সিরাজগঞ্জ , সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

হজের স্বপ্ন অধরাই ১০ হাজার ফিলিস্তিনির, অপেক্ষমাণ ৪০০ জনের মৃত্যু

ছবি: ফিলিস্তিন ইনফরমেশন সেন্টারের ওয়েবসাইট থেকে নেওয়া

পবিত্র হজ পালনের জন্য নিবন্ধন করেও সৌদি আরবে যেতে পারছেন না ফিলিস্তিনের গাজা উপত্যকার প্রায় ১০ হাজার মানুষ। দীর্ঘদিন অপেক্ষার মধ্যে নিবন্ধিত প্রায় ৪০০ জনের মৃত্যু হয়েছে। রাফাহ সীমান্ত দিয়ে যাতায়াতে বিধিনিষেধের কারণে তাদের হজযাত্রা অনিশ্চিত হয়ে পড়েছে।

সোমবার (১৬ নভেম্বর) ফিলিস্তিন ইনফরমেশন সেন্টারের প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়। গাজার হজ ও ওমরাহ ট্রাভেল এজেন্সি অ্যাসোসিয়েশনের প্রধান মোহাম্মদ আল-আস্তালের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৩ থেকে ২০২৬ সালের মধ্যে হজের জন্য নিবন্ধন করা প্রায় ১০ হাজার ফিলিস্তিনি এখনো অপেক্ষমাণ তালিকায় রয়েছেন। তাদের মধ্যে প্রায় ৪০০ জন হজে যাওয়ার আগেই মারা গেছেন।

মোহাম্মদ আল-আস্তাল জানান, ভবিষ্যতে হজযাত্রার ব্যবস্থা করা হলে ২০২৩ সালের হজের লটারিতে নির্বাচিত ব্যক্তিদের অগ্রাধিকার দেওয়া হবে। এ ছাড়া হজের জন্য নিবন্ধন করা কোনো ব্যক্তি মারা গেলে তার পরিবারের সদস্যদের সেই সুযোগ দেওয়ার বিষয়েও কাজ করছে সংশ্লিষ্ট সংগঠন।

প্রতিবেদন অনুযায়ী, রাফাহ সীমান্ত দিয়ে চলাচলে বিধিনিষেধের কারণে গাজার বাসিন্দারা হজে যাওয়ার সুযোগ পাচ্ছেন না। সৌদি আরব তাদের গ্রহণে প্রস্তুত এবং মিসরও যাতায়াত সহজ করার চেষ্টা করছে বলে জানিয়েছেন আল-আস্তাল। তবে নিরাপদে গাজা ছেড়ে সৌদি আরবে যাওয়া এবং হজ শেষে নিজ এলাকায় ফেরার নিশ্চয়তা চেয়েছেন তিনি।

গাজার বার্ষিক হজযাত্রীর কোটা প্রায় ২ হাজার ৫০৮ জন। ফিলিস্তিনের জন্য বরাদ্দ মোট ৬ হাজার ৬০০ জনের কোটার মধ্যে গাজার এই অংশ নির্ধারিত। তবে সীমান্তে বিধিনিষেধের কারণে গত কয়েক বছর ধরে এই সুযোগ কাজে লাগাতে পারছেন না অনেক নিবন্ধিত ব্যক্তি।

২০২৪, ২০২৫ ও ২০২৬ সালের হজ মৌসুমে গাজার ফিলিস্তিনিরা হজে যেতে পারেননি। ২০২৪ সালের মে মাসে রাফাহ সীমান্ত বন্ধ হয়ে যাওয়ার পর যাতায়াতের ব্যবস্থা ভেঙে পড়ে। এমনকি কয়েকজন হজযাত্রী মক্কা ও মদিনায় থাকার জায়গা এবং যাতায়াতের ব্যবস্থাও করে রেখেছিলেন। শেষ পর্যন্ত তাদের যাত্রা বাতিল হয়।

২০২৭ সালের হজ মৌসুম সামনে রেখে এখন গাজার অপেক্ষমাণ হজযাত্রীদের মধ্যে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে। বছরের পর বছর অপেক্ষায় থাকা এসব মানুষের দাবি, নিরাপদে সৌদি আরবে যাওয়া এবং হজ শেষে দেশে ফেরার জন্য কার্যকর ব্যবস্থা নিশ্চিত করতে হবে।

জনতার কণ্ঠ/এসএ

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

হজের স্বপ্ন অধরাই ১০ হাজার ফিলিস্তিনির, অপেক্ষমাণ ৪০০ জনের মৃত্যু

আপডেট টাইম : ১০:২৯:২৭ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬