সিরাজগঞ্জ , শুক্রবার, ০৮ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা Logo কবিগুরুর জন্মবার্ষিকী উদযাপনে প্রস্তুত শাহজাদপুরের কাছারিবাড়ি Logo নিকার অনুমোদন: ভূল্লী উপজেলা গঠনে জনসাধারণের উচ্ছ্বাস Logo ধর্ষণ মামলায় নির্দোষ ইমাম জেলে, ডিএনএ পরীক্ষায় বেরিয়ে এলো আসল তথ্য Logo অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা দখলমুক্ত হবে: পানি সম্পদ মন্ত্রী Logo বিদ্যুৎ মূল্যবৃদ্ধি নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: বিদ্যুৎমন্ত্রী Logo  বৈদ্যুতিক সরঞ্জাম ও ট্রান্সফরমার চোর চক্রের ৯ সদস্য গ্রেফতার Logo মাদক সেবনের দায়ে কারাদণ্ড, কলেজ ছাত্রদল সভাপতি বহিষ্কার Logo মাসুদ উদ্দিনকে জুলাই হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছেন ট্রাইব্যুনাল Logo ইসরায়েলকে হুমকি দিলে কঠিন পরিণতি: নেতানিয়াহুর হুঁশিয়ারি

গরু ও টাকা নিয়ে স্ত্রীকে প্রেমিকের হাতে তুলে দিলেন স্বামী

  • রিপোর্টার:
  • আপডেট টাইম : ০৬:২৪:০৪ অপরাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫
  • 41

স্বামী-স্ত্রীর ৫ বছরের মধুর দাম্পত্য সম্পর্ক। কিন্তু এর মাঝেই অনাকাঙ্ক্ষিতভাবে আসে কালবৈশাখি ঝড়, লন্ডভন্ড করে দেয় সবকিছু। স্ত্রী তার স্বামীর চোখে ধুলো দিয়ে পরকীয়া প্রেমিকের সঙ্গে একান্তে সময় কাটাতে যান একটি বোর্ডিং হাউসে। কিন্তু বিধি বাম, সেখানেই ওই নারী আপত্তিকর অবস্থায় ধরা পড়েন স্বামীর হাতে।

বেচারা স্বামী কিছুতেই মেনে নিতে পারছিলেন না স্ত্রীর এমন পরকীয়ার সম্পর্ক। ভয়াবহ এই প্রতারণায় তাই রেগেমেগে অভিযোগ করে বসেন স্থানীয় পুলিশে। পরে গত সেপ্টেম্বরের এ ঘটনার জেরে তিনি স্ত্রীর সঙ্গে সম্পর্কের ইতি টানেন। কিন্তু তারপরে ঘটে সবচেয়ে আশ্চর্য ঘটনা। স্ত্রী ও তার পরকীয়া প্রেমিকের ওপর প্রতিশোধ নেওয়ার বদলে তিনি নিজেই স্ত্রীকে তুলে দেন ওই প্রেমিকের হাতে। বিনিময়ে নেন একটি গরু, নগদ কিছু অর্থ ও ঐতিহ্যবাহী বিভিন্ন পণ্য।

ঘটনাটি ঘটেছে ইন্দোনেশিয়ার দক্ষিণ-পূর্ব সুলাওয়েসি প্রদেশে, যেখানে তোলাকি নামের আদিবাসী জনগোষ্ঠীর বসবাস। তারা বিভিন্ন প্রাচীন সামাজিক রীতিনীতিতে বিশ্বাসী। আর সেই সামাজিক রীতিনীতি আর বিশ্বাস থেকেই ওই সংক্ষুব্ধ স্বামী পুলিশে অভিযোগ করার পরেও বিষয়টি সামাজিকভাবে মীমাংসার জন্য গ্রামের প্রবীণদের কাছে যান।

এ সময় গ্রামের প্রবীণরা সবাই একত্রিত হয়ে ‘মোওয়া সারাপু’ নামে একটি ঐতিহ্যবাহী মিলন-অনুষ্ঠানের মাধ্যমে এই বিরোধ মিটিয়ে ফেলার সিদ্ধান্ত নেন। ‘মোওয়া সারাপু’ রীতিটি তোলাকি সম্প্রদায়ের মানুষের শতাব্দীপ্রাচীন একটি প্রথা, যার অর্থ ‘ছাড় দেওয়া ও শান্তি স্থাপন করা’। এই রীতির লক্ষ্য প্রতিশোধ নয়, বরং ক্ষমার মাধ্যমে সামাজিক ভারসাম্য ও মর্যাদা পুনরুদ্ধার করা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্রামের প্রবীণ সদস্যরা, উভয় পরিবারের লোকজন এবং স্থানীয় বাসিন্দারা।

অনুষ্ঠানে সবার সামনেই ওই নারীর প্রেমিক তার স্বামীকে ক্ষতিপূরণ হিসেবে ১টি গরু, সম্প্রদায়ের ঐতিহ্যবাহী কাপড়, একটি তামার পাত্র এবং প্রায় ৩৬ হাজার টাকা ক্ষতিপূরণ দেন। গ্রামপ্রধান সফরুদ্দিন জানান, অনুষ্ঠানের মাধ্যমে ওই দম্পতির বিবাহ আনুষ্ঠানিকভাবে ভেঙে দেওয়া হয়েছে। পরে অভিযুক্ত নারীর স্বামী ও প্রেমিক একে অন্যের সঙ্গে করমর্দন করেন।

এভাবে বাধ্য হয়েই স্ত্রীকে তার প্রেমিকের হাতে সমর্পণ করেন অভাগা স্বামী। তোলাকি প্রবীণদের মতে, এই রীতি কোনো সম্পর্ককে ছোট করার জন্য নয়, বরং নৈতিক ভারসাম্য ফিরিয়ে আনতেই যুগ যুগ ধরে এমন প্রথা পালন করা হচ্ছে। তবে এসময় তারা অন্য সবাইকে সতর্ক করে বলেন, কোনো নারী যদি এমন রীতি মেনে আবারও অন্য পুরুষকে বেছে নেয়, তবে তা ওই নারী ও তার পরিবারের জন্য খুবই লজ্জার কারণ হবে।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা

গরু ও টাকা নিয়ে স্ত্রীকে প্রেমিকের হাতে তুলে দিলেন স্বামী

আপডেট টাইম : ০৬:২৪:০৪ অপরাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫