সিরাজগঞ্জ , শুক্রবার, ০৮ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা Logo কবিগুরুর জন্মবার্ষিকী উদযাপনে প্রস্তুত শাহজাদপুরের কাছারিবাড়ি Logo নিকার অনুমোদন: ভূল্লী উপজেলা গঠনে জনসাধারণের উচ্ছ্বাস Logo ধর্ষণ মামলায় নির্দোষ ইমাম জেলে, ডিএনএ পরীক্ষায় বেরিয়ে এলো আসল তথ্য Logo অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা দখলমুক্ত হবে: পানি সম্পদ মন্ত্রী Logo বিদ্যুৎ মূল্যবৃদ্ধি নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: বিদ্যুৎমন্ত্রী Logo  বৈদ্যুতিক সরঞ্জাম ও ট্রান্সফরমার চোর চক্রের ৯ সদস্য গ্রেফতার Logo মাদক সেবনের দায়ে কারাদণ্ড, কলেজ ছাত্রদল সভাপতি বহিষ্কার Logo মাসুদ উদ্দিনকে জুলাই হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছেন ট্রাইব্যুনাল Logo ইসরায়েলকে হুমকি দিলে কঠিন পরিণতি: নেতানিয়াহুর হুঁশিয়ারি

রাতের ভোট নয় এবার হবে জনগণের ভোট- ডা. জাহিদ 

  • রিপোর্টার:
  • আপডেট টাইম : ০৫:৪৮:৪৫ অপরাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫
  • 59
হাসান আলী (হাকিমপুর দিনাজপুর ) প্রতিনিধি। জনতার কণ্ঠ.কম
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, অতীতের নির্বাচনে জনগণ ভোটকেন্দ্রে যাওয়ার আগেই ভোট শেষ হয়ে যেত। ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচনে রাতের আঁধারেই ভোট হয়ে গেছে। কিন্তু এবার মনে হচ্ছে ২০২৬ সালের ফেব্রুয়ারির নির্বাচন সত্যিকারের জনগণের ভোটের নির্বাচন হবে।
আজ শনিবার (১৮ অক্টোবর) দিনাজপুরের হিলিতে অনুষ্ঠিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. জাহিদ হোসেন বলেন, যে নেতা জনগণের পাশে থাকবে, এলাকার উন্নয়নে কাজ করবে তাকেই ভোট দিন। আমাদের সবার মতো আমারও একটি ভোট আছে। এই ভোটাধিকার সবার সমান, তাই দায়িত্বশীলভাবে তা প্রয়োগ করতে হবে। কেউ যদি লোভ দেখায় বা প্রলোভন দেয়, তাতে যেন কেউ প্রভাবিত না হন। ভোটের দিন সাহস করে ভোটকেন্দ্রে যান, নিজের ভোট নিজেই দিন।
তিনি আরও বলেন, প্রত্যেক মানুষকে নিজের আমলের জবাব নিজেকেই দিতে হবে। কিয়ামতের দিন যার যার হিসাব সে নিজেই দেবে। অথচ এখন কিছু লোক মানুষকে বিভ্রান্ত করছে—বলে বেড়াচ্ছে তাদের ভোট দিলে স্বর্গে যাওয়া যাবে। এমন বিভ্রান্তিকর কথায় মানুষ যেন না পড়ে। এতে ঈমান দুর্বল হয়। যারা ধর্মের অপব্যাখ্যা করে জনগণকে প্রভাবিত করতে চায়, তাদের প্রতিহত করতে হবে।
তিনি ধর্মীয় মূল্যবোধ ও নৈতিকতার প্রতি গুরুত্বারোপ করে বলেন, আমাদের উচিত পাঁচ ওয়াক্ত নামাজ পড়া এবং সত্য ও ন্যায়ের পথে থাকা। ভোটের সময় বা রাজনীতিতে ধর্মকে হাতিয়ার করা ঠিক নয়।
পথসভায় হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শিল্পী, পৌর বিএনপির সভাপতি ফরিদ খান, সাধারণ সম্পাদক নাজমুল হকসহ স্থানীয় নেতৃবৃন্দ ও দলীয় কর্মীরা উপস্থিত ছিলেন।
ট্যাগ :

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা

রাতের ভোট নয় এবার হবে জনগণের ভোট- ডা. জাহিদ 

আপডেট টাইম : ০৫:৪৮:৪৫ অপরাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫