সিরাজগঞ্জ , বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo ইরানের বিরুদ্ধে অবস্থান নিল সৌদি আরব, জানাল কঠোর হুঁশিয়ারি Logo দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে আ.লীগের বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলা যুবদলের মিছিল ও সমাবেশ Logo সীমান্তে নজরদারিতে ড্রোন ব্যবহার করছে ২৯ বিজিবি Logo রাতে বিএনপি অফিসে ছাত্রলীগের ব্যানার Logo মাত্র ১ রানেই ২ উইকেট হারাল বাংলাদেশ, বিপর্যয় সামলাবেন কে? Logo আওয়ামী লীগ হলে ক্ষমা চাইতেন না, মন্তব্য রুমিন ফারহানার Logo সুরমায় সেতু নির্মাণ ও ঢাকা-সিলেট রুটে নতুন ট্রেন চালুর উদ্যোগ Logo লাইসেন্স ছাড়াই চলছিল তেল বিক্রি, প্রশাসনের কঠোর পদক্ষেপ Logo টুঙ্গিপাড়ায় বিএনপি ছাড়লেন পাঁচ নেতা Logo গোপালগঞ্জে হামলার প্রতিবাদে রায়গঞ্জে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে আ.লীগের বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলা যুবদলের মিছিল ও সমাবেশ

দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে আ.লীগের বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলা যুবদলের মিছিল ও সমাবেশ। ছবি: জনতার কণ্ঠ গ্রাফিক্স।

দেশব্যাপী নৈরাজ্য ও নাশকতামূলক কর্মকান্ডের অভিযোগ এনে এর প্রতিবাদে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে সিরাজগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাতীয়তাবাদী যুবদল।

বুধবার (১৮ নভেম্বর) বিকেলে জাতীয়তাবাদী যুবদল সিরাজগঞ্জ জেলা শাখার আয়োজনে পৌর ভাসানী মিলনায়তন থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বাজার স্টেশন মুক্তমঞ্চে এসে শেষ হয়।

মিছিলপূর্বক এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু। তিনি বলেন, আমরা কয়েকদিন ধরে লক্ষ্য করছি, যারা ১৭ বছর নৈরাজ্য কায়েম করে এই দেশে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করেছিল। যারা আলেমদের হত্যা করেছে, যারা বিডিআরদের হত্যা করেছে, যারা সাংবাদিকদের হত্যা করেছে, যারা ছাত্র-জনতাকে হত্যা করেছে। যারা কোটি কোটি টাকা লুট করে বিদেশে পাচার করেছে সেই নিষিদ্ধ দল বাংলাদেশে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে। এদেশের জনগণ তাদেরকে প্রত্যাখান করেছে। আজকে নির্বাচিত সরকারকে বেকায়দায় ফেলার পায়তারা করছে। তারা রাস্তা অবরোধের চেষ্টা করছে, বাসে আগুন দিয়েছে। তারা একটি জেলাকে বাংলাদেশের রাজধানী বানিয়েছে। আমরা যারা শহীদ জিয়ার সৈনিক হঠাৎ করে আসি নাই। দীর্ঘ ১৭ বছর সংগ্রাম করে লড়াই করে রাষ্ট্রীয় ক্ষমতায় এসেছি। কোন নৈরাজ্যকারীকে আমরা প্রশ্রয় দেবো না।

জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি আল-আমিন খানের সভাপতিত্বে সমাবেশে জেলা যুবদলের সাধারণ সম্পাদক মুরাদুজ্জামান মুরাদসহ জেলা, উপজেলা ও শহর যুবদলের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

জনতার কণ্ঠ/জেডএইচ

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরানের বিরুদ্ধে অবস্থান নিল সৌদি আরব, জানাল কঠোর হুঁশিয়ারি

দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে আ.লীগের বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলা যুবদলের মিছিল ও সমাবেশ

আপডেট টাইম : ০৮:১১:৩১ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬