সিরাজগঞ্জ , শুক্রবার, ০৮ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা Logo কবিগুরুর জন্মবার্ষিকী উদযাপনে প্রস্তুত শাহজাদপুরের কাছারিবাড়ি Logo নিকার অনুমোদন: ভূল্লী উপজেলা গঠনে জনসাধারণের উচ্ছ্বাস Logo ধর্ষণ মামলায় নির্দোষ ইমাম জেলে, ডিএনএ পরীক্ষায় বেরিয়ে এলো আসল তথ্য Logo অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা দখলমুক্ত হবে: পানি সম্পদ মন্ত্রী Logo বিদ্যুৎ মূল্যবৃদ্ধি নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: বিদ্যুৎমন্ত্রী Logo  বৈদ্যুতিক সরঞ্জাম ও ট্রান্সফরমার চোর চক্রের ৯ সদস্য গ্রেফতার Logo মাদক সেবনের দায়ে কারাদণ্ড, কলেজ ছাত্রদল সভাপতি বহিষ্কার Logo মাসুদ উদ্দিনকে জুলাই হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছেন ট্রাইব্যুনাল Logo ইসরায়েলকে হুমকি দিলে কঠিন পরিণতি: নেতানিয়াহুর হুঁশিয়ারি

৭০ লাখ টাকা চাঁদা না পেয়ে মার্কেট বন্ধ করে দিলেন বিএনপি নেতা

  • রিপোর্টার:
  • আপডেট টাইম : ০৬:৫০:৫৯ অপরাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫
  • 68
বিকাশ চন্দ্র প্রামানিকব্যুরো প্রধান, নওগাঁ। জনতার কণ্ঠ.কম
নওগাঁর পত্নীতলায় দাবিকৃত চাঁদা না পেয়ে মার্কেট বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে এক বিএনপি নেতার বিরুদ্ধে। শনিবার ১৮ অক্টোবর দুপুরে নজিপুর বাসষ্ট্যান্ড মার্কেট মালিকের কাছে ৭০ লাখ টাকা চাঁদা দাবী করে আব্দুল আল মাসুম (৩৫) নামের ওই বিএনপি নেতা। না পাওয়ায় টিনের বেড়া দিয়ে মার্কেটে যাতায়াতের পথ বন্ধ করে দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
এ ঘটনায় তাসলিমা জান্নাত নামে এক নারী ওই বিএনপি নেতা সহ দুই জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৪-৫ জনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ ওঠা আব্দুল আল মাসুম নজিপুর পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক। তার বাড়ি নজিপুর উপজেলার গেট সংলগ্ন।
তাসলিমা জান্নাতের থানায় প্রদত্ত অভিযোগ থেকে জানা গেছে, নজিপুর বাসষ্ট্যান্ড ধামইরহাট রোডে রহমান মার্কেট নামে তাদের একটি মার্কেট আছে। যার নির্মাণ কাজ চলমান রয়েছে। শনিবার দুপুর অনুমান ১ টায় পর শহরের লোকমান হাকিমের ছেলে মো. আল মাসুম (৩৫) ও মাসুদপুর এলাকার মো. জনি (৩০) সহ আরো ৪/৫জন অজ্ঞাতনামা বিবাদীগণ হাতে লাঠি সোটা এবং টিন নিয়ে মার্কেটের সামনের গলিতে টিন দিয়ে ঘিরতে থাকে। এ সময় অভিযোগকারী তাসলিমা লোক মারফত খবর পেয়ে তৎক্ষনাৎ মার্কেটে গিয়ে বিবাদীগণকে টিন দিয়ে ঘেরার কারণ জিজ্ঞাসা করলে বিবাদীগণ তাঁর উপর ক্ষিপ্ত হইয়া ওঠে এবং তর্কাতকি শুরু করে। তর্কাতর্কির এক পর্যায়ে ১ নং বিবাদী তাসলিমাকে বলেন এই মার্কেট চালু করতে হলে তাঁকে ৭০ লাখ টাকা চাঁদা দিতে হবে। তিনি চাঁদার টাকা দিতে রাজী না হলে বিবাদীরা তাঁকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং বলে চাঁদা না দিয়ে এই বিষয়ে যে কথা বলতে আসবে আমরা তাকে মারপিট করিয়া হাত-পা ভাঙ্গিয়া দিবো। এমন ভয়-ভীতি দেখায় এবং প্রাণনাশের হুমকি দিয়ে তাড়িয়ে দেয়। টিন দিয়ে মার্কেটের চলাচলের পথ বন্ধ করে দেওয়ায় দোকানদারদের চলাচলের অসুবিধা হচ্ছে বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এ বিষয়ে অনেকেই অবগত আছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এবং বিষয়টি তদন্ত পুর্বক আইনগত ব্যবস্থা গ্রহণের করার জন্য অভিযোগকারী থানা কর্ত্তৃপক্ষকে অনুরোধ জানিয়েছেন।
এ বিষয়ে জানতে চাইলে অভিযোগ ওঠা পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. আল মাসুম মুঠোফোনে বলেন, অভিযোগকারীর কাছ থেকে তিনি ঘর ভাড়ার সিকিউরিটিসহ অন্যান্য পাওনা বাবদ সাড়ে ৭৫ লাখ টাকা পান। এ বিষয়টি তাঁর পরিবারের সকলেই অবগত আছে। এটা অনেকেই জানেন এবং তাঁর কাছে ডকুমেন্ট রয়েছে। এছাড়া ইতিপূর্বে টাকা আদায়ের জন্য তিনি থানায় জিডিও করেছিলেন বলে জানান।
এদিন সন্ধ্যা ৬ টার দিকে জানতে চাইলে আল মাসুম পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক বলে মুঠোফোনে নিশ্চিত করেন পত্নীতলা উপজেলা বিএনপির সভাপতি মোকছেদুর রহমান সিরি। তিনি বলেন, তার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ প্রমাণিত হলে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। আমাদের এমপি এই ধরনের অন্যায়কে প্রশ্রয় দেয় না।
পত্নীতলায় থানা অফিসার ইনচার্জ শাহ মো. এনায়েতুর রহমান এর সাথে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ প্রাপ্তীর কথা স্বীকার করে বলেন, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
ছবি ক্যাপশন: নওগাঁর পত্নীতলায় ৭০ লাখ টাকা চাঁদা চেয়ে তা না পাওয়ায় টিন দিয়ে মার্কেটে যাতায়াতের পথ বন্ধ করে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে মো. আল মাসুম নামে বিএনপির এক নেতার বিরুদ্ধে।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা

৭০ লাখ টাকা চাঁদা না পেয়ে মার্কেট বন্ধ করে দিলেন বিএনপি নেতা

আপডেট টাইম : ০৬:৫০:৫৯ অপরাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫