সিরাজগঞ্জ , শুক্রবার, ০৮ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা Logo কবিগুরুর জন্মবার্ষিকী উদযাপনে প্রস্তুত শাহজাদপুরের কাছারিবাড়ি Logo নিকার অনুমোদন: ভূল্লী উপজেলা গঠনে জনসাধারণের উচ্ছ্বাস Logo ধর্ষণ মামলায় নির্দোষ ইমাম জেলে, ডিএনএ পরীক্ষায় বেরিয়ে এলো আসল তথ্য Logo অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা দখলমুক্ত হবে: পানি সম্পদ মন্ত্রী Logo বিদ্যুৎ মূল্যবৃদ্ধি নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: বিদ্যুৎমন্ত্রী Logo  বৈদ্যুতিক সরঞ্জাম ও ট্রান্সফরমার চোর চক্রের ৯ সদস্য গ্রেফতার Logo মাদক সেবনের দায়ে কারাদণ্ড, কলেজ ছাত্রদল সভাপতি বহিষ্কার Logo মাসুদ উদ্দিনকে জুলাই হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছেন ট্রাইব্যুনাল Logo ইসরায়েলকে হুমকি দিলে কঠিন পরিণতি: নেতানিয়াহুর হুঁশিয়ারি

২১ লাখ মৃত ভোটার চিহ্নিত, অনেকেই ভোট দিতেন : সিইসি

  • রিপোর্টার:
  • আপডেট টাইম : ০১:৩৭:০২ অপরাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫
  • 40

ন্যাশনাল ডেস্ক। জনতার কণ্ঠ.কম

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, ভোটার তালিকা হালনাগাদে ২১ লাখ মৃত ভোটার চিহ্নিত হয়েছে। এদের অনেকেই ভোট দিয়েছেন।

সোমবার (০৬ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের সম্মেলনকক্ষে গণমাধ্যমের সঙ্গে সংলাপে এ কথা জানান সিইসি। সংলাপে প্রধান নির্বাচন কমিশনারসহ অন্য চার নির্বাচন কমিশনার ও ইসির ঊর্ধ্বতন কর্মকতারা উপস্থিত ছিলেন।

শুভেচ্ছা বক্তব্যে সিইসি বলেন, ভোটার তালিকা হালনাগাদে ২১ লাখ মৃত ভোটার চিহ্নিত করা হয়েছে। এদের অনেকেই আগে ভোট দিয়ে যেত।

তিনি বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনে থাকা প্রায় ১০ লাখ সরকারি চাকরিজীবী যেন ভোট দিতে পারেন, সে ব্যবস্থা গ্রহণ করা হবে।

সিইসি বলেন, আমরা নির্বাচনকে আয়নার মতো স্বচ্ছ করতে চাই। যারা নির্বাচনে দায়িত্ব পালন করেন, যেমন—সরকারি চাকরিজীবী, প্রবাসীসহ অনেকেরই আগে ভোট দেওয়ার সুযোগ থাকত না। এবার তাদের জন্য ব্যবস্থা করা হবে।

ইসি জানায়, সোমবার সকাল সাড়ে ১০টায় টিভি মিডিয়া এবং দুপুর আড়াইটায় প্রিন্ট ও অনলাইন সাংবাদিকদের সঙ্গে সংলাপ অনুষ্ঠিত হচ্ছে। এতে মোট ৫০ জন সাংবাদিক অংশ নিচ্ছেন।

আগামীকাল (৭ অক্টোবর) নারী নেত্রী ও নির্বাচন বিশেষজ্ঞদের সঙ্গে সংলাপ করবে নির্বাচন কমিশন। এরপর মুক্তিযোদ্ধা ও রাজনৈতিক দলগুলোর সঙ্গেও বসার পরিকল্পনা রয়েছে। এর আগে, ২৮ সেপ্টেম্বর থেকে সংলাপ শুরু করেছে ইসি, যেখানে প্রথম দিন সুশীল সমাজের প্রতিনিধি ও শিক্ষাবিদদের আমন্ত্রণ জানানো হলেও অনেকে অংশ নেননি।

সিইসি নাসির উদ্দিন জানিয়েছেন, সংলাপে আসা মতামতগুলো বাস্তবায়নের চেষ্টা করবে নির্বাচন কমিশন।

সূত্র: কালবেলা

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা

২১ লাখ মৃত ভোটার চিহ্নিত, অনেকেই ভোট দিতেন : সিইসি

আপডেট টাইম : ০১:৩৭:০২ অপরাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫