সিরাজগঞ্জ , মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo ‘আপনাদের কথামতো ইলিয়াস আলীকে গুম করেছি, এখন এমন করলে হবে?’ Logo জনস্বাস্থ্যের জন্য হুমকি হলে বন্ধ করা হবে খাদ্য ব্যবসাপ্রতিষ্ঠান Logo রাজনগর ইউনিয়নের উন্নয়নে চেয়ারম্যান পদে লড়তে চান বিএনপি নেতা সুজন বেপারী Logo হাসিনার কথায় নিজেদের বিপদ ডেকে আনবেন না: ডিএসসিসি প্রশাসক Logo সরকারি ব্যবস্থায় ব্রুনাই যাওয়ার সুযোগ, আবেদন প্রক্রিয়া জেনে নিন Logo খিলগাঁও থানার পেছনে ককটেল বিস্ফোরণ, আটক এক Logo ৩ মামলায় সাজাপ্রাপ্ত, ১১ ওয়ারেন্ট: নওগাঁর রনি ঢাকায় গ্রেপ্তার Logo সাজার ভয়ে তিন বছর পালিয়ে বেড়ানো আসামি গ্রেপ্তার Logo বেলকুচি শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময় সভা Logo ইউপি ভোট: রাজনৈতিক দল-ইসির সংলাপ ২৯-৩০ নভেম্বর ও ১ ডিসেম্বর

রাজনগর ইউনিয়নের উন্নয়নে চেয়ারম্যান পদে লড়তে চান বিএনপি নেতা সুজন বেপারী

শরীয়তপুরের নড়িয়া উপজেলার রাজনগর ইউনিয়নকে মাদকমুক্ত, আধুনিক ও শান্তির জনপদ হিসেবে গড়ে তোলার প্রত্যয় নিয়ে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান বিএনপি নেতা মো. সুজন বেপারী। দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা, সাংগঠনিক কর্মকাণ্ড ও সামাজিক সম্পৃক্ততাকে কাজে লাগিয়ে ইউনিয়নের সার্বিক উন্নয়ন এবং সাধারণ মানুষের সেবা করতে চান তিনি।

দলীয় সূত্রে জানা গেছে, মো. সুজন বেপারী বর্তমানে রাজনগর ইউনিয়ন বিএনপিকে নেতৃত্ব দিচ্ছেন। পাশাপাশি জাতীয়তাবাদী সাইবার দল কেন্দ্রীয় কমিটির সদস্য হিসেবে কাজ করছেন। এরআগে তিনি নড়িয়া উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক, যুগ্ম আহ্বায়ক এবং রাজনগর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

রাজনৈতিক জীবনে দলের বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালনের পাশাপাশি সামাজিক কর্মকাণ্ডেও সম্পৃক্ত রয়েছেন তিনি। শরীয়তপুর জেলা বিএনপির সভাপতি ও শরীয়তপুর-২ (নড়িয়া-সখিপুর) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. সফিকুর রহমান কিরনের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত সুজন বেপারী। গত ১৭ বছর দলের দুঃসময়ে আলহাজ্ব মো. সফিকুর রহমান কিরনের নির্দেশে দলীয় সকল কর্মকাণ্ডে সক্রিয় থেকে জীবনের ঝুঁকি নিয়ে দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি মামলা-হামলার শিকার হয়েছেন।

চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার আগ্রহ জানিয়ে মো. সুজন বেপারী বলেন, ‘রাজনীতি আমার কাছে মানুষের সেবা করার একটি মাধ্যম। দীর্ঘদিন ধরে দলের সাংগঠনিক কর্মকাণ্ডের পাশাপাশি এলাকার মানুষের সুখে-দুঃখে পাশে থাকার চেষ্টা করেছি। রাজনগর ইউনিয়নকে একটি উন্নত, আধুনিক ও জনবান্ধব ইউনিয়ন হিসেবে গড়ে তোলার স্বপ্ন দেখি। বিশেষ করে একটি মাদকমুক্ত ইউনিয়ন প্রতিষ্ঠা করতে চাই। পাশাপাশি সন্ত্রাস, বিশৃঙ্খলা ও সামাজিক অবক্ষয়মুক্ত শান্তির জনপদ হিসেবে রাজনগরকে গড়ে তুলতে চাই।’

তিনি বলেন, ‘গত ১৭ বছর দলের দুঃসময়ে ত্যাগ ও শ্রম দিয়ে কাজ করেছি। আমি বিশ্বাস করি, আমার দীর্ঘদিনের রাজনৈতিক ত্যাগ ও সাংগঠনিক কর্মকাণ্ডের মূল্যায়ন করে বিএনপি তথা জননেতা আলহাজ্ব মো. সফিকুর রহমান কিরন আমাকে দলীয় সমর্থন দেবেন। আমি নির্বাচিত হলে দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার জন্য কাজ করব। ইউনিয়নের রাস্তাঘাট, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও যোগাযোগব্যবস্থার উন্নয়নে অগ্রাধিকার দেব। দরিদ্র, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি ইউনিয়ন পরিষদকে সাধারণ মানুষের আস্থা ও সেবার প্রতিষ্ঠানে পরিণত করতে চাই।’

এদিকে রাজনগর ইউনিয়নের অনেক বাসিন্দা বলেন, আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের নিয়ে এলাকায় আলোচনা চলছে। সুজন বেপারী চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করায় বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে আলোচনা তৈরি হয়েছে।

তারা আরও বলেন, সুজন বেপারী একজন ভালো মানুষ। তিনি এই ইউনিয়নে অত্যন্ত জনপ্রিয়। দল-মতের ঊর্ধ্বে থেকে মানুষের জন্য কাজ করে চলেছেন। তিনি চেয়ারম্যান পদে নির্বাচন করলে বিপুল ভোটে নির্বাচিত হবেন। আর নির্বাচিত হয়ে
এলাকার উন্নয়ন, কর্মসংস্থান, রাস্তাঘাটের সংস্কার এবং সাধারণ মানুষের নাগরিক সেবা নিশ্চিত করবেন। পাশাপাশি মাদক ও সন্ত্রাস নির্মূলে কাজ করবেন।

জনতার কণ্ঠ/জেডএইচ

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

‘আপনাদের কথামতো ইলিয়াস আলীকে গুম করেছি, এখন এমন করলে হবে?’

রাজনগর ইউনিয়নের উন্নয়নে চেয়ারম্যান পদে লড়তে চান বিএনপি নেতা সুজন বেপারী

আপডেট টাইম : ০৮:৪১:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬