মুন্সীগঞ্জ প্রতিনিধি। জনতার কণ্ঠ.কম
মুন্সীগঞ্জের গজারিয়ায় বালুয়াকান্দী এলাকায় অসহায় ও দুঃস্থদের মাঝে সেলাই মেশিন, টিউবওয়েল, ছাগল, শিক্ষা উপকরণসহ নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে।
রবিবার (৫ অক্টোবর) দুপুরে বালুয়াকান্দী ইউনিয়নের বড় রায়পাড়া ষ্ট্যান্ড সংলগ্ন মাঠে সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক কামরুজ্জামান রতন।
উপজেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য দেওয়ান মো: হারুনুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্ধোধন করেন উপজেলা যুবদলের সাবেক যুগ্ম সা:সম্পাদক হেলাল উদ্দিন ভূঁইয়া।
অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি প্রফেসর গিয়াসউদ্দিন, জেলা কৃষকদলের আহবায়ক সিরাজুল ইসলাম পিন্টু, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মো. রফিকুল ইসলাম (ভিপি মাসুম), মুহাম্মদ মাসুদ ফারুক, জেলা যুবদলের সদস্য সচিব মোজাম্মেল হক মুন্না, যুগ্ম আহবায়ক সাইদুর রহমান সাইদ, উপজেলা যুব দলের সাবেক সা: সম্পাদক আছলামুজোহা চৌধুরী তপন, জেলা ছাত্রদলের সা: সম্পাদক জামাল ভূঁইয়া, উপজেলা যুবদলের সিনি: যুগ্ম আহবায়ক কেএম জালাল উদ্দীন রীমু, সদস্য সচিব নাজির শিকদার, ভবের চর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব নুরুল আমিন সরকার, উপজেলা কৃষকদলের সদস্য সচিব তোফাজ্জল হোসেন, উপজেলা মহিলা দলের সভানেত্রী রাজিয়া সুলতানা আইবি, সা:সম্পাদক লাভলী আক্তার,উপজেলা ছাত্রদলের আহবায়ক মিজানুর রহমান মিজান।
জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ইপু প্রধানের সঞ্চালনায় অন্যান্যদের মাঝে আরও উপস্থিত ছিলেন বিএনপি নেতা ওয়াসিম, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মোকলেস দেওয়ান, সুজন দেওয়ান, কামরুল ইসলাম জিয়া, আক্তার হোসেন প্রধান, সাবেক জেলা ছাত্রদল নেতা সাইদুল ইসলাম, মোতালেব বেপারী, ইউপি ছাত্রদলের সা: সম্পাদক মাসুদ রানা প্রমুখ।
জানা যায়, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক কামরুজ্জামান রতনের ব্যক্তিগত অর্থায়নে ২০টা সেলাই মেশিন ২জনকে ২ বান্ডিল ঢেউটিন, ২ জনকে ২টা ছাগল, ১ জনকে ১টা টিউবওয়েল, ৬জন মেধাবী শিক্ষার্থীকে লেখা পড়ার সামগ্রী, এছাড়াও ৩৫ জন দুস্থদের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান করেন

রিপোর্টার: 



















