সিরাজগঞ্জ , শুক্রবার, ০৮ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা Logo কবিগুরুর জন্মবার্ষিকী উদযাপনে প্রস্তুত শাহজাদপুরের কাছারিবাড়ি Logo নিকার অনুমোদন: ভূল্লী উপজেলা গঠনে জনসাধারণের উচ্ছ্বাস Logo ধর্ষণ মামলায় নির্দোষ ইমাম জেলে, ডিএনএ পরীক্ষায় বেরিয়ে এলো আসল তথ্য Logo অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা দখলমুক্ত হবে: পানি সম্পদ মন্ত্রী Logo বিদ্যুৎ মূল্যবৃদ্ধি নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: বিদ্যুৎমন্ত্রী Logo  বৈদ্যুতিক সরঞ্জাম ও ট্রান্সফরমার চোর চক্রের ৯ সদস্য গ্রেফতার Logo মাদক সেবনের দায়ে কারাদণ্ড, কলেজ ছাত্রদল সভাপতি বহিষ্কার Logo মাসুদ উদ্দিনকে জুলাই হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছেন ট্রাইব্যুনাল Logo ইসরায়েলকে হুমকি দিলে কঠিন পরিণতি: নেতানিয়াহুর হুঁশিয়ারি

আইসিসি থেকে সুখবর পেলেন বাংলাদেশের একাধিক ক্রিকেটার

  • রিপোর্টার:
  • আপডেট টাইম : ০৫:১৮:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫
  • 34

স্পোর্টস ডেস্ক । জনতার কণ্ঠ.কম

চলমান নারী ওয়ানডে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে দারুণ এক জয় তুলে নিয়েছে বাংলাদেশ। পেসার মারুফা বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স করেন। এবার মারুফাসহ বাংলাদেশের একাধিক ক্রিকেটারকে সুখবর দিল আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)।

মঙ্গলবার (০৭ অক্টোবর) নারী ক্রিকেটারদের সাপ্তাহিক র‍্যাঙ্কিং হালনাগাদ প্রকাশ করেছে আইসিসি। সেই র‍্যাঙ্কিংয়ে ৬ ধাপ এগিয়ে ৪১১ পয়েন্ট নিয়ে ৪১ নম্বরে অবস্থান করছেন মারুফা। র‍্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে রাবেয়া খানেরও। ৫২৮ পয়েন্ট নিয়ে ১ ধাপ এগিয়ে এখন ২১ নম্বরে অবস্থান করছেন তিনি। বাংলাদেশের বোলারদের মধ্যে সেরা অবস্থানে রয়েছেন নাহিদা আক্তার। ৬৩৩ রেটিং পয়েন্ট নিয়ে ৯ নম্বরে অবস্থান করছেন তিনি।

বোলারদের র‍্যাঙ্কিংয়ে সবার ওপরে অবস্থান করছেন সোফি একেলেস্টন। দুই, তিন ও চারে যথাক্রমে রয়েছেন অ্যাশলে গার্ডনার, মেগান শুট ও কিম গার্থ। ৭৯১ রেটিং পয়েন্ট নিয়ে ওয়ানডেতে ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে শীর্ষে অবস্থান করছেন স্মৃতি মান্ধানা। দুই ও তিনে নাটালি সাইভার ব্রান্ট ও বেথ মুনি।

এদিকে, মারুফা-রাবেয়ার উন্নতি হলেও র‍্যাঙ্কিংয়ে অবনতি হয়েছে বাংলাদেশের ব্যাটারদের। দুই ধাপ পিছিয়ে ওয়ানডেতে ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে ২৭ নম্বরে অবস্থান করছেন বাংলাদেশি অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। তিন ধাপ পিছিয়ে ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে ৩১ নম্বরে অবস্থান শারমিন আক্তার সুপ্তার।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা

আইসিসি থেকে সুখবর পেলেন বাংলাদেশের একাধিক ক্রিকেটার

আপডেট টাইম : ০৫:১৮:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫