখে ফেললে তিনি জোরে ডাক চিৎকার করেন। পরে স্থানীয়রা ছুটে এলে তাদের সঙ্গে নিয়ে কিশোর আগুন নেভাতে সক্ষম হয়। কিন্তু আগুন দিয়ে দুর্বৃত্তরা প্রাচীর টপকে পালিয়ে যায়।’

তিনি জানান, এ ঘটনায় তিনিসহ ব্যাংকের অন্যান্য কর্মকর্তা, কর্মচারীরা এক ধরনের ভীতির মধ্যে রয়েছেন।

স্থানীয় বাসিন্দা ও উপজেলা বিএনপির সদস্য আবদুস সোবহান কালবেলাকে বলেন, ‘ভোররাতে নৈশপ্রহরীর চিৎকার শুনে ঘর থেকে বেরিয়ে আসি। ব্যাংকে গিয়ে দেখি আগুন প্রায় নেভানো হয়েছে। আগুন ভেতরে প্রবেশ করতে না পারায় তেমন কোনো ক্ষয়ক্ষতিও হয়নি।’

এদিকে মঙ্গলবার সকালে ওই ব্যাংক কার্যালয়ে গিয়ে দেখা যায়, পানি দিয়ে ধুয়ে আগুনে পুড়ে যাওয়া স্থান পরিষ্কার পরিচ্ছন্ন করছেন দায়িত্বরতরা। এসময় পুলিশের টহল টিম সেখানে উপস্থিত ছিল। তবে এ ঘটনায় কারা জড়িত তা নিশ্চিত করতে পারেনি কেউ।

এ বিষয়ে কলাপাড়া থানার ওসি নজরুল ইসলাম কালবেলাকে বলেন, ‘আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। যেকোনো ধরনের নাশকতা এড়াতে আমরা তৎপর রয়েছি।’

জনতার কণ্ঠ/এসএ

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

গুদাম থেকে ২২ হাজার কেজি চাল জব্দ, মামলার নির্দেশ দিলেন ইউএনও

পটুয়াখালীতে গ্রামীণ ব্যাংকের অফিসে আগুন, তদন্তে সংশ্লিষ্টরা

আপডেট টাইম : ০১:১৯:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬