সিরাজগঞ্জ , বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

ঢাকার ২৮ হাজার ভবনে সৌরবিদ্যুৎ, নতুন লক্ষ্যমাত্রা ৭১৪টি

ঢাকার ২৮ হাজার ভবনে সৌরবিদ্যুৎ, আরও ৭১৪টিতে স্থাপনের লক্ষ্য

বিদ্যুৎ উৎপাদনে জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমানো এবং বিদ্যুৎ ব্যয় সাশ্রয়ে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবহারের ওপর জোর দিচ্ছে ঢাকা জেলা প্রশাসন। এরই মধ্যে জেলায় প্রায় ২৮ হাজার ভবনে সৌরবিদ্যুৎ স্থাপন করা হয়েছে। আগামী ফেব্রুয়ারির মধ্যে আরও ৭১৪টি ভবনে সৌরবিদ্যুৎ স্থাপনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এতে নতুন করে যুক্ত হবে প্রায় ১১৭ মেগাওয়াট পিক বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা।

গতকাল ‘রুফটপ সোলার কর্মসূচি বাস্তবায়ন’বিষয়ক সভায় এসব তথ্য তুলে ধরেন ঢাকা জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা খানম। প্রধান অতিথি ছিলেন বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত সচিব কে এম আলী রেজা। বিশেষ অতিথি ছিলেন বিদ্যুৎ বিভাগের যুগ্ম সচিব উম্মে রেহানা।

জেলা প্রশাসক ফরিদা খানম জানান, ২৩ নভেম্বর পর্যন্ত হালনাগাদ তথ্য অনুযায়ী জেলায় সরকারি ও বেসরকারি মিলিয়ে প্রায় ২৮ হাজার ভবনের ছাদে ১৬২ মেগাওয়াট পিক গ্রিড-সংযুক্ত সৌরবিদ্যুৎ স্থাপিত হয়েছে। এর ৮৪ শতাংশ বেসরকারি এবং ১৬ শতাংশ সরকারি ভবনে। অফ-গ্রিড স্থাপনা মিলিয়ে মোট ক্ষমতা প্রায় ১৭৮ মেগাওয়াট পিক। জুন মাসের পর ৫৫৭টি নতুন ভবনে প্রায় ২২ মেগাওয়াট পিক সৌরবিদ্যুৎ যুক্ত হয়েছে। যার মধ্যে ৭১টি সরকারি ভবনে প্রায় ৭ মেগাওয়াট পিক।

তিনি বলেন, ফেব্রুয়ারি ২০২৭ এর মধ্যে জেলায় আরও ৭১৪টি ভবনে প্রায় ১১৭ মেগাওয়াট পিক সৌরবিদ্যুৎ সংযুক্ত করার লক্ষ্য রয়েছে। যার ৫৯৬টিই সরকারি ভবন। এ লক্ষ্য অর্জিত হলে জেলার সৌরবিদ্যুৎ ক্ষমতা প্রায় ২৭৯ মেগাওয়াট পিকে উন্নীত হবে এবং সরকারি ভবনে সৌরবিদ্যুতের ক্ষমতা প্রায় সাড়ে চার গুণ বাড়বে। সোলার স্থাপিত ভবনের মাত্র ১ হাজার ৬৮৬টিতে (প্রায় ৬ শতাংশ) নেট মিটারিং সংযোগ থাকায় তিনি এ সংযোগ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।

সভায় রুফটপ সোলার স্থাপনে ক্যাপেক্স (মূলধনি ব্যয়) ও অপেক্স (পরিচালন ব্যয়) মডেলের গুরুত্ব তুলে ধরা হয়। ক্যাপেক্স মডেলে প্রতিষ্ঠান নিজস্ব অর্থায়নে সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন করে এবং এর মালিকানা সংরক্ষণ করে। অন্যদিকে, অপেক্স মডেলে সার্ভিস প্রোভাইডার বা বিনিয়োগকারী নিজস্ব অর্থায়নে ব্যবস্থা স্থাপন, পরিচালনা ও রক্ষণাবেক্ষণ করে; ফলে প্রতিষ্ঠানের প্রাথমিক মূলধনি বিনিয়োগ ছাড়াই সৌরবিদ্যুৎ ব্যবহারের সুযোগ সৃষ্টি হয়। বিশেষ করে সরকারি প্রতিষ্ঠানে অপেক্স মডেল কার্যকর হলে আর্থিক চাপ ছাড়াই নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানো সম্ভব।

জনতার কণ্ঠ/এসএ

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

ঢাকার ২৮ হাজার ভবনে সৌরবিদ্যুৎ, নতুন লক্ষ্যমাত্রা ৭১৪টি

আপডেট টাইম : ১১:০৩:২০ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬