রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত নওগাঁ, জয়পুরহাট ও চাঁপাইনবাবগঞ্জ জেলার শিক্ষার্থীদের সংগঠন ‘বরেন্দ্র ছাত্র কল্যাণ সমিতি’র ২০২৬-২৭ কার্যবর্ষের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।
গত ৪ অক্টোবর ২০২৬ তারিখে ঘোষিত কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন মো. মির্জালুল ইসলাম এবং সাধারণ সম্পাদক হয়েছেন অরিতা প্রামাণিক। নবগঠিত কমিটির কার্যকাল অক্টোবর ২০২৬ থেকে নভেম্বর ২০২৭ পর্যন্ত।
কমিটিতে সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. ইমরান হোসেন ও মোছা. সাদিয়া আক্তার। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন জিয়াসমিন খাতুন, মো. মিঠু আহমেদ ও রূপা প্রামাণিক। কোষাধ্যক্ষ হয়েছেন মো. ইসরাফুল হক এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন আবু সাঈদ।
এছাড়াও সংগঠনের বিভিন্ন সম্পাদকীয় ও সদস্য পদে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের অন্তর্ভুক্ত করা হয়েছে। সংগঠনের কার্যক্রম পরিচালনায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সমন্বয়ে উপদেষ্টামণ্ডলীও গঠন করা হয়েছে।
নবগঠিত কমিটির মাধ্যমে বরেন্দ্র অঞ্চলের শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ ও ঐক্য সুদৃঢ় করার পাশাপাশি শিক্ষার্থীদের কল্যাণ, সাংস্কৃতিক চর্চা এবং সামাজিক ও মানবিক কর্মকাণ্ড আরও গতিশীল হবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।

কাউছার আলী, রবীন্দ্র বিশ্ববিদ্যালয় প্রতিনিধি। জনতার কণ্ঠ.কম 


















