সিরাজগঞ্জ , শুক্রবার, ০৮ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা Logo কবিগুরুর জন্মবার্ষিকী উদযাপনে প্রস্তুত শাহজাদপুরের কাছারিবাড়ি Logo নিকার অনুমোদন: ভূল্লী উপজেলা গঠনে জনসাধারণের উচ্ছ্বাস Logo ধর্ষণ মামলায় নির্দোষ ইমাম জেলে, ডিএনএ পরীক্ষায় বেরিয়ে এলো আসল তথ্য Logo অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা দখলমুক্ত হবে: পানি সম্পদ মন্ত্রী Logo বিদ্যুৎ মূল্যবৃদ্ধি নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: বিদ্যুৎমন্ত্রী Logo  বৈদ্যুতিক সরঞ্জাম ও ট্রান্সফরমার চোর চক্রের ৯ সদস্য গ্রেফতার Logo মাদক সেবনের দায়ে কারাদণ্ড, কলেজ ছাত্রদল সভাপতি বহিষ্কার Logo মাসুদ উদ্দিনকে জুলাই হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছেন ট্রাইব্যুনাল Logo ইসরায়েলকে হুমকি দিলে কঠিন পরিণতি: নেতানিয়াহুর হুঁশিয়ারি

তপশিল হলেই দেশে ফিরবেন তারেক রহমান

  • রিপোর্টার:
  • আপডেট টাইম : ০৮:৩১:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ অগাস্ট ২০২৫
  • 43

জনতার কন্ঠ ডেস্ক:

নির্বাচনের তপশিল ঘোষণা হলেই দেশে আসবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন তার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।

আগামী নির্বাচনে একাধিক আসনে তারেক রহমান ভোট করতে পারেন বলেও ইঙ্গিত দেন হুমায়ুন কবির। আর নির্বাচনে জয়ী হলে প্রথমবার সংসদে পা রাখবেন জিয়াপুত্র তারেক রহমান।

৫ আগস্ট গণঅভ্যুত্থানের পর ১/১১ ও আওয়ামী লীগের আমলে হওয়া সব মামলায় খালাস পান তারেক রহমান। এরপর থেকে অনেকের মনে প্রশ্ন, বাংলাদেশে কবে ফিরবেন তারেক রহমান?

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জাতির উদ্দেশে ভাষণে ফেব্রুয়ারিতে নির্বাচনের ঘোষণা দেন। এরপর আবারও সামনে এসেছে একই প্রশ্ন। সুনির্দিষ্ট দিনক্ষণ উল্লেখ না করলেও তারেক রহমানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা জানান, তফসিল ঘোষণা হলেই দেশে আসবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান।

২০০৮ সালের এক-এগারোর সেনা-সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে গ্রেপ্তার হন বিএনপির তৎকালীন সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান। পরের বছর জামিন দিয়ে তাকে দেশ ছাড়তে বাধ্য করা হয়। পাড়ি দেন লন্ডন। শুরু হয় তারেক নির্বাসিত জীবন। এরপর কেটে গেছে ১৭ বছর।

এদিকে স্বামীর সঙ্গে লন্ডন পাড়ি দেন ডা. জুবাইদা রহমানও। সম্প্রতি শাশুড়ি খালেদা জিয়ার সঙ্গে দেশে এসেছিলেন তিনি। আলোচনায় থাকা জুবাইদা রহমান সরাসরি রাজনীতিতে আসবেন কি না তা খোলাসা না করলেও জনগণের সঙ্গেই কাজ করবেন বলে জানান হুমায়ুন কবির।

সূত্র: কালবেলা

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা

তপশিল হলেই দেশে ফিরবেন তারেক রহমান

আপডেট টাইম : ০৮:৩১:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ অগাস্ট ২০২৫