সিরাজগঞ্জ , শুক্রবার, ০৮ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা Logo কবিগুরুর জন্মবার্ষিকী উদযাপনে প্রস্তুত শাহজাদপুরের কাছারিবাড়ি Logo নিকার অনুমোদন: ভূল্লী উপজেলা গঠনে জনসাধারণের উচ্ছ্বাস Logo ধর্ষণ মামলায় নির্দোষ ইমাম জেলে, ডিএনএ পরীক্ষায় বেরিয়ে এলো আসল তথ্য Logo অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা দখলমুক্ত হবে: পানি সম্পদ মন্ত্রী Logo বিদ্যুৎ মূল্যবৃদ্ধি নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: বিদ্যুৎমন্ত্রী Logo  বৈদ্যুতিক সরঞ্জাম ও ট্রান্সফরমার চোর চক্রের ৯ সদস্য গ্রেফতার Logo মাদক সেবনের দায়ে কারাদণ্ড, কলেজ ছাত্রদল সভাপতি বহিষ্কার Logo মাসুদ উদ্দিনকে জুলাই হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছেন ট্রাইব্যুনাল Logo ইসরায়েলকে হুমকি দিলে কঠিন পরিণতি: নেতানিয়াহুর হুঁশিয়ারি

মাধ্যমিকে কামারখন্দ উপজেলার গুণী শিক্ষক হলেন রেজওয়ানুল হক

  • রিপোর্টার:
  • আপডেট টাইম : ০৬:৪১:০৪ অপরাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫
  • 64

কামারখন্দ প্রতিনিধি ।জনতার কণ্ঠ.কম

বিশ্ব শিক্ষক দিবস ২০২৫ উৎযাপন উপলক্ষে সারা দেশের ন্যায় সিরাজগঞ্জের কামারখন্দে উপজেলা পর্যায়ে মাধ্যমিকে উপজেলার স্কুল, কারিগরি স্কুল , মাদ্রাসা শিক্ষকগণের মধ্য থেকে গুণী শিক্ষক হিসেবে নির্বাচিত হয়েছেন উপজেলার জামতৈল ধোপাকান্দি সরকারি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ রেজওয়ানুল হক (কৃষি শিক্ষা) । এর আগেও তিনি মাধ্যমিকে উপজেলা এবং জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক হিসেবে নির্বাচিত হয়েছিলেন।

তিনি কামারখন্দ উপজেলার জামতৈল গ্রামের কৃতিসন্তান । তার বাবা অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী ছিলেন এবং মা গৃহিণী। সাংসারিক জীবনে তাহার স্ত্রী এবং দুটি ছেলে মেয়ে রয়েছে।

রবিবার (৫ অক্টোবর) উপজেলা পরিষদ চত্বরের মিনি অডিটরিয়াম বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে মাধ্যমিক স্তরের গুণী শিক্ষক হিসেবে তার নাম ঘোষণা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপাশা হোসাইন।

গুণী শিক্ষক রেজাওয়ানুল হক বলেন, আজকের প্রজন্মই আগামী দিনের নেতৃত্ব বহন করবে। তাই তাদের নৈতিক, মানবিক ও সৃজনশীল বিকাশে আমরা শিক্ষকরা যত বেশি আন্তরিক হবো, দেশ তত দ্রুত এগিয়ে যাবে। তবে শুধু শিক্ষক নয়—অভিভাবক, সমাজ ও প্রশাসনসহ সকলের সহযোগিতা প্রয়োজন শিক্ষার অগ্রযাত্রায়। এই দিনে আমি সকল শিক্ষককে আন্তরিক শুভেচ্ছা জানাই।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এস এম শাহাদাত হোসেন (অতিরিক্ত দায়িত্বে) এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার আনন্দ কুমার মন্ডলসহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, সরকারি শিক্ষক, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।#

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা

মাধ্যমিকে কামারখন্দ উপজেলার গুণী শিক্ষক হলেন রেজওয়ানুল হক

আপডেট টাইম : ০৬:৪১:০৪ অপরাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫