সিরাজগঞ্জ , শুক্রবার, ০৮ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা Logo কবিগুরুর জন্মবার্ষিকী উদযাপনে প্রস্তুত শাহজাদপুরের কাছারিবাড়ি Logo নিকার অনুমোদন: ভূল্লী উপজেলা গঠনে জনসাধারণের উচ্ছ্বাস Logo ধর্ষণ মামলায় নির্দোষ ইমাম জেলে, ডিএনএ পরীক্ষায় বেরিয়ে এলো আসল তথ্য Logo অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা দখলমুক্ত হবে: পানি সম্পদ মন্ত্রী Logo বিদ্যুৎ মূল্যবৃদ্ধি নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: বিদ্যুৎমন্ত্রী Logo  বৈদ্যুতিক সরঞ্জাম ও ট্রান্সফরমার চোর চক্রের ৯ সদস্য গ্রেফতার Logo মাদক সেবনের দায়ে কারাদণ্ড, কলেজ ছাত্রদল সভাপতি বহিষ্কার Logo মাসুদ উদ্দিনকে জুলাই হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছেন ট্রাইব্যুনাল Logo ইসরায়েলকে হুমকি দিলে কঠিন পরিণতি: নেতানিয়াহুর হুঁশিয়ারি

‘পরের সিরিজে আরও ভালো করার পথ খুঁজছি

  • রিপোর্টার:
  • আপডেট টাইম : ১১:১৯:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫
  • 34

স্পোর্টস ডেস্ক । জনতার কণ্ঠ.কম

আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হলো বাংলাদেশ। সিরিজজুড়ে টাইগার ব্যাটারদের ব্যাটিং ব্যর্থতা ছিল চোখে পড়ার মতো। তিন ওয়ানডের সবকটিতেই বড় ব্যবধানে হারতে হয়েছে বাংলাদেশকে। আফগানদের কাছে সিরিজ হারের পর মিরাজরা ভাবছেন কীভাবে পরের সিরিজে ভালো করা যায়।

ম্যাচ জিততে হলে রান করা বিকল্প নেই। টাইগার অধিনায়ক ব্যাটারদের থেকে আরও দায়িত্বশীল ব্যাটিং প্রত্যাশা করছেন। তিনি বলেন, ‘আমরা কিছু নির্দিষ্ট বিষয়ে চিন্তিত। যদি আমরা রান না করি, জিততে পারব না। আমাদের টপ ও মিডল অর্ডার ব্যাটারদের রান করতে হবে। কীভাবে পরের সিরিজে ভালো করা যায় এটা নিয়ে আমরা ভাবছি।’

সংবাদ সম্মেলনে বাংলাদেশের অধিনায়ক বলেন, ‘ব্যাটিং ইউনিট হিসেবে যে জায়গাটা আমাদের ইম্প্রুভ করার দরকার, সেই জায়গাটা ইম্প্রুভ করছি না। আমরা এতটা খারাপ দলও না, যতটা আমরা বেশিটা খারাপ খেলছি। খারাপ আমরা সবাই একসাথেই খেলছি। অবশ্যই ল্যাকিংস আছে। আর ল্যাকিংস না থাকলে তো এরকম ব্যাক টু ব্যাক এরকম হবে না।

ভুলগুলো শোধরাতে না পারলে সামনে যে আরও কঠিন দিন আসছে সেটি অজানা নয় মিরাজের। সেই শঙ্কা প্রকাশ করে বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘আমার কাছে মনে হয় যে এই জিনিসগুলো যদি আমরা ইম্প্রুভ না করতে পারি, তাহলে আমাদের জন্য আরও অনেক টাফ হবে। যে মিস্টেকগুলো করেছি, যদি সেসব ইম্প্রুভ না করতে পারি সেগুলো যদি আমরা বারবার রিপিট করি, তাহলে আমাদের জন্য আরও ডিফিকাল্ট হবে।

উল্লেখ্য, টি-টোয়েন্টি সিরিজে আফগানিস্তানকে ধবলধোলাই করলেও ওয়ানডেতে বাজে অভিজ্ঞতার মুখোমুখি হতে হয়েছে মিরাজদের। শেষ ম্যাচে ৯৩ রানে অলআউট হয়ে আফগানিস্তানের কাছে বাংলাদেশ হেরেছে ২০০ রানে। আফগানদের বিপক্ষে ওয়ানডে সংস্করণে এমন অভিজ্ঞতা আগে ছিল না বাংলাদেশের।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা

‘পরের সিরিজে আরও ভালো করার পথ খুঁজছি

আপডেট টাইম : ১১:১৯:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫