সিরাজগঞ্জ , শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬

সুবর্ণচরে পুরনো মামলার রহস্য উন্মোচনে কবর থেকে নারীর মরদেহ উত্তোলন

  • রিপোর্টার:
  • আপডেট টাইম : ০১:২১:১৩ অপরাহ্ন, বুধবার, ৮ অক্টোবর ২০২৫
  • ৫০ জন দেখেছেন
মো. ইসমাইল হোসেন, নোয়াখালী প্রতিনিধি । জনতার কণ্ঠ.কম
নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় দুই বছর আগে দাফন করা এক নারীর মরদেহ আদালতের নির্দেশে কবর থেকে উত্তোলন করেছে পুলিশ। মৃত নারীর নাম মমতাজ বেগম শিউলি (২৪)।
বুধবার (৮ অক্টোবর) সকালে সুবর্ণচর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের চর তোরাব আলী গ্রামের অহিদুর রহমান ভুইয়া জামে মসজিদের কবরস্থান থেকে মরদেহটি উত্তোলন করা হয়।
পুলিশ জানায়, মৃত মমতাজ বেগম শিউলি চর ক্লার্ক ইউনিয়নের কেরামতপুর গ্রামের আব্দুর রহমানের মেয়ে। তিনি নারী ও শিশু নির্যাতন মামলার বাদী ছিলেন। মামলার নম্বর ১৭৪/২০২৩ (চরজব্বর থানা মামলা নং–০২, তারিখ: ০২/০৫/২০২৩ খ্রি., জি.আর.–৫১/২০২৩)। আদালতের নির্দেশে মামলার অগ্রগতির অংশ হিসেবে আজ সকালে ওই নারীর মরদেহ কবর থেকে উত্তোলন করা হয়।
আদালত সূত্রে জানা যায়, আদালতের নির্দেশ অনুযায়ী ভিকটিম মমতাজ বেগম শিউলির মরদেহ কবর থেকে উত্তোলন করে পুনরায় ময়নাতদন্তের জন্য পাঠানোর আদেশ দেওয়া হয়। আদালতের নির্দেশে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে কবর খুঁড়ে মরদেহ উত্তোলনের কাজ সম্পন্ন করা হয়।
এ ঘটনায় এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অনেকে ঘটনাস্থলে ভিড় করেন এবং প্রশাসনের তৎপরতার প্রশংসা করেন।
প্রসঙ্গত, মামলাটির তদন্ত এখনও চলমান রয়েছে এবং নতুন প্রতিবেদনে মামলার অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
85
Created on
আপনার মতামত দিন

জাতীয় সংসদ নির্বাচনে আপনি কোন দলকে ক্ষমতায় দেখতে চান ?

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

সুবর্ণচরে পুরনো মামলার রহস্য উন্মোচনে কবর থেকে নারীর মরদেহ উত্তোলন

আপডেট টাইম : ০১:২১:১৩ অপরাহ্ন, বুধবার, ৮ অক্টোবর ২০২৫