সিরাজগঞ্জ , রবিবার, ২২ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::

নয়াদিল্লিতে বাংলাদেশ সশস্ত্র বাহিনী দিবস উদযাপন

ভারতের নয়াদিল্লিতে যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বাংলাদেশ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উদযাপন করেছে বাংলাদেশ হাইকমিশন। শনিবার (২১ নভেম্বর) আয়োজিত এ অনুষ্ঠানে বাংলাদেশ ও ভারতের সশস্ত্র বাহিনীর মধ্যকার দীর্ঘদিনের সম্পর্ক এবং প্রতিরক্ষা সহযোগিতা আরো জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভারতীয় সেনাবাহিনীর ডিরেক্টর জেনারেল অব মিলিটারি ইন্টেলিজেন্স (ডিজিএমআই) লেফটেন্যান্ট জেনারেল যশপাল সিং আহলাওয়াত। এতে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী ভারতীয় সশস্ত্র বাহিনীর সদস্য, বিভিন্ন দেশের কূটনীতিক এবং ভারতে নিযুক্ত প্রতিরক্ষা উপদেষ্টা ও অ্যাটাশেরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ ও ভারতের জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। পরে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর অবদান ও দিবসটির তাৎপর্য তুলে ধরে একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ভারপ্রাপ্ত প্রতিরক্ষা উপদেষ্টা উইং কমান্ডার মুহাম্মদ নাজমুল হক। তিনি ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানান। পাশাপাশি বাংলাদেশ-ভারত প্রতিরক্ষা সহযোগিতার অগ্রগতি এবং জাতীয় ও আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর অবদান তুলে ধরেন।

ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমান তাঁর বক্তব্যে মহান মুক্তিযুদ্ধের শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

তিনি বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সততা, সাহসিকতা ও অঙ্গীকারের ঐতিহ্য তুলে ধরেন। এ সময় তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে সশস্ত্র বাহিনীর প্রাতিষ্ঠানিক ভিত্তি সুদৃঢ়করণ ও শৃঙ্খলা প্রতিষ্ঠার উদ্যোগ এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শাসনামলে বাহিনীর আধুনিকায়নে নেওয়া পদক্ষেপের কথা স্মরণ করেন।
তিনি বলেন, ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতির আলোকে সশস্ত্র বাহিনীর গৌরবোজ্জ্বল ঐতিহ্য সমুন্নত রাখার পাশাপাশি ভবিষ্যতের প্রযুক্তিগত ও কৌশলগত চ্যালেঞ্জ মোকাবিলায় বাহিনীকে প্রস্তুত করতে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের অঙ্গীকার রয়েছে।

প্রীতি রহমান ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে ভারতীয় জনগণ ও সশস্ত্র বাহিনীর সদস্যদের অবদান এবং আত্মত্যাগের কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন। তিনি বলেন, বাংলাদেশ ও ভারতের সম্পর্ক গভীর, বহুমাত্রিক ও বিস্তৃত।

দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ এবং দক্ষিণ এশিয়ায় শান্তি ও সমৃদ্ধির অভিন্ন আকাঙ্ক্ষার ওপর এ সম্পর্ক প্রতিষ্ঠিত।

প্রধান অতিথির বক্তব্যে লেফটেন্যান্ট জেনারেল যশপাল সিং আহলাওয়াত বাংলাদেশ ও ভারতের পাশাপাশি দুই দেশের সশস্ত্র বাহিনীর দীর্ঘদিনের সুদৃঢ় সম্পর্কের ওপর গুরুত্ব দেন। তিনি বলেন, পারস্পরিক আস্থা, উপলব্ধি ও শ্রদ্ধাবোধের ভিত্তিতে এ সম্পর্ক পরিচালিত হচ্ছে। আগামী দিনে দুই দেশের প্রতিরক্ষা সহযোগিতামূলক কার্যক্রম আরও সম্প্রসারিত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

বাংলাদেশ ও ভারতকে ঐতিহাসিক, সামাজিক ও সাংস্কৃতিক বন্ধনে আবদ্ধ স্বাভাবিক অংশীদার হিসেবে অভিহিত করেন তিনি।

কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শেষ হয়। পরে অতিথিদের সম্মানে নৈশভোজের আয়োজন করা হয়।

জনতার কণ্ঠ / কেএম

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

নতুন মজুরি বোর্ডে শ্রমিকদের প্রত্যাশা পূরণের আশ্বাস শ্রমমন্ত্রীর

নয়াদিল্লিতে বাংলাদেশ সশস্ত্র বাহিনী দিবস উদযাপন

আপডেট টাইম : ০২:৪৭:৩২ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬