সিরাজগঞ্জ , শুক্রবার, ০৮ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা Logo কবিগুরুর জন্মবার্ষিকী উদযাপনে প্রস্তুত শাহজাদপুরের কাছারিবাড়ি Logo নিকার অনুমোদন: ভূল্লী উপজেলা গঠনে জনসাধারণের উচ্ছ্বাস Logo ধর্ষণ মামলায় নির্দোষ ইমাম জেলে, ডিএনএ পরীক্ষায় বেরিয়ে এলো আসল তথ্য Logo অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা দখলমুক্ত হবে: পানি সম্পদ মন্ত্রী Logo বিদ্যুৎ মূল্যবৃদ্ধি নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: বিদ্যুৎমন্ত্রী Logo  বৈদ্যুতিক সরঞ্জাম ও ট্রান্সফরমার চোর চক্রের ৯ সদস্য গ্রেফতার Logo মাদক সেবনের দায়ে কারাদণ্ড, কলেজ ছাত্রদল সভাপতি বহিষ্কার Logo মাসুদ উদ্দিনকে জুলাই হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছেন ট্রাইব্যুনাল Logo ইসরায়েলকে হুমকি দিলে কঠিন পরিণতি: নেতানিয়াহুর হুঁশিয়ারি

নওগাঁ সীমান্তে ১৮ জনকে পুশ ইন করলো বিএসএফ

  • রিপোর্টার:
  • আপডেট টাইম : ০৩:২০:১৬ অপরাহ্ন, শুক্রবার, ৮ অগাস্ট ২০২৫
  • 39
নওগাঁয় পৃথক সীমান্ত দিয়ে ১৮ জনকে বিএসএফের পুশ ইন
ব্যুরো প্রধান, নওগাঁ
নওগাঁ জেলার পৃথক দুটি সীমান্ত দিয়ে ১৮ জন নারী ও পুরুষকে পুশ ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী বিজিবি সদস্যরা তাদের আটক করেছে। আটকরা বিভিন্ন সময়ে সাতক্ষীরা ও বেনাপোল সীমান্ত দিয়ে ভারতের মুম্বাই শহরে অবৈধভাবে বসবাস করছিলেন বলে জানা গেছে।
শুক্রবার (৮ আগষ্ট) ভোররাত তিনটার দিকে জেলার ধামইরহাট সীমান্ত দিয়ে ১৪ জন এবং সাপাহার সীমান্ত দিয়ে ৪ জনকে পুশ ইন করে বিএসএফ সদস্যরা।  এরপরর ধামইরহাট উপজেলার সাতনা পাড়া সীমন্ত পিলার ২৭১/১ এস এর কাছ দিয়ে বাংলাদেশে পুশ ইন করলে বিজিবি সদস্যরা তাদের আটক করে।
এদিকে এ বিষয়ে তথ্য নিতে গেলে সাংবাদিকদের ২ ঘণ্টা হাসপাতালে বসে রেখেও তথ্য দেয়নি বিজিবি। এতে  ক্ষুদ্ধ প্রতিক্রিয়া জানায়  স্থানীয় সাংবাদিকরা।
নির্ভরযোগ্য সূত্রে জানা যায়, পত্নীতলা ব্যাটালিয়নের ১৪ বিজিবির কালুপাড়া বিওপির টহল হাবিলদার রুপন চাকমার নেতৃত্বে একটি টহলদল শুক্রবার  ভোর পৌনে ৩টার দিকে সীমান্ত পিলার ২৭১/১-এস হতে ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সাতনা পাড়া আম বাগান নামক স্থান হতে ৬ নারী ১ কিশোরী ৩ শিশু ও ৪ যুবকসহ ১৪ জনকে ঘোরাঘুরি করতে দেখলে বিজিবি সদস্যরা তাদের আটক করে।
আটককৃতরা হলেন-খুলনার মহারাজপুরের সাত্তার গাজীর ছেলে বাদশা মিয়া (২০) ও মোঃ ইমরান গাজী (৩৪), কয়রা থানার কয়রা গ্রামের রুহুল আমিন মোড়লের ছেলে নাজমুল হাসান (২৪), দিঘলিয়া থানার মাধবপুর গ্রামের মৃত কাশেম শেখের মেয়ে সুমা মোল্লা, মোজাদ্ধের মোল্লার ছেলে রায়হান মোল্লা, নড়াইলের কালিয়া থানার বালাম শিকদারের মেয়ে নুপুর খানম (২২), আসমাউল শেখের মেয়ে আশিকা (৪), বালাম শেখের মেয়ে মুনিয়া খাতুন (১৮), রহিম শেখের মেয়ে রাকেয়া শেখ (২৮), গুড্ডু শিকদারের ছেলে বাবু শিকদার (১৭), কামাল শিকদারের মেয়ে প্রিয়া শিকদার, পেরুলিয়া গ্রামের মিলন শেখের মেয়ে ফাতেমা শেখ,(০৭), কামাল শিকদারের মেয়ে ববিতা শিকদার (৩৫), যশোরের কোতয়ালী থানার বসুনন্দিয়া গ্রামের জহির আলী খানের মেয়ে মোছাঃ দুলি বেগম (৪০)।
গত বৃহস্পতিবার (০৭ আগস্ট) তাদের বিমানযোগে পুন বিমানবন্দর দিয়ে পরবর্তীতে বালুরঘাট থানার মাধ্যমে ১২৩/সানাপাড়া বিএসএফ ১৪জন বাংলাদেশী নাগরিককে গাড়িযোগে সীমান্ত পিলার ২৭১/১-এস এর নিকট দিয়ে অবৈধভাবে বাংলাদেশে পুশ ইন করায়। বিজিবি টহলদল বাংলাদেশ সীমান্তের ভিতরে তাদের ঘুরাঘুরি করতে দেখে আটক করে।
এ বিষয়ে ধামইরহাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.ইমাম জাফর বলেন, বিষয়টি সম্পর্কে শুনেছি, বিজিবি আটককৃতদের থানায় হস্তান্তর করলে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এদিকে শুক্রবার (৮ আগস্ট) ভোর সাড়ে ৪ টার দিকে নওগাঁর সাপাহার আইহাই বামনপাড়া সীমন্ত এলাকা দিয়ে ভোর চারটার দিকে ২ জন নারী এবং ২ শিশুকে পুশ ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
সাপাহার সীমান্ত এলাকা দিয়ে অনুপ্রবেশকারীরা হলেন, নড়াইল জেলার কালিয়া থানার উথুলি গ্রামের এমদাদুল হকের স্ত্রী হেনা খাতুন (৩৮), একই থানার চানপুর গ্রামের বলাম সিকদারের স্ত্রী রূপালি (৩৫) এবং তাদের সঙ্গে থাকা আড়াই বছর বয়সী শিশু রমজান ও শিশু চাদনী (৮)।
অনুপ্রবেশের বিষয়টি নিশ্চিত করে সাপাহার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আজিজ বলেন, ভোর সাড়ে চারটার দিকে সাপাহার থানাধীন আইহাই ইউনিয়নের বামনপাড়া সীমান্ত এলাকা দিয়ে বাংলাদেশ অনুপ্রবেশ করলে বিজিবি সদস্যরা তাদেরকে আটক করে। বর্তমানে তারা থানা হেফাজতে রয়েছে। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা

নওগাঁ সীমান্তে ১৮ জনকে পুশ ইন করলো বিএসএফ

আপডেট টাইম : ০৩:২০:১৬ অপরাহ্ন, শুক্রবার, ৮ অগাস্ট ২০২৫